দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছে, তাকে সঠিকভাবে গড়ে তোলার জন্যে প্রয়োজন অবিচল দৃঢ়তার । এই করবে, যেভাবে প্রথম যুগের ইসলামী জামায়াত এই আকীদাকে প্রতিষ্ঠিত করেছিলেন। আলোচ্য সূরাটিতে ইহুদীদের সাথে ‘মোবাহালা’ করার দৃশ্যও দেখা যায়, অর্থাৎ কারা সত্য পথে আছে তার জন্যে প্রতিযোগিতা করতে গিয়ে উভয় পক্ষ থেকে আল্লাহর কাছে এই বলে দোয়া করা, হে আল্লাহ, আমাদের মধ্যে যে ভুল পথে আছে তার প্রতি তোমার লা'নত বর্ষণ করো এবং সে ধ্বংস হয়ে যাক । ইহুদীদের সাথে যে প্রতিযোগিতার কথাও এ সূরার মধ্যে ফুটে ওঠেছে, তা ছিলো উভয় পক্ষ থেকে মিথ্যাপন্থাদের জন্যে মৃত্যু কামনা করা, আর ইহুদীরা অন্যান্য যে কোনো জাতির তুলনায় নিজেদের আল্লাহর বন্ধু ও অধিক প্রিয়পাত্র বলে দাবী করতো, আর বলতো যে, অন্য কোনো সম্পৃদায়ের মধ্য থেকে রসূলের আগমন ঘটবে না- সেই দাবী প্রতিহত করার উদ্দেশ্যেই এই মোবাহালা করার ব্যবস্থা করা হয়েছে। এইভাবে আল কোরআনও চূড়ান্ত ভাবে দাবী করেছে যে, ওদের মোবাহালার জন্যে ডাকলে এই প্রতিযোগিতায় ওরা কিছুতেই সাড়া দেবে না, যেহেতু তাদের চেতনার মধ্যে গভীরভাবে একথা রয়েছে যে, তারা অবশ্যই মিথ্যাপন্থা এবং তাদের দাবী মিথ্যা । এর পর আল কোরআন মৃত্যুর তাৎপর্য জানাতে গিয়ে বলছে, এমন ভয়ানক বিপদ যার থেকে বাচার জন্যে ওরা সব সময়েই পালিয়ে পালিয়ে বেড়াতে চায়; কিন্তু সে মৃত্যু অবশ্যই ওদের সাথে সাক্ষাত করবে তা ওরা যখানেই থাকুক না কেন । অবশেষে তাদের অনুপস্থিত ও উপস্থিত সব কিছুর জাননেওয়ালা যে আল্লাহ তায়ালা, তীর কাছে হাযির করা হবে। আর তখন তিনি তাদের সেই সকল বিষয়ে অবগত করবেন, যা অতীতে তারা করতে থেকেছে । এ কথাগুলো শুধু ইহুদীদের জন্যেই নয় বরং সবার জন্যে, কেননা এ কথাগুলো খাস করে ইহুদীদের নাম নিয়ে বলা হয়নি । কাজেই মোমেনদের ওপরেও কথাগুলো সমানভাবে প্রযোজ্য । যেহেতু ঈমান আকীদার আমানত বহন করার প্রশ্বেই এ কথাগুলো এসেছে, এজন্যে যারাই এ আমানতের হক আদায় না করবে, তাদের ওপরেই কথাগুলো প্রযোজ্য হবে। কারণ, তারা এ আমানত সম্পর্কে জানে ও তার গুরুত্বও যথাযথভাবে বুঝে। তবু নিছক পার্থিব স্বার্থের কারণে তারা সে দায়িত্ব পালন করা থেকে পিছিয়ে থাকে । এই হচ্ছে সূরার মুখ্য আলোচ্য বিষয় । ইতিপূর্বে সূরা ‘সফ'-এ যে বিষয়টি আলোচনা করা হয়েছে, তা এখানে আলোচিত বিষয়ের খুবই কাছাকাছি । তবে প্রত্যেক সূরার বর্ণনাভংগি পৃথক এবং প্রতিটি সূরা ভিন্ন ভিন্নভাবে হৃদয়কে আকর্ষণ করে। যদিও উদ্দেশ্য তাদের এক অভিন্ন । সুতরাং এখন আমরা দেখি এ সূরার মাধ্যমে কোরআনুল কারীম কি পদ্ধতি পেশ করেছে। তাফসীর আয়াত ১-৮ ‘আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সবই নিরংকুশ আনুগত্য দান করার মাধ্যমে আল্লাহর প্রশংসা করে চলেছে । বিশ্বলোকে তিনি একচ্ছত্র অধিপতি, তিনি সকল প্রকার দুর্বলতা ও অক্ষমতার উর্ধ্বে, তিনি মহা শক্তিমান, মহাবিজ্ঞানময় ৷' আলোচ্য আয়াতটি এখানে স্পষ্টভাবে এই সত্য তুলে ধরেছে যে, সৃষ্টিলোকে যা কিছু আছে তা সর্বক্ষণ আল্লাহর প্রশংসায় রত রয়েছে, অর্থাৎ নিরন্তর তার নির্দেশমতো চলার মাধ্যমে এ কথার সাক্ষ্য দিয়ে চলেছে যে, সকল শক্তি ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তায়ালা, আর এই সূরার | ৬২ সূরা আশ আস্ুয়া ৫২০৫০) __________ সপান্থা ২৮ মনখিল্ ৭ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।