যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

থেকে আসা আমানত থেকে বিচ্ছিন্ন হয়ে গেলো এবং তাদের থেকে এ দায়িত্ব কেড়ে নিয়ে উম্মতে মোহাম্মদীকে দেয়া হলো। তাওরাত ছিলো মূসা (আ.)-এর কাছে প্রেরিত আল্লাহরই কেতাব, বনী ইসরাঈল জাতি গাধার মতো এই কেতাবের বোঝা বহন করেছে বটে, কিন্তু এর থেকে কোনো ফায়দা নিতে পারেনি । গাধা তো বোঝা বহন করে খাদ্যস্বরূপ কিছু মজুরি পায়, কিন্তু বনী ইসরাঈলরা সে মজুরিও পায়নি এবং বোঝা বহন করার সময় তাদের কেউ সাহায্যও করেনি । মুসলমানদের অন্তরের মধ্যে এই মূল সত্যটিই আলোচ্য সূরাটি বদ্ধমূল করে দিতে চায় । বিশেষ করে মদীনাবাসী তৎকালীন মুসলমানদের মধ্যে এই সত্য প্রতিষ্ঠিত করা হয়েছে, যেহেতু আল্লাহ তায়ালা তাদের দ্বারাই ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন । এভাবে তাদের পরে যারা এসেছেন- তাবেঈ, তাব্য়ে তাবেঈ, পর্যায়ক্রমে সবার ওপরেই পর্যায়ক্রমে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার দায়িত্ব এসেছে। এখন আমরা দেখতে পাই ইসলামের প্রথম যুগের মুসলমানদের এমন কিছু বাস্তব অবস্থা এই সূরার মধ্যে তুলে ধরা হয়েছে, যা ওই কঠিন সময়ে ব্যক্তি চরিত্র গড়ে তোলার ব্যাপারে দীর্ঘ দিন ধরে অত্যন্ত সৃক্মভাবে কাজ করেছে এবং ধীরে ধীরে মানুষকে লোভ লালসা ও পার্থিব ফায়দা হাসিলের আকাংখা, পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার মনোবৃত্তি এবং সুনাম অর্জন করার বাসনা . | থেকে মুক্ত করেছে, বিশেষ করে মুক্ত করেছে ধন দৌলতের আসক্তি থেকে এবং সেই খেল তামাশার আকর্ষণ থেকে যা মানুষকে প্রদত্ত আমানতের মহান দায়িত্ব পালন থেকে গাফেল করে দেয়, দূরে সরিয়ে দেয় খেলাফতের দায়িত্ব পালনের জন্যে ব্যক্তিগত যোগ্যতা প্রদর্শন করা থেকে৷ এ বিষয়টি উপলব্ধি করার জন্যে সূরাটি ইশারা করেছে বিশেষ একটি ঘটনার দিকে। ঘটনাটি হচ্ছে, এক জুময়ার নামাযে মসজিদে রসূলুল্লাহ (স.) খোতবা দিচ্ছিলেন, এমন সময় এক বাণিজ্য কাফেলা ব্যবসা-দ্রব্য নিয়ে দেশে ফিরলো এবং শহরে এসে হাযির হলো । তাদের আগমন সংবাদ জানার সাথে সাথে যারা রসূলুল্লাহ (স.)-এর খোতবা শুনছিলো, সেই শ্রোতারা হঠাৎ করে সেই কাফেলার দিকে ছুটে গেলো । কাফেলার আগমন সংবাদ ঘোষণাকারী বাদ্যধ্বনি তাদের আবেগমুগ্ধ করে ফেললো । অবশ্য এভাবেই আরববাসীরা (ইসলাম-পূর্ব) জাহেলী যুগে বাণিজ্য ফেরতা কাফেলাকে অভিনন্দন জানাতো। কাফেলার মধ্য থেকে দফ নামক বাদ্যযন্ত্র (তবলা) সহ উট-হাকানো গান ও সম্মিলিত কলরব ভেসে আসছিলো! এতদ্‌ শ্রবণে তারা আনন্দে আত্মহারা হয়ে রসূলুল্লাহকে দন্ডায়মান অবস্থায় পরিত্যাগ করে চলে আসে ৷ এদের মধ্যে বারো জন ব্যক্তি ছিলেন ব্যতিক্রম । এরা ছিলেন অত্যন্ত দৃঢ়চিত্ত সাহাবা, ছিলেন এমন ব্যক্তিত্ব, যারা সর্বাবস্থায় রসূলুল্লাহ (স.)-কে ঘিরে থাকতেন। সুতরাং তারা স্থান ত্যাগ না করে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন । বিভিন্ন রেওয়ায়াত থেকে জানা যায়, এদের মধ্যে আবু বকর ও ওমর (রা.)-ও ছিলেন। যদিও সংখ্যার দিক দিয়ে এরা একেবারে নগণ্য ছিলেন না, কিন্তু কোরআনুল করীমে আসা সতর্কবাণী থেকে জানা যায়, উপস্থিত ব্যক্তিদের মধ্য. থেকে এক উল্লেখযোগ্য সংখ্যক লোক ওঠে চলে গিয়েছিলো এ ঘটনাটি বিশেষভাবে পীড়াদায়ক ছিলো এজন্যে যে, যে প্রথম ইসলামী দলটিকে এতো কষ্ট করে ট্রেনিং দিয়ে দিয়ে গড়ে তোলা হয়েছিলো, তার এমন দশা হলো! ব্যাপারটি এখানেই শেষ হয়ে যায়নি, ইসলামের ইতিহাসে এটা একটা বিশেষ ঘটনা এবং গোটা মানব জীবনের ইতিহাসেও এক অবিস্মরণীয় ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। এ ঘটনা থেকে আমরা এ শিক্ষা পাই যে, যে কোনো সময়ে এবং যে কোনো কঠিন অবস্থাতে আমাদের সবর করতেই হবে। আসলে যে মুসলিম জামায়াত ইসলামের এই মহামূল্যবান আকীদার প্রচার প্রসারের | ৬২ সূরা আল জ্যমুক্থা__ ৫২০৪১) পার্থা ২৮ মনখিল ৭ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।