A vw we 4 Tf Bf RS wt ) 0 Eo Ls HO BRA Vo © wie Ld uf wy eS 2 U5 GSI yt uf Bo agli le I gig A DHIWebpe = =U Arh z- ABDeAPDP UU DA PA ITU i Ass ARSE ot de U9 A Ah SL we Adele A PAD সা ০৬০৩ w glo iS ৬. (হে রসূল,) তুমি বলো, হে ইহুদীরা, যদি তোমরা মনে করে থাকো, অন্য সব লোক বাদে কেবল তোমরাই হচ্ছো আল্লাহর বন্ধু, তাহলে (আল্লাহর পুরস্কার পাওয়ার জন্যে) তোমরা মৃত্যু কামনা করো- যদি তোমরা সত্যবাদী হও! ৭. কিন্তু (সারা জীবন) এরা নিজেদের হাত দিয়ে যা করেছে (তার পরিণাম চিন্তা করে) এরা কখনো মৃত্যু কামনা করবে না; আল্লাহ তায়ালা এ যালেমদের কার্যকলাপ সম্পর্কে সম্যক অবগত । ৮. (হে নবী,) তুমি এদের বলো, যে মৃত্যুর কাছ থেকে তোমরা আজ পালিয়ে বেড়াচ্ছো, একদিন কিন্তু তোমাদের সে মৃত্যুর সামনা সামনি হতেই হবে, তারপর তোমাদের সে মহান আল্লাহর দরবারে হাযির করা হবে, যিনি মানুষের দেখা অদেখা যাবতীয় কিছু সম্পর্কেই জ্ঞান রাখেন, অতপর তিনি সেদিন তোমাদের সবাইকে বলে দেবেন তোমরা দুনিয়ার জীবনে কি করে এসেছো । সংস্কিপ্ট আন্লোচনা মদীনায় অবতীর্ণ এ সূরাটি সূরা ‘সফ’-এর পরেই অবতীর্ণ হয়েছে। সূরা ‘সফ’-এর মধ্যে যে বিষয়ের ওপরে আলোচনা এসেছে এ সূরার মধ্যে আলোচনার বিষয়ও প্রায় সেই একই প্রকার, তবে ভিন্ন এক পদ্ধতিতে সে বিষয়টিকে এ সূরার মধ্যে উপস্থাপন করা হয়েছে। তাই এর প্রভাবও নতুন এবং আর একভাবে মানুষের মনে দাগ কাটে । এ সূরা মদীনার মুসলিম জনগোষ্ঠীর মনে ঈমানের আকীদা-বিশ্বাস অত্যন্ত গভীরভাবে প্রোথিত করতে চেয়েছে। রসূল (স.)-এর যমানায় বিভিন্ন গোষ্ঠীভুক্ত মুসলমানরা ঈমানের সম্পদ হাসিল করায় যে অভংগুর একতা গড়ে তুলতে সক্ষম হয়েছিলো, তা একমাত্র আল্লাহর মেহেরবানীতেই সম্ভব হয়েছিলো । নিরক্ষর আরববাসীদের মধ্যে পাঠানো হয়েছে শেষ রসূলকে, এটা আরবদের জন্যে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই এক বিরাট এহসান, যার জন্যে আরববাসীদের অবশ্যই আকাশ থেকে অবতীর্ণ এ আমানতের প্রতি বিশেষভাবে যত্নবান ও মনোযোগী হওয়া দরকার এবং বিশেষভাবে আল্লাহর শোকরগোযারী করা দরকার । একই ভাবে যে জনগোষ্ঠী রসূল (স.)-এর ডাকে সাড়া দিয়েছে এবং ঈমানের আমানত বহন করার জন্যে প্রস্তুত হয়েছে তাদের ওপর কিছু দায়িত্বও বর্তায় এবং এই একই দায়িত্ব ভবিষ্যতেও যুগের পর যুগ ধরে মুসলমানদের ওপর আসতে থাকবে৷ আল্লাহর নেয়ামতের শোকরগোযারী স্বরূপ তাদের আল্লাহ রসূলের বিধানমতো জীবন যাপন করতে হবে এবং অপরের কাছেও এই আমানত পৌছে দিতে হবে। এ দায়িত্ব কোনো সময়েই শেষ হয়ে যাবে না; বরং হেদায়াতের যে বীজ রসূল (স.) বপন করে গিয়েছেন তার বৃক্ষকে লালন পালন করতে হবে এবং বাড়াতে হবে। চার হাজার বছর ধরে এই দায়িত্ব বনী ইসরাঈল জাতির হাতে ছিলো, কিন্তু এর হক আদায় না করার কারণে তারা আকাশ | ৬৩২ সুক্থা আশ আসুস (৫২০৩১) _______ পান্থা ২৮ অনখিশল ৭ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।