শেষ 'দ্বীন’'-এর আগমন সংবাদটুকু দিতে । সুতরাং ঈসা (আঃ)-এর অনুসারীরা এই চিরস্থায়ী দায়িত্ব পালনের জন্য (সাময়িকভাবে) বেশী যোগ্য ছিলো না! এ প্রসংগে এই প্রতিনিধিত্বের কথাটাই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এর পরিণতি কি হয়েছিলো? এর পরিণতিতে দেখা যায়, হাওয়ারীদের মধ্য থেকে একটি মাত্র দল ঈমান আনলো এবং অন্য এক দল এ দায়িত্ব পালনে অস্বীকৃতি জানালো । সুতরাং ঈমান যারা আনল, তাদের আমি মহান আল্লাহ সাহায্য করলাম, ফলে তারা বিজীয় হয়ে গেলো । এই আয়াতটির ব্যাখ্যা করতে গিয়ে দুটি অর্থের যে কোন একটি গ্রহণ করা যেতে পারে। এক, যে সকল ব্যক্তি ঈসা (আঃ)-এর রেসালাতের ওপর ঈমান এনেছিলো, হয়ত তারা সবাই ছিলো তার হাওয়ারী (শিষ্য) । এর মধ্যে যারা ঈমান আনার পর মযবুত হয়ে দাড়িয়ে ছিলো এবং যারা এ বিশ্বাস থেকে ফিরে গিয়েছিলো, তাদের সবার ওপরই হাওয়ারী কথাটি প্রযোজ্য, যেহেতু তারা সবাই ইহুদীদের ওপর বিজয়ী হয়েছিলো, যারা ঈমান আনেনি এবং আল্লাহ পাক তাদের অবশ্যই ইহুদীদের ওপর বিজয় অর্জনে সাহায্য করেছিলেন, ইতিহাসও একথার সাক্ষ্য দেয় । অতপর দেখা যায়, যেসব ব্যক্তি ঈমান এনেছিলো তারাই অবতার-বাদী(১) ও তুত্ববাদীদের মোকাবেলায় তাওহীদের ওপর দৃঢ়তার সাথে টিকে ছিলো, টিকে ছিলো অন্য সব সুবিধাবাদীদের বিরুদ্ধে যারা তাওহীদ থেকে মুখ ফিরিয়ে চলে গিয়েছিলো ।‘ প্রভাত করলো বিজয়ী অবস্থায়’- একথার অর্থ হচ্ছে, যুক্তি-প্রমাণ সহকারে তারা বিভ্রান্ত লোকদের ওপর বিজয় অর্জন করলো । অথবা অর্থ হবে, যে তাওহীদ (একত্ববাদ)-এর ওপর তারা দৃঢ়ভাবে টিকে ছিলো সেই সকল শক্তি-ক্ষমতার মালিক এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের কারণেই আল্লাহ পাক তাদের কাছে শেষ 'দ্বীন’ প্রকাশ করে দিয়েছেন। একত্ববাদী এই জাতি সম্পর্কেই ইতিহাস সাক্ষ্য বহন করে। এই শেষের ব্যাখ্যাই এ প্রসংগে সঠিক অর্থের বেশী নিকটে এবং বেশী.গ্রহণযোগ্য । এখানের এই ইংগিত এবং আহ্বান থেকে আমরা সেই উপদেশ ও সেই শিক্ষা পাই, যার দিকে আমরা ইতিপূর্বে ইংগিত করেছি; আর তা হচ্ছে, মোমেনদের হিনম্মতকে নতুন দ্বীন গ্রহণ করার ব্যাপারে পুনরুজ্জীবিত করা৷ কারণ, তারাই তো পৃথিবীর বুকে আল্লাহ তায়ালার আইন-কানুন চালু করার ব্যাপারে দায়িত্বশীল । তারাই সঠিক আকীদা-বিশ্বাসের অধিকারী এবং আল্লাহর রসূলদের ওয়ারিস! এই মহা গুরুত্বপূর্ণ কাজ করার জন্য তাদেরই বেছে নেয়া হয়েছে। তাদের সাহসকে নতুন বলে বলীয়ান করা হয়েছে যেন তারা আল্লাহকে ও তার দ্বীনকে সাহায্য করতে পারে। ‘যেমন ঈসা ইবনে মারইয়াম তার শিষ্যদের বলেছিল, আল্লাহর কাছে পৌছে যাওয়ার ব্যাপারে বা আল্লাহর দিকে যাওয়ার ব্যাপারে কে হবে আমার সাহায্যকারী? তখন হাওয়ারীরা বলে ওঠেছিল, আমরা আছি আল্লাহর সাহায্যকারী । অবশেষে সাহায্য তাদেরই জন্য অবধারিত, মোমেনদের মধ্যে যারা আল্লাহর সাহায্যকারী । আলোচ্য সুরাতে এটিই শেষ কথা এবং এ প্রসংগে শেষ হৃদয়স্পর্শী বিষয় এটিই । এই কথাটিই নানা রংয়ে ও নানাভাবে আকর্ষণীয় করে তুলে সূরার মূল ভাবধারা ও প্রতিপাদ্য বিষয়ের সাথে সংগতিসম্পন্ন করে তুলে ধরা হয়েছে। এর সাথে এটাও সত্য কথা যে, এ সূরার মধ্যে উপস্থাপিত এ রং ও স্বাদ সম্পূর্ণভাবে যেন নতুনভাবে তৈরী করা হয়েছে। (১) অবতারবাদী বলতে বুঝায় সেই সকল ব্যক্তিকে যারা ঈসা (আ.)-কে আল্লাহর অবতার মনে করে এবং তৃত্ববাদী বলতে তাদের বুঝায়, যারা বলে, God the father God the mother and God the son, অর্থাৎ পিতা, মাতা ও পুত্ৰ মিলে তিন খোদায় এক আল্লাহ । মারইয়াম (আ.)-আর বিয়ে হয়নি এবং কোনো পুরুষের স্পর্শ ব্যতীত ঈসা (আ.) তার গর্ভে (আল্লাহর খাস ইচ্ছায়) পয়দা হন। তৃত্বাদীরা বুঝতে না পেরে এ কথা বলে । [৩১ সলা হৈ লন হচ সলমিল ন RE CE AOE www.botikitab. blogspot.com
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।