যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

থাকতে । সে তখন জেহাদী জীবন যাপন করার জন্য নিজের থেকেই এগিয়ে যায় এবং | অবলীলাক্রমে এর অবশ্যম্ভাবী পরিণতি গ্রহণ করে নেয়। এতদসত্তেও মানুষের মন মাঝে মাঝে দুর্বল হয়ে যায়, অনেক সময় এ দুর্বলতা সে উপেক্ষাও করতে পারে না, প্রচেষ্টারত মন ক্লান্ত হয়ে পড়ে, একটু নির্লিপ্ত নিশিস্ত জীবন যাপন অভিলাষ তাকে পেয়ে বসে ৷ এই কারণেই প্রকৃতিগত এই দুর্বলতা তাকে বাস্তব পতনোন্মুখ অবস্থার কাছে নতিস্বীকার করতে বাধ্য করে। এই কারণেই আল কোরআন মানুষের মনের মধ্যে এই জেহাদী চেতনা দান করার চেষ্টা করছে এবং তার জন্য যত প্রকার উৎসাহব্যঞ্জক শব্দ ব্যবহার করা প্রয়োজন তা সবই করছে। বিভিন্ন কায়দায়, নানা ভংগিমায়, সর্বপ্রকারের যুক্তির মাধ্যমে এবং অনেক প্রসংগ সামনে এনে তার ভিত্তিতে জেহাদের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তাই দেখা যায়, এখানে মোমেনদের ডাক দিয়ে শুধু ঈমান আনার কথা বলে থেমে যাওয়া হয়নি; বরং ঈমানের সাথে অত্যন্ত বলিষ্ঠ কষ্ঠে ওতপ্রোতভাবে জেহাদের কথা ঘোষণা করা হয়েছে। দ্বীন প্রতিষ্ঠায় প্রত্যক্ষ সহুযোসপীতা অতপর এখানে নতুন আর একটি আহ্বান জানানোর মাধ্যমে সূরাটি শেষ করা হয়েছে। অবশ্য নতুন এ প্রসংগটিতে নবতর প্রেরণার খোরাক রয়েছে, যার কারণে সূরাটি পাঠ করার সাথে সাথে নবতর উদ্দীপনার ...... সৃষ্টি হয়। আল্লাহ পাকের আবেগমাখা আহ্বান, ‘হে ঈমানদার ব্যক্তিরা, হয়ে যাও তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সাহায্যকারী, যেমন করে ঈসা ইবনে মারইয়াম তার একনিষ্ঠ সাথীদের ডেকে বলেছিল, কে আছ তোমরা আল্লাহর দিকে যাওয়ার জন্য, আল্লাহর কাজকে এগিয়ে নেয়ার জন্য আমার সাহায্যকারী? সেই সাহাবীরা বলেছিলেন, ‘আমরা আছি আল্লাহর সাহায্যকারী । অতপর বনী ইসরাঈলদের মধ্য থেকে একটি দল ঈমান আনল এবং কুফরী করল অপর একটি দল, আমি (সর্বশক্তিমান আল্লাহ) ঈমানদারদের তাদের শত্রুদের ওপর সাহায্য করলাম, ফলে তারা চূড়ান্তভাবে বিজয়ী হয়ে গেলো!” এই হাওয়ারীরা ছিলেন ঈসা (আঃ) এর শিষ্য । বলা হয়, এঁরা ছিলেন বার জন । এঁরা বনী ইসরাঈল জাতির অত্যাচার থেকে বাচার জন্য ঈসা (আঃ)-এর নিকট আশ্রয় নিয়েছিলেন এবং তার সংগে সর্বদা থাকার উদ্দেশ্যে অন্য সবার থেকে সম্পর্ক ছিন্ন করেছিলেন। ঈসা (আঃ)-কে আকাশে তুলে নেয়ার পর এঁরা তার নির্দেশগুলোর হেফাযত করেছিলেন এবং তার শিক্ষা বিস্তার করে চলেছিলেন। আলোচ্য আয়াতে ঈসা (আঃ)-এর মূল কাজ সম্পর্কে ইংগিত দান করা হয়েছে, বিস্তারিত বিবরণ দেয়া হয়নি । সুতরাং আমরাও সূরাটির আলোচনায় মূল যে উদ্দেশ্যে ঈসা (আঃ) প্রেরিত হয়েছিলেন সেই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকব । এরশাদ হচ্ছে, ‘হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও ।' এখানে সেই স্থানে আল্লাহর সাহায্যকারী হতে বলা হচ্ছে, যেখানে আল্লাহ পাক তাকে তুলে নিয়েছিলেন। তাহলে কি আল্লাহ পাক যে স্থান থেকে তাকে তুলে নিয়েছিলেন, সেখানে তিনি (আল্লাহর সেই বান্দা) আল্লাহ তায়ালার সাহায্যপ্রাপ্ত ছিলেন? এই যে তাকে শত্রুর আক্রমণ থেকে বাচিয়ে আকাশে তুলে নেয়া, এ এমন এক সন্মান যার মর্ধাদা জান্নাত ও তার নেয়ামত থেকে কোন অংশে কম নয়, বরং অনেক গুণে বেশী । ‘হয়ে যাও আল্লাহর সাহায্যকারী, যেমন মারইয়ামপূত্র ঈসা হাওয়ারীদের বলেছিল, কে আছ তোমরা আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারে আমার সাহায্যকারী? তখন হাওয়ারীরা বলেছিল, আমরা আছি আল্লাহর সাহায্যকারী ৷’ সুতরাং এ দায়িত্ব বহন করার জন্য তাদের নিকট প্রতিনিধি দল পাঠানো হলো এবং তারা এই বিরাট সম্মানের অধিকারী হয়ে গেলো। ঈসা (আঃ) তো মুখ্যত এসেছিলেন নতুন নবী ও [৬১ সুন্মা আস্‌ সাফ [০০১ লারা =৮ সলিল ৭ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।