এটি একটি জটিল কাজ । অনেকগুলো স্তর পার হয়ে, অনেকগুলো সরঞ্জাম ব্যবহার করে ও অনেকগুলো তৎপরতা চালিয়ে এ কাজটি সম্পন্ন করা হয়। সেঙ্গব স্তর ও সরঞ্জামের অনেক্কগুলোই এখনো অজানা ও গোপন । কাজটি শুরু হয় এভাবে যে, প্রথমে একটি নিদিষ্ট উদ্দেশ্য সাধনের জন্যে একটি নির্দিষ্ট শব্দ উচ্চারণের প্রয়োজনীয়তা অনুভব করা হয়। অতপর এই অনুভূতি বিবেক বা বোধশক্তি বা আত্মা থেকে কার্যকর অনুভব যন্তরু হিসেবে মস্তিষ্কে স্থানান্তরিত হয়। কিভাবে হয় তা কেউ জানে না। মতাস্তরে মস্তিষ্ক স্নাযুমন্ডলীর মাধ্যমে কাংখিত বাক্যটি বলার আদেশ প্রেরণ করে। এই শব্দটি স্বয়ং আল্লাহ তায়ালাই শিখিয়েছেন এবং তিনিই এর অর্থও জানিয়ে দিয়েছেন। এই পর্যায়ে ফুসফুস তার অভ্যন্তরে সঞ্চিত বাতাসের খানিকটা বের করে দেয় । এই বাতাসটুকু শ্বাসনালী দিয়ে কণ্ঠনালীতে ও তার বিশ্ময়কর যন্ত্রগুলোতে পৌছে। এই যন্ত্রগুলোর সাথে মানুষের তৈরী কোনো যন্ত্রপাতির তুলনা হয় না। এমনকি শব্দ উচ্চারণে ব্যবহৃত সকল অংগ প্রত্যংগ থেকে এটি সম্পূর্ণ ভিন্ন ও অতুলনীয় । এখানে যে বাতাস পৌছে তা কন্ঠে এক শব্দের সৃষ্টি করে। অতপর বিবেক নিজের ইচ্ছামত সে শব্দের রূপান্তর ঘটায় । বিবেকই তাকে বিকট, কিংবা ছোট, দ্রুত কিংবা ধীরগতি সম্পন্ন এবং কর্কশ কিংবা সুরেলা শব্দে পরিণত করে। অতপর কণ্ঠনালীর সাথে জিহ্বা, ঠোট, চোয়াল ও দাত মিলিত হয়ে উক্ত শব্দকে সুনিদিষ্টু অক্ষরের আকারে উচ্চারিত করে। বিশেষত জিহ্বার বিভিন্ন স্থানে এসে তা সুনির্দিষ্ট রূপ লাভ করে । এ হচ্ছে একটি মাত্র শব্দ তৈরীর প্রক্রিয়া । এরপর রয়েছে বাক্য তৈরী, বিধয় নির্বাচন, ধ্যান ধারণা ও পূর্ববর্তী বা পরবর্তী আবেগ অনুভূতি নির্ণয়ের কাজ । এর প্রতিটিই এক একটা বিচিত্র জগত, যা এই বিস্ময়কর প্রাণী মানুষের ভেতরে জন্ম লাভ করে। এটা একমাত্র আল্লাহর দয়া ও অনুগ্রহের ফলেই জন্ম লাভ করে থাকে । আল্লাহর প্রতি সেজলদাবনত সমহাবিস্মের বিস্মস্মককর সৃষ্টি এরপর প্রাকৃতিক জগতে দয়াময় আল্লাহর বদান্যতার নিদর্শন স্বরূপ বিভিন্ন নেয়ামতের বিবরণ দেয়া অব্যাহত রয়েছে। ‘সূর্য চন্দ্র পরিকল্পনা মোতাবেক অবস্থানে রয়েছে।' অর্থাৎ এ দুটি জ্যোতিষ্কের সৃষ্টি ও আবর্তন ক্রিয়ার মধ্যে সমন্বয় সাধনে এমন নিপুণ ও সৃন্ষ্ পরিকল্পনা প্রতিভাত হয়, যা ভাবলে বিশ্বয়ে স্তম্ভিত হয়ে যেতে হয় । সূর্য যে আকাশের সবচেয়ে বড় জ্যোতিষ্ক, তা নয়। এই অতলাস্ত মহাশূন্যে কোটি কোটি নক্ষত্রও রয়েছে। তন্মধ্যে বহু সংখ্যক নক্ষত্র রয়েছে সূর্যের চেয়েও বৃহত্তর, উজ্ব্বলতর ও উত্তপ্ততর । ‘লুক্ধক' নামক নক্ষত্রটি তো সূর্যের চেয়ে বিশ গুণ বড় এবং তার আলো সূর্যের আলোর চেয়ে পঞ্চাশ গুণ বেশী উজ্জ্বল । অনুরূপভাবে ‘অগস্ত্য’ তারা আকারে সূর্যের চেয়ে আশি গুণ বড় এবং তার আলো সূর্যের তুলনায় আটশ গুণ বেশী উজ্বল । আর 'স্বাতি' নক্ষত্র সূর্যের চেয়ে আড়াই হাজার গুণ বেশী শক্তিশালী । ইত্যাদি ইত্যাদি । তবে আমরা যারা ক্ষুদ্র পৃথিবী গ্রহের অধিবাসী, তাদের জন্যে সূর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নক্ষত্র । পৃথিবী ও তার অধিবাসীরা সূর্যের আলো, তাপ ও মাধ্যাকর্ষণের ওপরই টিকে আছে। অনুরূপভাবে চন্দ্র পৃথিবীর একটি ক্ষুদ্র উপগ্রহ হলেও পৃথিবীর জীবনে তার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ । সমুদ্রে জোয়ার ভাটা সৃষ্টিতে চন্দ্র সবচেয়ে কার্যকর উপকরণ । সূর্যের আকার ও আয়তন, তার তাপমাত্রা, আমাদের থেকে তার দূরত্ব, নির্দিষ্ট আকাশে তার আবর্তন, চন্দ্রের আকার ও আয়তন, তার দূরত্ব ও আবর্তন এ সবকে পৃথিবীর ওপর উঁভু S [2 আুক্মা আন্স অহমাল হত) সাকা ২৭ ঝিবিল ৭ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।