যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

বিষয় থেকে বিরত থাকবে, যা তোমাদের নিজের জন্য এবং তোমাদের সম্পদের জন্য খারাপ মনে কর! আবদুল্লাহ বললেন, যদি আমরা এসবগুলোর সকল কিছুই করতে থাকি তাহলে কি ফল পাব? রসুলুল্লাহ (সঃ) বললেন, জান্নাত । সাহাবায়ে কেরাম বললেন, আচ্ছা, ঠিক আছে, চমৎকার এই ব্যবসায়ের লাভ, আমরা এর থেকে কমও দেব না আর কোন অংশে কম নেবও না! কিন্তু আল্লাহ পাকের মেহেরবানীই আসলে বড়, আর তিনি জানেন সে ব্যক্তিদের, যারা এই পৃথিবীর কিছু জিনিসের সাথে সম্পর্কিত রয়েছে। সীমাবদ্ধ এই পৃথিবীর সব কিছু মানুষের গঠন প্রণালীর উপযোগী করে সৃষ্টি করা হয়েছে। তিনি মানুষের ডাকে সাড়া দেন এবং তিনি তাদের সেসব জিনিসের সুসংবাদ দান করছেন, যা তিনি তাদের ভাগ্য লিখন হিসাবে নির্ধারণ করে রেখেছেন এবং তার গোপন জ্ঞানভান্ডারে লুকিয়ে রেখেছেন। আর তা হচ্ছে, ‘আল্লাহ্‌ তায়ালা প্রদত্ত ব্যবস্থা এক সময়ে পৃথিবীর বুকে বিজয়ী ব্যবস্থা হিসাবে চালু হয়ে যাবে এবং জীবনের সর্বত্র সকল ক্ষেত্রে এ ব্যবস্থার প্রাধান্য প্রতিষ্ঠিত হবে।' আর এটা হবে আল্লাহরই সাহায্যক্রমে, যে সম্পর্কে তিনি বলছেন, আর অন্য যে জিনিসটি তোমরা ভালবাস তা হচ্ছে, আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয় । আর সুসংবাদ দাও মোমেনদের । এখানে জানা গেলো, যে ব্যবসায়ের কথা আল্লাহ তায়ালা বলছেন, তার লাভ হচ্ছে সর্বোচ্চ ৷ যেহেতু স্বয়ং আল্লাহ তায়ালাই এই লাভ দান করবেন ৷ আল্লাহ পাক তো সেই মহান সনত্ত্বা, যীর সম্পদের কোন অন্ত নেই বা সে সম্পদ কোন দিন ফুরিয়েও যাবে না, তার রহমত কেউ ঠেকাতে পারবে না যে, তিনি দিতে চাইলে দিতে পারবেন না । তার করুণাপূর্ণ দানের মধ্যে রয়েছে মাগফেরাত (ক্ষমা), (পুরস্কারস্বরূপ) বাগ বাগিচা, পাক-পবিত্র বাসস্থান এবং পরকালীন জীবনে নেয়ামতভরা স্থায়ী আবাস । আরো রয়েছে, সকল লাভজনক ব্যবসায়ের ওপরে সব উপার্জনের বড় উপার্জন আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয় । এমতাবস্থায় এমন কোন ব্যক্তি কি থাকতে পারে যাকে আল্লাহ পাক এ ব্যবসায়ের দিকে ডাকছেন, অথচ সে বিলম্ব করবে অথবা পিছিয়ে থাকবে? এসব কথা দ্বারা এখানে মানুষকে জেহাদের ব্যাপারে যেমন উৎসাহিত করা হচ্ছে, তেমনি তাদের মধ্যে জেহাদের মহব্বতও পয়দা করা হচ্ছে। একজন মোমেন ব্যক্তির মধ্যে সৃষ্টিজগত ও জীবনের সাফল্যের জন্য ঈমানী ধ্যান-ধারণার তাৎপর্যের অনুভূতি রয়েছে এবং আন্তরিকতার সাথে এ বিষয়ে সে চিন্তাও করে, তারপর ঈমানী জীবন যাপন করার ফল কত সুন্দর তাও খেয়াল করে । পাশাপাশি ঈমানবিহীন জীবনের অবস্থাও সে দেখে, খেয়াল করে সে জীবন কতো সংকীর্ণ, কতো সীমাবদ্ধ তার বিস্তৃতি, লক্ষ্য করে ঈমানবিহীন জীবনের পতন ও হাবুডুবু খাওয়া অবস্থা, আরও দেখে ঈমানবিহীন জীবনে সুখী সমৃদ্ধশালী হওয়ার কি হাস্যকর আকুতি ও ব্যর্থ প্রচেষ্টা । যে হৃদয়টি এই তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে ঈমানবিহীন জীবনের অসারতা অনুধাবন করে, সে এক মুহূর্তের জন্যও ঈমানের মহাসম্পদ থেকে দূরে থাকতে পারে না বা এক মুহূর্তের জন্যও সে বাস্তব জীবনে ঈমানভিত্তিক মহান জীবন গড়ে তোলার উদ্দেশ্যে জেহাদে অংশ গ্রহণ করতে দ্বিধাগ্রস্ত হয় না; বরং তখন সে সমস্ত মনপ্রাণ দিয়ে ঈমানী যিন্দেগী যাপন করতে চায় এবং আশেপাশে অবস্থিত অপরকেও এই মধুর পথে এগিয়ে আনার জন্য তার সকল প্রচেষ্টাকে কাজে লাগায় । এই প্রচেষ্টার নামই জেহাদ নিজের গরজেই সে জেহাদ করে। অর্থাৎ এই জেহাদের, বাস্তব ফল এই দুনিয়ার জীবনেই সে হাতেনাতে পাবে বলে দিব্যি চোখে দেখতে পায়। সে জন্যই; হয়ত সে আখেরাতে কি পাবে না পাবে, সে চিন্তাও করে না । ঈমানের মজা সে অন্তরের গভীরে | অনুভব করে বলেই তার মন খুশীতে ভরে যায়, আসে পরম নিশ্চিন্ততা। তারপর সে আর কখনই ঈমানমুক্ত থাকতে পারে না, পারে না সে ইহজগতে ঈমানী যিন্দেগী প্রতিষ্ঠার সংগ্রাম থেকে দূরে ১ সনআললাক কক লাল আত সলিল এ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।