জেহাদ অপরিহার্য, যার থেকে দূরে সরে থাকার কোন সুযোগ ইসলামে নেই, আর এজন্য সদা-সর্বদা ইসলামের শত্রুদের তৎপরতা সম্পর্কে খবর রাখতে হবে এবং সূক্ষ্ম ও সুন্দরভাবে জেহাদ-রূপ এই ব্যবসা পরিচালনা করতে হবে, তবেই গিয়ে আসবে সেই কল্যাণ যার খবর আল্লাহ পাক রাখেন । তাই তিনি জানাচ্ছেন, ‘এটিই হবে তোমাদের জন্য কল্যাণকর, তোমরা তোমাদের জ্ঞানকে কাজে লাগালে তবেই বুঝতে পারবে ৷' সুতরাং, সেই সত্যটি জানানো হয়েছে, যা সে গুরুত্বপূর্ণ কল্যাণের দিকে মানুষকে এগিয়ে নিতে পারে। এরপর পরবর্তী একটি পৃথক আয়াতে সে কল্যাণ সম্পর্কে বিশদ বিবরণ এসেছে । কারণ, সংক্ষিপ্তভাবে কোন কিছু জানানোর পর সেই বিষয়টিকে অন্তরের কাছে গুরুত্ববহ করে তোলার জন্য অনেক সময় বিস্তারিত আলোচনার প্রয়োজন হয়। তাই আল্লাহ পাক বলছেন, ‘তিনি তোমাদের গুনাহখাতা মাফ করে দেবেন ৷' জেহাদের গুরুত্ব বুঝানোর জন্য এই একটি কথাই যথেষ্ট । এ বিষয়ে এইভাবে চিন্তা করা দরকার যে, গুনাহ মাফ করার জামানত আল্লাহ ছাড়া আর কে দিতে পারে? আর তিনিই যদি এই দায়িত্ব নেন, তাহলে এরপর আর কোন্ জিনিসের প্রয়োজন বা সফলতা লাভ করার জন্য আর কোন্ পুঁজির দরকার? বরং এটাই পরম ও চরম সত্য কথা যে, আল্লাহ পাকের মেহেরবানী হাসিল করাই আসল পুঁজি, যার লাভের কোন সীমা-পরিসীমা নেই । সেই জন্যই তিনি এ ব্যবসার চূড়ান্ত সাফল্যের কথা জানাতে গিয়ে বলছেন, ‘তিনি তোমাদের প্রবেশ করাবেন সেই সকল বাগ-বাগিচায়, যার নীচু ও পাশ দিয়ে এবং অভ্যন্তর ভাগে ছোট ছোট নদী প্রবাহিত হতে থাকবে । সেখানে সেই চিরস্থায়ী বাগিচায় থাকবে পাক-সাফ, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে বাসগৃহসমূহ ৷ এটা বলা বাহুল্য, এক মোমেনের যিন্দেগীতে এর থেকে বড় লাভজনক ব্যবসা আর কি হতে পারে যে, এই ক্ষণস্থায়ী ও অতি অল্প দিনের মধ্যে জেহাদের বিনিময়ে চিরস্থায়ী জান্নাত লাভ করবে। এমন কি যখন এ জীবনের সব কিছু হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে সব কিছু চাওয়া-পাওয়ার অবকাশ, তখন তাকে দেয়া হবে ফুলে-ফলে ভরা বাগ-বাগিচাসমূহ এবং তার মধ্যে স্থায়ী নেয়ামত-ভরা সুশোভিত বাস-গৃহ। আর অবশ্য এটাই সত্য যে, সেটিই হচ্ছে মহা সাফল্য । লাভজনক ব্যবসায়ের হিসাব-নিকাশ যেন এখানে শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এটা অতি বড় সাফল্য, যা পাওয়ার জন্য একজন মোমেন দুনিয়ার জীবনকে আখেরাতের বিনিময়ে বিলিয়ে দেবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, কোন ব্যক্তি যদি এক দেরহাম বা এক টাকার পণ্যদ্রব্যে দশ টাকা লাভ করে, অবশ্যই তার সমব্যবসায়ী বাজারের অন্যান্য সবাই তাকে অভিনন্দন জানাবে । তাহলে যে ব্যক্তি ক্ষণস্থায়ী এ দুনিয়ার জীবনের বিনিময়ে আখেরাতের চিরস্থায়ী জীবন খরিদ করে, তাকে কি মানুষ অভিনন্দিত করবে না? অবশ্যই করবে, কারণ দুনিয়ার জীবনের এ সুখ-সম্পদ অত্যন্ত সীমাবদ্ধ, আর এর বিনিময়ে সে উপার্জন করছে চিরন্তন এমন যিন্দেগী, যার সীমা-পরিসীমা সম্পর্কে আল্লাহ তায়ালা ছাড়া আর কেউই জানে না । সে সুখ-সম্পদ এমন চিরস্থায়ী যা কোন দিন কমও হবে না বা শেষও হয়ে যাবে না। আকাবার বায়য়াতের রাতে রসূলুল্লাহ (সঃ) ও আবদুল্লাহ ইবনে রাওয়াহা (রাঃ)-এর মধ্যে এই ধরনের ব্যবসায়ের লেনদেন হয়েছিল ৷ তিনি রসূলুল্লাহ (সঃ)-কে বলেছিলেন, ‘আপনার রবের জন্য এবং আপনার জন্য আপনি যা চান তাই দেয়ার জন্য আমি নিজেকে পেশ করছি । তখন রসূলুল্লাহ (সঃ) বললেন, ‘আমি আমার রবের জন্য এই শর্তে তোমার দান গ্রহণ করছি যে, তোমরা একমাত্র তারই পূর্ণাংগ ও নিঃশর্ত আনুগত্য (এবাদাত) করবে এবং তার সাথে আর কাউকে শরীক করবে না। আর আমি আমার নিজের জন্য তোমার দানকে এই শর্তে গ্রহণ করছি যে, তোমরা সেসব | ৬১ সূন্থা আস্ সাফ ০১৯৮১) পাৰ্থা ২৮ মনখিল ৭ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।