তাফসীর আয়াত ১৯১০->৪ এই এঁকান্তিক আকীদা-বিশ্বাসের আলোকে এবং আল্লাহ তায়ালার সাথে সম্পাদিত ওয়াদা উদাত্ত কন্ঠে আহ্বান জানাচ্ছে । আজকে যারা কোরআনুল করীমের আহ্বানের লক্ষ্য এবং কেয়ামত পর্যন্ত যারা যারাই এই মিশনে কাজ করার জন্য পাক কালামের লক্ষ্যে পরিণত হবে, তাদের সবাইকেই আল কোরআন দুনিয়া ও আখেরাতের এক লাভজনক ব্যবসার দিকে আহ্বান জানাচ্ছে। সে ব্যবসা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর পথে জেহাদ । এরশাদ হচ্ছে, ‘হে ইমানদার ব্যক্তিরা, বলবো নাকি তোমাদের এমন একটি ব্যবসা সম্পর্কে, যা তোমাদের ভীষণ বেদনাদায়ক আযাব থেকে বাচাবে? ..... মোমেনদের একথার সুসংবাদ দিয়ে দাও !' আলোচ্য আয়াতটিতে যে বিচ্ছেদ ও মিলনের ভাব ফুটে ওঠেছে, প্রশ্ন ও তার যে উত্তর দেয়া হয়েছে, পূর্বাহ্ে ঘটবে ও পরে ঘটবে বলে যে তথ্য দেয়া হয়েছে, কথার ভাষা ও ভংগিতে প্রথমে ইচ্ছা ব্যক্ত করা থেকে নিয়ে যে দৃঢ় সংকল্প ফুটে ওঠেছে এবং অন্তরের মধ্যে আল্লাহ তায়ালার আহ্বানের যে সকল প্রভাব পড়েছে, তা বিশেষভাবে প্রণিধানযোগ্য । কোরআনের দৃষ্টিতে সব্বচেয়রে লাভজনক ব্যব্বসা আয়াতটি শুরু হয়েছে ঈমানের নাম নিয়ে আহ্বান জানিয়ে, ‘হে ঈমানদার ব্যক্তিরা’, তার সাথে সাথেই অত্যন্ত প্রভাবপূর্ণভাবে জিজ্ঞাসার সুর ধ্বনিত হয়েছে । আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা নিজেই জিজ্ঞেস করছেন এবং জওয়াব পাওয়ার জন্য তাদের উৎসাহিত করে তুলছেন, সৃষ্টি করছেন তাদের মধ্যে সঠিক উত্তর পাওয়ার দারুণ আগ্রহ । এরশাদ হচ্ছে, ‘বলবো নাকি তোমাদের এমন একটি ব্যবসায়ের কথা, যা তোমাদের ভীষণ বেদনাদায়ক আযাব থেকে বাচাবে?' কে আছে এমন যে জানতে চাইবে না সেই ব্যবসায়ের কথা, যা আল্লাহ্ পাক নিজেই জানাতে চাইছেন? এখানেই এই আয়াতটি শেষ হচ্ছে। দুটি আয়াতকে পৃথক পৃথকভাবে উচ্চারণ করা হয়েছে যেন তাৎক্ষণিকভাবে এক মুহূর্তের মধ্যেই শ্রোতারা আগ্রহানত্বিত হয়ে যায় এবং উত্তর পাওয়ার জন্য মোমেনের মন উন্মুখ হয়ে ওঠে । তারপর আসছে মধুর সেই জওয়াব, যার জন্য মোমেনদের অন্তর ও কানগুলো খাড়া হয়েছিলো । এরশাদ হচ্ছে, ‘ঈমান আনবে আল্লাহ ও রসূলের ওপর ৷’ তাদেরই ঈমান আনতে বলা হচ্ছে যারা আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাসী । সুতরাং এই আহ্বানের তাৎপর্য জানার জন্য প্রতিটি কান উৎকর্ণ হয়ে ওঠেছে । উদ্বেলিত হয়ে ওঠেছে অস্তরসমূহ, যখন তারা জওয়াবের একটি অংশমাত্র শুনতে পেয়েছে, এখন সুনির্দিষ্টভাবে তারা জানতে ব্য কথাটির মূল তাৎপর্য! তাই ব্যাখ্যা দিতে গিয়ে কথার বাকি অংশে বলা হচ্ছে, ‘আল্লাহর পথে তোমাদের মাল ও জান দ্বারা জেহাদ করবে ৷’ ঈমান আনার পর আল্লাহ তায়ালার পথে জেহাদ অবশ্যন্তাবী । নচেৎ ঈমানের কোনো মূল্য আল্লাহর কাছে থাকে না । এটিই হচ্ছে মূল বিষয়, যা এই সূরার মধ্যে বিশেষভাবে আলোচিত হয়েছে। জেহাদ ব্যতীত যে ঈমান তা বেদনাদায়ক আযাব থেকে বাচাতে পারবে না একথা জানিয়ে দিয়ে জেহাদের যে গুরুত্ব উপস্থাপন করা হয়েছে এবং কথাটি বার বার বলা হয়েছে যেন পাঠকবর্গ যথাযথভাবে বিষয়টি অনুধাবন করতে পারে। আল্লাহ পাকই বেহ্তর জানেন, মানুষের নিকট কোনো বিষয়কে গুরুত্ববহ করে তুলতে হলে এভাবে বার বার বলতে হয়, নানাভাবে, নানা প্রকার উৎসাহব্যঞ্জক কথায় তাদের উদ্ধুদ্ধ করতে হয়, যাতে করে তারা এই কঠিন দায়িত্ পালন www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।