যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

ব্যবস্থা থেকে উত্তম । সর্বযুগে এবং সকল দেশে এ ব্যবস্থার শ্রেষ্ঠত্‌ প্রমাণিত হয়েছে। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে এ ব্যবস্থা ধীরে ধীরে চালু হয়েছে। তারপর যারাই পূর্বের মতো জেহাদী মনোবৃত্তি নিয়ে সংগ্রাম করেছে, প্রাণান্ত চেষ্টা করেছে এবং পরিপূর্ণ আন্তরিকতা নিয়ে কাজ করে গেছে, তাদের দাওয়াত পূর্ব থেকে পাচ গুণ বেশী ফলপ্রসূ হয়েছে এবং একটি রাষ্ট্র থেকে আশেপাশের অপর রাষ্ট্রসমূহের মধ্যে এ দাওয়াত ছড়িয়ে পড়েছে । বিশেষ করে চরমপন্থী আন্তর্জাতিক ইহুদীবাদ ও আস্তর্জাতিক খৃষ্টবাদ একত্রিত হয়ে তুরস্কের ওপর আক্রমণ করার পর এবং পৃথিবীব্যাপী যুদ্ধ ও চক্রান্তের আগুন ছড়িয়ে দেয়া সত্তেও ইসলামের দাওয়াত অনিরুদ্ধ গতিতে এগিয়েই চলেছে । সকল ইসলামী দেশে আন্তর্জাতিক ইহুদীবাদ ও খৃষ্টানচক্রু সর্বপ্রকার ধ্বংসাত্মক প্রচেষ্টা চালানো সত্তেও ইসলামের প্রচার প্রসার থেমে যায়নি । মানবেতিহাসের সর্বযুগে আল্লাহ পাকের ওয়াদা-অনুসারে, তার দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে এর প্রচার ও প্রতিষ্ঠার জন্য সংগ্রাম হয়ে এসেছে এবং কারো কোনো উপহাস বিদ্বপে কোনোকালে এ চেষ্টা থেমে যায়নি বা কোন শক্তির দাপট, ষড়যন্ত্রের তীবৃতা এবং বিভ্রান্তিকর প্রচেষ্টা ইসলামের গতি থামিয়ে দিতে সক্ষম হয়নি৷ ইহুদী ও নাসারাদের পরিচালনার দায়িত্ব থেকে বরখাস্ত করে আল্লাহ রব্বুল আলামীন মোমেনদের দ্বীন ইসলামের এই আমানত বহন করার দায়িত্ব দিয়েছেন এবং এক্যবদ্ধভাবে এই দায়িত্ব পালনের কথা অপরের নিকট পৌছে দেয়ার জন্য এই আয়াতগুলোর মাধ্যমে আহ্বান জানিয়েছেন। আল্লাহ পাক তার যে দ্বীনকে বিজয়ী করতে চেয়েছেন এবং এ উদ্দেশ্যে তারা যে পদ্ধতিতে কাজ করে যাচ্ছে, তাতে তাদের অন্তরের মধ্যে প্রশান্তি বিরাজ করছে । দ্বীনকে বিজয়ী করার মালিক তো আল্লাহ পাক নিজেই, তারা তো নিছক যন্ত্রমাত্র । তারা তাদের রবের সাথে করা এ ওয়াদা পূরণ করার জন্য প্রস্তুত থাকবে এবং আল্তাহর হুকুমে বাস্তব জীবনের সর্বত্র অনাগত কালের সকল সময়ে এ ওয়াদা পূরণ করার উদ্দেশ্যে তীব্র অনুভূতি নিয়ে কাজ করে যাবে । [ত সলআস্লক কক নন ত সলিল ন www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।