যুগে যুগে ইসলামের এই দীপশিখা বার বার জ্বলে ওঠেছে। মুসলিম জাতির ধ্মনীতে ইসলামের রক্ত প্রবাহ আজও বিদ্যমান এবং এখনও মুসলমান অন্তরে আল্লাহ পাকের এই বিধানের শ্রেষ্ঠত্ব কায়েম রয়েছে, যদিও ইসলাম বিরোধী শক্তিগ্তলো বরাবরই ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ও ষড়যন্ত্র ও চরম আক্রমণের অভিযান চালিয়ে গেছে। ইসলামের বাতিকে শত চেষ্টা করেও এর দুশমনরা একেবারে নিভিয়ে দিতে পারেনি । কারণ এটা হচ্ছে আল্লাহর বাতি, যা মুখের ফুৎকারে কিছুতেই নিভানো যায় না, না কোন বান্দার পক্ষ থেকে প্রয়োগ করা কোন অগ্নিবাণ বা যালেম অধিপতিরা বার বার ইসলামের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে, ব্যর্থ প্রয়াস চালিয়েছে খৃষ্টানচক্র ক্রুসেড অভিযান চালিয়ে এবং ইহুদীরা নানা প্রকার ষড়যন্ত্রের জাল বিছিয়ে ইসলামের ধ্বংস সাধনে চেষ্টার কোন কসুরই করেনি । অবশ্যই এই দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাকের সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে এবং বিজয়ী করার কর্মধারা নিরস্তুর গতিতে এগিয়েও চলেছে। সুতরাং এই কাজ করার জন্য আল্লাহ ‘তিনি সেই সত্ত্বা, যিনি পাঠিয়েছেন তার রসূলকে হেদায়াত ও সত্য জীবন ব্যবস্থা সহ, যাতে করে তিনি এই জীবন ব্যবস্থাকে মানব নির্মিত যাবতীয় আইন-কানুনের ওপর বিজয়ী করতে পারেন, যদিও মোশরেকরা এটা পছন্দ করে না ।' এই দ্বীনের পক্ষে আল্লাহ পাকের সাক্ষ্য ও সাহায্য এই জন্য রয়েছে যে, এটিই হচ্ছে প্রকৃতপক্ষে সঠিক দিক-নির্দেশনা এবং এটিই প্রকৃত সত্য জীবন ব্যবস্থা, যা মানুষের জীবনে সর্বদিক দিয়ে শান্তি আনতে পারে, এরই সাক্ষ্য আল্লাহ পাক দিচ্ছেন আলোচ্য এই আয়াতে । এটিই চূড়ান্ত ও সিদ্ধান্তকর কথা, যার বাইরে বা যার থেকে উত্তম আর কোনো কথা হতে পারে না । আর আল্লাহ তায়ালার চূড়ান্ত ইচ্ছা সমাপ্ত হয়েছে এবং এই দ্বীন বিজয়ীও হয়েছে অন্যান্য সকল জীবন বিধানের ওপর । আল্লাহ তায়ালার আইন অবশ্যই বিজয়ী হয়েছে। সুতরাং অন্য কোন দ্বীন বা আইন-কানুন (চিরদিনের জন্য) কিছুতেই বিজয়ী হবে না। এক্ষেত্রে পৌত্তলিক ধর্ম রাষ্ট্র পরিচালনা বা মানুষকে জীবন ব্যবস্থা দেয়ার কোন ক্ষমতা রাখে না। আহলে কেতাবদের প্রাধান্য-কর্তৃত্বও সমাপ্ত হয়েছে, আর যে উদ্দেশ্যে ইতিপূর্বে কেতাবসমূহ অবতীর্ণ হয়েছিলো, তার পরিপূর্ণতা দান করার জন্য আগত ইসলাম আজ ষোলকলায় পরিপূর্ণ রূপ নিয়ে বিশ্ব-দরবারে হাযির এবং এর কর্তৃত্ব চলতে থাকবে পৃথিবীর শেষ যমানা অবধি । ইতিপূর্বে যেসব ধর্ম এসেছে তার আসল রূপ পরিবর্তিত হয়ে মূল শিক্ষা থেকে সেগুলো বহু দূরে চলে যাওয়ার কারণে এখন সেগুলো ভেংগে খানখান হয়ে গেছে। সেগুলোর মধ্যে মানব নির্মিত অনেক মতবাদ প্রবেশ করেছে। সেগুলোর বহু শিক্ষাকে কাট-ছাট করে ফেলা হয়েছে । যার ফলে সেগুলো আর মানুষের জীবনের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট থাকেনি । আর যদি সেগুলো অপরিবর্তিত অবস্থাতেও থাকত, তবু সেগুলো পরিবর্তিত অবস্থার প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট হত না। কারণ, সেগুলো বিশেষ এক সৰ্ময়ের প্রয়োজন মেটানোর জন্য প্রেরিত হয়েছিলো । সুতরাং এটাই হচ্ছে দ্বীন ইসলামের তাৎপর্য ও প্রকৃতি । মানব জীবনের বাস্তব প্রয়োজন মেটানোর জন্য যে জীবন বিধান দেয়ার ওয়াদা আল্লাহ পাক করেছিলেন তা পরিপূর্ণ শক্তি, সৌন্দর্য ও যাবতীয় প্রয়োজন মেটানোর বাস্তব ব্যবহার প্রণালী এবং মানব জীবনের ব্যবহারোপযোগী সর্বোত্তম ব্যবস্থা রূপে আজ সমাগত । শাসন ব্যবস্থা হিসাবে এ দ্বীন অন্যান্য মানব নির্মিত সকল শাসন www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।