শেষ খলীফা পরিচালিত রাষ্ট্রে (তুরস্কে) এক রক্তক্ষয়ী যুদ্ধ করেছে এবং অবশেষে রাষ্ট্রটিকে ভেং' কয়েকটি টুকরা বানিয়ে নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছে। অবশিষ্ট যে অংশটুকু রয়ে গেছে পরে তা ইউরোপের ‘অসুস্থ ব্যক্তি' বলে পরিচিত হয়েছে। এরপর ইসলামের বিরুদ্ধে ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর জন্য মুসলমানদের মধ্যে নানা প্রকার বিভেদ এমনভাবে ছড়িয়ে দেয়া হয়েছে যে, বর্তমানে মুসলমানরা মুসলমানদের কারো ওপরই আস্থা রাখতে পারছে না । খেলাফতকে যখন তারা ধ্বংস করার মনস্থ করেছে এবং মুসলমানদের একের বিরুদ্ধে অপরকে লেলিয়ে দিতে চেয়েছে, তখন মুসলিম জনগণের চরিত্র ধ্বংস করার জন্য নানা প্রকার ব্যবস্থা নিয়েছে, তাদের মধ্যে পরস্পর ঘৃণা-বিদ্ধেষের আগুন উদ্দীপিত করেছে এবং ভৌগোলিক জাতীয়তাবাদের প্রশ্ন তুলে মুসলমান সমাজের রঙ্ধে রন্ধে আঞ্চলিকতার বিষ ছড়ানো হয়েছে, যার ফলে মুসলমানরা পরস্পরের বিরুদ্ধে সৈন্য পরিচালনা করে চলেছে । অথচ এর পূর্বে তাদের একের বিরুদ্ধে অপরকে আক্রমণ করাতে তারা বার বার ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে খেলাফতের বিরুদ্ধে কোন বিদ্রোহ করাতে । আরবী ভাষা উচ্ছেদ করতেও তারা৷ ব্যর্থ হয়েছে, মুসলমানদেরও নিজেদের মধ্যে যুদ্ধে উদ্বদ্ধ করতে ব্যর্থ হয়েছে। কিন্তু এরপর যখন ইসলামী জীবন ব্যবস্থা কায়েমের কথা বাদ দিয়ে মুসলমানরা শুধু মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্যস্ত হয়ে পড়ল, এর ফলে অন্যান্য ফল যাইই হোক না কেন, দ্বীনের কোন স্বার্থ রক্ষিত হলো না এবং অন্যান্য বিষয়ের উন্নৃতি হলেও দ্বীনের পতাকা কোথাও উডটীন হলো না। এই অবস্থার সুযোগ নিয়ে আহলে কেতাবরা দ্বীনের বাতি নিভিয়ে দিতে তৎপর হয়ে ওঠলো। তাই এরশাদ হচ্ছে, ‘ওরা চায় তাদের মুখের ফুৎকারে দ্বীন ইসলামের বাতি নিভিয়ে দিতে, অথচ আল্লাহ তায়ালা তার বাতি পূর্ণ করবেনই, যদিও কাফেররা তা পছন্দ করে না ৷' আল কোরআনের এই আয়াতটি বড় সত্য কথা তুলে ধরেছে যে, ক্রোধ উপশমের জন্য তারা ঠাষ্টা, মঙ্কারি করতো আর এটা সত্য কথা যে, তারা মুখে বলতো ‘এটা তো স্পষ্ট জাদু’ এবং নতুন আগত এই জীবন ব্যবস্থাকে দাবিয়ে দেয়ার জন্য তারা নানা প্রকার ষড়যন্ত্র করতে থাকলো । এটা যে তাদের জন্য কতো বড় ক্ষতির কারণ হতে পারে তা তারা জানতো না, আর এ জন্যই তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর বাতি নিভিয়ে দিতে চাইছিলো, অথচ তারা একথা জানে না, তারা কতো দুর্বল, কতো অসহায়! তাই আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে, ‘আল্লাহ তায়ালা অবশ্য অবশ্যই তীর বাতিকে পরিপূর্ণ করবেনই যদিও কাফেররা এটা পছন্দ করে না।’ আল্লাহ পাক তার ওয়াদা সত্যে পরিণত করেছেন। রসূল (স.)-এর জীবদ্দশাতেই তিনি তার নূরকে পূর্ণ করেছেন। অতপর তিনি ইসলামী জামায়াতকে আল্লাহ পাকের দেয়া আইন-কানুন চালু করার মাধ্যমে জীবস্ত রূপ দান করেছেন। এমন এক চমৎকার উপায়ে তিনি এই জীবন ব্যবস্থা চালু করেছেন, যা এক স্পষ্ট ও অতি স্মরণীয় ঘটনা হিসাবে আজও বর্তমান রয়েছে। যুগ যুগ ধরে মানুষ আল্লাহ পাকের দ্বীনের এই বিজয়কে এমনভাবে স্মরণ করে চলেছে যে, তার কোনো নধীর পৃথিবীর ইতিহাসে আর নেই । এটা একটা বাস্তব সত্য যে, আল্লাহ পাক তার নূর-কে পূর্ণ করেছেন এবং মুসলমানদের জন্য তাদের দ্বীনকে পরিপূর্ণ করেছেন। তাদেরকে যে নেয়ামত দিতে চেয়েছিলেন তা পূর্ণাংগভাবেই দান করেছেন। তারা এই দ্বীনকে মহব্বত করে বলে আল্লাহ তায়ালাও তাদের এই সত্য জীবন ব্যবস্থা দান করে সন্তুষ্ট হয়েছেন । মোমেনরা তার পথে টিকে থাকার জন্য চূড়ান্ত সংগ্রাম করে চলেছে। তাদের কেউ দোযখে নিক্ষিপ্ত হওয়া পছন্দ করে না এবং কিছুতেই কুফরীর দিকে ফিরে যেতে চায় না। সুতরাং দ্বীনের এই তাৎপর্য তাদের অন্তরের মধ্যেও সারা পৃথিবীতে সমানভাবে পূর্ণ করে দেয়া হলো । ১ লস কত সন হ৮ সলিল ন PRE CST EEE www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।