রচিত আইন-কানুন ও সকল জীবন ব্যবস্থার ওপর বিজয়ী করতে পারেন, যদিও মোশরেকরা এটা পছন্দ করে না। সুসল্লিম জ্ঞাতির বিক্সল্দ্ধে ইহুদী নাসারাদের অবিরাম চক্রাত্ত শত্ৰুতা প্রদর্শন করেছে, নানা প্রকার চক্রান্তের জালে আবদ্ধ হয়েছে এবং নানা প্রকার বিভ্রান্তির পথ অবলম্বন করেছে । রসূল (সঃ)-এর যমানা থেকে নিয়ে তারা নানাভাবে, নানা উপায়ে ও পদ্ধতিতে এই দ্বীনের বিরুদ্ধে যুদ্ধের যে বহ্নিশিখা ছড়িয়ে দিয়েছে, তা আজও অবিকল সেই প্রথম দিনের মতই দাবানলের মতো জবলছে। অনির্বাণ এই বহ্নিশিখাকে উদ্দাপিত রাখার জন্য নানারূপ মিথ্যার আশ্রয় নেয়া হয়েছে। তাই এরশাদ হচ্ছে, ‘যখন সে (নবী স.) তাদের নিকট স্পষ্ট দলীল, প্রমাণাদি সহকারে এলো, তখন তারা বলে ওঠলো, এতো স্পষ্ট জাদু ৷’ তারা সেইভাবে এই কথাগুলো বলে ওঠলো যেভাবে আসমানী কেতাবের জ্ঞান বিবর্জিত এবং এই দ্বীনের আগমন সম্পর্কে অজ্ঞ লোকেরা বলতো । তারা যুদ্ধরত ইসলামী জনগণের মধ্যে ঢুকে সত্য-মিথ্যা বানিয়ে তাদের বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হলো, মদীনার মধ্যে একত্রে বসবাসরত মোহাজের এবং তাদের দ্বীনী ভাই আনসারদের মধ্যে ঝগড়া বাধানোর জন্য তারা নানা প্রকার চক্রান্ত শুরু করলো এবং আনসারদের আওস ও খাঝরাজ গোত্ৰদ্ধয়ের মধ্যেও ভুল-বুঝাবুঝি সৃষ্টি করার কাজে ব্যাপৃত হল, কখনও মোনাফেকদের এবং কখনও মোশরেকদেরকে নেতৃত্বের নেশায় মাতিয়ে তুললো । আবার কখনও তারা ইসলামের দুশমনদের একত্রিত করে মুসলমানদের একযোগে আক্রমণ করার কাজে লাগিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধের আগুন ছড়িয়ে দিলো, যেমন দেখা যায় আহ্্যাবের যুদ্ধে সম্মিলিত বাহিনীর তৎপরতার সময় । তাদের বিভিন্নমুখী ইসলাম বিধ্বংসী চক্রান্ত মিথ্যা প্রচারের মাধ্যমেও চলেছে, যেমন তাদেরই প্ররোচনায় মোনাফেক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মিথ্যা রটনার কাজে লেগে গিয়েছিল। আবদুল্লাহ ইবনে সাবার কুট চক্রান্তে পড়ে ওসমান (রা.)-এর আমলে মদীনা ও আশেপাশের মুসলমানরা বিশৃঙ্খলা সৃষ্টিতে জড়িয়ে পড়েছিলো এইভাবে আরও বহু প্রকারের মিথ্যা ছড়িয়ে এবং ইসরাঈলীদের শ্রেষ্ঠ জাতি বানানোর ব্যর্থ ষড়যন্ত্রে এ ইহুদীচক্র বহু হাদীস জাল করে সত্য-মিথ্যা মিশিয়ে ফেলেছিলো এবং সীরাত (রসূল (স.)-এর জীবনচরিত) ও তাফসীরের মধ্যে বহু ভুল হাদীস ঢুকিয়ে দেয়ার কাজ করেছিলো। এ সকল নানা প্রকার চক্রান্ত ও তৎপরতায় তখনই তারা লিপ্ত হয়ে পড়েছিলো, যখন আল কোরআনের মধ্যে পরিবর্তন-পরিবর্ধনের ষড়যন্ত্রে তারা চরম ভাবে ব্যর্থ হয়। তারা কোনো দিন এক মুহূর্তের জন্যও যুদ্ধের এই হাতিয়ার কোষবদ্ধ করেনি; বরং আজও বর্তমানে আন্তর্জাতিক চরমপস্থী ‘ইহুদীবাদ' (যায়োনিষ্ট) চক্র এবং আন্তর্জাতিক খৃস্টান চক্র ইসলামকে ধ্বংস করার জন্য নবতর উদ্যোগে মেতে ওঠেছে। এই উদ্দেশ্যে তারা নিজেদের নীতিতে কিছু পরিবর্তন করে এমনভাবে একত্রিত হয়েছে যা ইতিপূর্বে অন্য সময়ে দেখা যায়নি। মুসলমানদের সাথে তারা কোন শান্তি চুক্তিতে আসতে এখন রাযি নয়, যদিও বাহ্যিকভাবে আলাপ-আলোচনার কথা বলে চলেছে। ইতিপূর্বে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য প্রাচ্যে এবং পাশ্চাত্যের আন্দালুসিয়ায় (স্পেনে) সম্মিলিতভাবে তারা ক্রুসেড যুদ্ধ পরিচালনা করেছে । মধ্যপ্রাচ্যে ভন সে ক ৮ সলিল এ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।