যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

লক্ষ্য । ঈসা (আঃ) কর্তৃক আহমাদ (সঃ)-এর আগমনবার্তা আল কোরআনের ভাষার মাধ্যমে প্রমাণিত হয়েছে। ইনজীল কেতাবের নানা সংস্করণের মধ্যে এ সম্পর্কে উল্লেখ থাকুক বা না থাকুক তাতে কিছু আসে-যায় না। কারণ, এটা প্রমাণিত হয়েছে যে, যে পদ্ধতিতে ইনজীলের এই পুস্তকগুলো লিপিবদ্ধ হয়েছে এবং যারা এগুলো রচনা করেছে, তাদের বিশ্বস্ততা প্রশ্রের উর্ধ্বে না থাকায় আল-কোরআনের কথার সত্যতা প্রমাণের জন্য এসব পুস্তকের দিকে তাকানো চলে না। আল-কোরআনের সুমধুর বাণী আরব উপদ্বীপের ইহুদী-নাসারাদের পড়ে শোনানো হয়েছে, সেখানে আহমাদ-এর বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, ‘তিনি নিরক্ষর নবী, যার বিবরণ ওরা (ইহুদী-নাসারারা) তাদের নিকট অবস্থিত তাওরাত ও ইনজীল কেতাবদ্য়ে লিপিবদ্ধ পায় ৷' কতিপয় আহলে কেতাব আলেম, যেমন আবদুল্লাহ ইবন সালাম ইসলাম গ্রহণ করার পর একথার সত্যতা (অর্থাৎ তাওরাত ও ইনজীল কেতাবে নবী আহমাদ-এর আগমনবার্তার কথা) স্বীকার করেছেন। তিনি এও স্বীকার করেছেন যে, তারা একথাগুলো গোপন রাখার জন্য একে অপরকে বিশেষভাবে উপদেশ দিতো ও অনুরোধ করতো! এইভাবে বিভিন্ন এতিহাসিক বর্ণনায় জানা যায়, ইহুদীরা দীর্ঘ দিন থেকে একজন নবীর আগমন প্রতীক্ষায় দিন গুনছিল। একইভাবে আরব-উপদ্বীপের কতিপয় একত্ববাদী নাসারা আলেমও একজন নবীর আগমনের কথা বলতো, কিন্তু ইহুদীরা চাইতো, এই নবীর আগমন তাদের মধ্যে ঘটুক । তারপর যখন আল্লাহ পাক চাইলেন যে, ইবরাহীম (আঃ)-এর দুই শাখার মধ্যে দ্বিতীয় শাখায় শেষ নবীর আগমন হোক, তখন ওদের কাছে এটা খারাপ লাগলো এবং তারা নবী (সঃ)-এর সাথে নানা প্রকার কূটতর্ক শুরু করে দিলো অবস্থা যাই হোক না কেন, অন্যান্য উপায়ে প্রাপ্ত সংবাদের সাথে প্রমাণের জন্য এ সম্পর্কিত আল-কোরআনের সিদ্ধান্তকারী আয়াতই যথেষ্ট এবং এ প্রসংগে এই শেষের কথাটিই চূড়ান্ত প্রমাণ । আলোচ্য সূরার মধ্যে নিম্নে বর্ণিত অধিকাংশ আয়াতে অত্যন্ত স্পষ্টভাবে জানা যায়, বনী ইসরাঈল জাতির মধ্যে ইহুদী ও নাসারাদের বিরোধিতার মোকাবেলায় আয়াতে উল্লিখিত এ কথাগুলো বলা হয়েছে। কারণ তাদের নিকট অবস্থিত কেতাবগুলো অবশ্যই তার (নবীর) আগমন সম্পর্কে সুসংবাদ দিয়েছে, যা তারা ইচ্ছাকৃতভাবে গোপন করে রাখছিলো। নবাগত এই যে দ্বীন (ইসলামী জীবন ব্যবস্থা), যাকে আল্লাহ পাক মানব নির্মিত যাবতীয় জীবন ব্যবস্থা ও আইন-কানুনের ওপরে প্রতিষ্ঠিত ও পরিপূর্ণভাবে বিজয়ী করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং স্থির করেছিলেন যে, শেষবারের মতো প্রেরিত এই ব্যবস্থাই হবে সমাপ্তকারী ও চূড়ান্ত । সেই জীবন ব্যবস্থার বিরুদ্ধেই ইহুদী-খৃস্টানরা নানা প্রকার ষড়যন্তরে লিপ্ত হয়ে গিয়েছিলো যা এখনও চালু আছে। এরশাদ হচ্ছে, ‘তারপর যখন তাদের কছে আল-কোরআনের সত্যতা ও সঠিকতা সম্পর্কে সকল প্রকার দলীল-প্রমাণ হাযির হয়ে গেল (এবং এর সম্মোহনী বাণীতে আকৃষ্ট হয়ে দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে লাগলো), তখন তারা বলে ওঠলো, এতো স্পষ্ট এক জাদু । আর সে ব্যক্তি থেকে বড় যালেম আর কে হবে যে আল্লাহ তায়ালা সম্পর্কে মিথ্যা বানিয়ে বানিয়ে বলে, অথচ তাকে তো ইসলামী জীবন-ব্যবস্থার দিকে ডাকা হচ্ছে এবং আল্লাহ্‌ তায়ালা যালেম জাতিকে সঠিক পথ দেখান না । ওরা তো চায় আল্লাহর বাণীকে তাদের মুখের ফুৎকারে নিভিয়ে দিতে, কিন্তু কাফেররা অপছন্দ করলেও আল্লাহ তায়ালা তার বাণীকে পূর্ণ করবেনই । তিনি তো সেই মহান সত্তা, যিনি তার রসূলকে সত্য পথের দিশা (আল-কোরআন) দিয়ে পাঠিয়েছেন, আরও দিয়েছেন [১১ সুনা আসা ১১ সান ৮ সলিল ন www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।