এজন্য আলোচ্য আয়াতে মূসা (আ.)-এর তিরস্কার ও আদরের সাথে তাদের দোষগুলো তুলে ধরা হয়েছে বলা হয়েছে, ‘হে আমার জাতি, কেন আমাকে কষ্ট দিচ্ছো, অথচ তোমরা তো জান যে, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে রসূল হিসেবে প্রেরিত হয়েছি ৷' একথার ভংগি ও ভাষায় তারা নিশ্চিতভাবে বুঝেছিলো, মূসা (আ.) উপদেশ দিতে গিয়েই তাদের এইভাবে তিরঙ্কার করছিলেন। এ প্রসংগ শেষ করতে গিয়ে বলা হয়েছে, তাদের সত্য পথে দৃঢ়ভাবে টিকে থাকার জন্য শত প্রকার প্রচেষ্টা চালানো সত্তেও তারা বাকা পথই অবলম্বন করলো, যার ফলে আল্লাহ পাকও তাদের বাকা পথে চলার দিকে এগিয়ে দিলেন । তাদের অন্তরগুলোকে বাকা করে দিলেন, যার কারণে কোন ভালো কথা তাদের কানে প্রবেশ করলো না এবং তারা কিছুতেই ভালো পথ ধরলো না। তারা নিজেরা ভুল পথ গ্রহণ করলো যার কারণে চিরদিনের জন্য ভুল পথে চলাই তাদের জন্য নির্ধারণ করে দিলেন এবং আল্লাহ পাক কোন অপরাধী (ও অপরাধ্প্রবণ) জাতিকে সঠিক পথ দেখান না। এইভাবেই আল্লাহ প্রেরিত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তাদের যে দায়িত্ব ও নেতৃত্্ দিয়েছিলেন তা কেড়ে নিলেন, আর এরই ফলে চিরদিনের জন্য পৃথিবীর বুকে তাদের নেতৃত্বের অবসান হলো। এরপর কোন দিন এর সংশোধন আসবে না এবং সর্বদা বাকা ও ভুল পথ অবলম্বনের স্বভাবের কারণে তারা চিরদিন বক্র পথ ও গোমরাহীর মধ্যে হাবুডুবু খেতে থাকবে । তারপর এলেন মারইয়াম-পুত্র ঈসা (আ.)। তিনি আবির্ভূত হয়ে বনী ইসরাঈল জাতিকে ডেকে বললেন, ‘হে বনী ইসরাঈল জাতি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট রসূল হয়ে এসেছি ৷’ খেয়াল করুন, তিনি এ কথা বলেননি যে, তিনিই আল্লাহ্, একথাও বলেননি যে, তিনি আল্লাহর ছেলে বা আল্লাহর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের মধ্যে কোন আত্মীয় । তার পরিচয় পেশ করতে গিয়ে বলা হয়েছে, তার সামনে অবস্থিত তাওরাত কেতাবের সত্যতার সাক্ষ্যদানকারী এবং সুসংবাদদানকারী তার পরবর্তীতে আগমনকারী এক রসূলের, যার নাম হবে ‘আহমাদ’ । এই বর্ণনাভংগিতে রসূলদের পারস্পরিক অবিচ্ছেদ্য সম্পর্ক ও তাদের দীর্ঘ আগমন পরম্পরার কথা স্পষ্ট হয়ে ফুটে ওঠেছে তারা সবাই সত্য পথের পথিক, সত্যের ধারক বাহক এবং তাদের সবার লক্ষ্য এক ও অভিন্ন । অর্থাৎ আকাশ থেকে আগত বার্তা দুনিয়ার মানুষের কাছে পৌছানোই ছিল তাদের সাধারণ লক্ষ্য । রেসালাতের এই দীর্ঘ শেকলের প্রত্যেকটি কড়ি পরস্পর ওতপ্রোতভাবে জড়িত । এটিই হচ্ছে আল্লাহর কাজ ও লক্ষ্যের বাস্তব চেহারা । মূলত সকলের পথ একই, যদিও বাহ্যিক চেহারায় মনে হয় ভিন্ন । তাদের কর্মধারার মধ্যে কোনো কোনো ব্যাপারে যে সামান্য পার্থক্য পরিলক্ষিত হয়েছে, সেগুলোর দিকে তাকালে দেখা যায়, তার মূল কারণ হচ্ছে, যাদের নিকট রসূলদের দাওয়াত পৌছানো হয়েছে তাদের যোগ্যতা, প্রয়োজন ও গ্রহণশক্তির বিভিন্নতা । আরও কারণ হচ্ছে বিভিন্ন জাতির ভিন্ন ভিন্ন জ্ঞান, সত্য সন্দর্শনের শক্তি ও অভিজ্ঞতার তারতম্য, যার কারণে যুক্তি-বুদ্ধি দ্বারা কেউ সত্যকে তাড়াতাড়ি চিনতে পেরেছে ও গ্রহণ করতে পেরেছে, কেউ চিনতে বিলম্ব করেছে বা গ্রহণ করার ব্যাপারে দ্বিধাগ্রস্ত থেকেছে রেসালাতের শেকলের শেষ কড়িটি হচ্ছে পূর্ণাঙ্গ, সুদৃঢ়, পেছনের সকল অভিজ্ঞতার আলোকে যুক্তি-বুদ্ধি আকর্ষণকারী । এই যুক্তি-বুদ্ধি সত্য গ্রহণ করেই ক্ষান্ত নয়; বরং নিজ সীমার মধ্যে থেকে এ বুদ্ধি সত্যকে বাস্তবে প্রয়োগকারী । গোটা মানবমন্ডলীর জীবনের সর্বক্ষেত্রে এ সত্য প্রতিষ্ঠিত করা এবং সংঘবদ্ধভাবে এ সত্যের অনুসারীদের সকল শক্তি ও যোগ্যতাকে কাজে লাগানোই এই যুক্তি-বুদ্ধির [৬১ সূরা আস্সাক 655১ লাকা এ৮ সলিল ৭ | WWW.DOIKLIHADV.ULOSSpot.com
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।