যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

মানুষকে কথা বশ্লার সক্ষমতা দান ‘তিনি মানুষকে সৃষ্টি করেছেন্গ, তাকে বর্ণনা ও বিশ্লেষণ করা শিখিয়েছেন’ এখানে প্রথমে যে মানব সৃষ্টির উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে আলোচনা আপাতত স্থগিত রাখছি। কেননা, কিছু পরেই যথাস্থানে এর আলোচনা আসছে এখানে মানব সৃষ্টির উল্লেখ করার উদ্দেশ্যই হলো এর অব্যবহিত পরে উল্লিখিত বাকশক্তি ও বর্ণনা শক্তি প্রদান । মানুষের কথা বলা, কোনো কিছুর ব্যাখ্যা বিশ্রেষণ করা, বর্ণনা দেয়া, সমঝোতা করা, আলাপ বিনিময় করা আমাদের কাছে সুপরিচিত । আমরা অনবরতই মানুষকে কথাবার্তা বলতে দেখে থাকি । দীর্ঘকাল ধরে এটা দেখতে থাকার কারণে আমরা ভুলে গেছি যে, এটা কত বড় একটা দান এবং কত বড় একটা অলৌকিক শক্তি । তাই কোরআন আমাদের এই জিনিসটা নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে বিভিন্ন জায়গায় উদ্ুদ্ধ করে থাকে । এখন প্রশ্ন এই যে, মানুষ কী? তার উৎস কোথায়? কিভাবে তার সৃষ্টির সূচনা হয়েছে এবং কিভাবে তাকে বর্ণনা ও বিশ্লেষণ করা শেখানো হয়? মানুষের মূল হলো একটি মাত্র জীবকোষ, যার জীবনের সূচনা ও উৎপত্তি ঘটে জরায়ুতে এবং যা এতো ক্ষুদ্র, এতো সুক্ষ্ম এবং এতো নগণ্য যে, শুধুমাত্র অণুবীক্ষণ যন্ত্র দিয়েই তা দেখা যায়৷ শুরুতে তার অবস্থা এমন থাকে যে, তার কথা বলা তো দূরের কথা, সে সহজে দৃষ্টিগোচরই হয় না। অথচ এই কোষ অচিরেই একটি সজীব দেহের রূপ ধারণ করে। গর্ভস্থ এই মানবদেহ কোটি কোটি কোষের সমষ্টি । এসব কোষ নানা রকমের । কোনোটি কঠিন অস্থি সংক্রান্ত, কোনোটি কোমল অস্থি সংক্রান্ত, কোনোটি মাংস সংক্রান্ত, কোনোটি স্নায়ু সংক্রান্ত এবং কোনোটি চর্ম ংক্রান্ত ইত্যাদি । এ সব কোষ থেকেই উৎপত্তি ঘটে অংগ প্রত্যংগের, ইন্দরিয়সমূহের এবং তাদের বিস্ময়কর কাজ যথা শ্রবণ, দর্শন, আস্বাদন, ঘাণ লওয়া, স্পর্শ করা এবং সবচেয়ে অলৌকিক ও বিশ্বয়োদ্দীপক কাজ উপলব্ধি করা, বর্ণনা করা বা কথা বলা, অনুভব করা ও প্রজ্ঞা । এসব কিছুই জন্ম লাভ করে এই একটি মাত্র অতি ক্ষুদ্র, অতি নগণ্য, অদৃষ্টিগোচর ও অবলা কোষ থেকে । কিভাবে ও কোথা থেকে এটা সম্ভব? একমাত্র পরম দয়ালু (আর রাহমান) আল্লাহর পক্ষ থেকে ও তারই নিপুণ কর্ম দ্বারা এটা সম্ভব হয়ে থাকে । এবার দেখা যাক, কিভাবে মানুষের কথা বলার বা বর্ণনা করার শক্তির উৎপত্তি ঘটে । আল্লাহ্‌ তায়ালা বলেছেন, ‘আল্লাহ তায়ালা তোমাদেরকে তোমাদের জননীদের উদর থেকে বের করেছেন। সে সময়ে তোমরা কিছুই জানতে না । তিনি তোমাদের জন্যে কান, চোখ ও অন্তর বানিয়ে দিয়েছেন ।' শুধু কথা বলার শক্তি ও অংগ প্রত্যংগ সৃষ্টি করাই এমন এক অপার বিশ্বয় যা ভেবে কুল কিনারা পাওয়া যায় না। যে অংগগুলো একত্রিত হয়ে মানুষের কথা বলা ও উচ্চারণ করার কাজটি সম্পন্ন করে তা হচ্ছে, জিহ্বা, দুই ঠোট, চোয়াল, দাত, গলা, আলা জিহ্বা, শ্বাসনালী ও ফুসফুস । এ অংগগুলো দ্বারা শব্দ উচ্চারণের জটিল যান্ত্রিক কাজটি সম্পন্ন হয়ে থাকে মাত্র, যা পরবর্তী পর্যায়ে কান, মগয ও স্নায়ুমন্ডলীর সাথেও সম্পৃক্ত হয়ে থাকে, অতপর বিবেক বা বুদ্ধির সাথে সম্পৃক্ত হয়ে থাকে। এই বিবেক জিনিসটা যে কী, তা আমাদের অজানা । আমরা শুধু এর নামই জানি । এর মূল রহস্য কী জানি না। এমনকি এর কাজ কী এবং কাজের পদ্ধতি কী তাও প্রায় আমাদের অজানা । ঞ্রীষুযুব একজন মানুষ একটি শব্দ উচ্চারণ করে? ৫৫ সুক্ষআব বহমান (১৯০ পাল্লা ২৭ সনযিল ৭ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।