‘অবশেষে তারা এমন এক জাতির নিকট পৌছুলো, যারা তাদের তৈরী মূর্তির সামনে মাথা ভুলুষ্ঠিত করছিলো । তাদের এই মূর্তিপূজা করতে দেখে এ বনী ইসরাঈলরা বলে ওঠলো, ‘আমাদের জন্যও তাদের মতো কিছু সংখ্যক দেব-মূর্তি বানিয়ে দাও ৷” আর যখন তিনি তার প্রতিপালকের নির্দেশে, নির্দষ্ট সময়ে তার পরওয়ারদেগারের পক্ষ থেকে প্রেরিত ফলক গ্রহণ করার জন্য গেলেন, তখন তাদের সামেরী নামক এক ব্যক্তি পথভ্রষ্ট করল । সে তাদের জন্য এমন একটি গো-শাবকের দেহমূর্তি তৈরী করে আনল, যার থেকে হাম্বা হাম্বা রবের ন্যায় এক প্রকার শব্দ বের হচ্ছিল। এ অবস্থা দেখে উপস্থিত ব্যক্তিরা বলে ওঠল, এই তো তোমাদের মাবুদ ও মূসার মাবুদ (উপাস্য), তারপর সে (তার) প্রকৃত রবকে ভুলে গেল ।' ৷ এরপর নীল নদ পার হয়ে সিনাই মরুভূমিতে পৌছে গিয়ে বিচরণরত অবস্থায় ‘মান ও সালওয়া’ নামক যে খাদ্য পাচ্ছিল তার কারণে তারা রাগাধিত হয়ে বলতে থাকল, ‘ও মূসা, আমরা কিছুতেই এই একটি মাত্র খাদ্য খেয়ে থাকতে পারবো না । তোমার রবের কাছে দোয়া করো না, যেন তিনি আমাদের জন্য এই যমীন থেকে শাক-সজি, শসা, গম, মসুরের ডাল এবং পেঁয়াজ উৎপাদন করে দেন!’ প্রকার বিতর্ক তুলল । তারা এর কারণ জিজ্ঞেস করতে লাগল এবং তাদের নবীর সাথে বেয়াদবী করতে থাকল আর বলল, ‘তোমার রবকে ডেকে বলো না আমাদের বলে দিক এর রং কি হবে, বলো না আমাদের বলে দিক এই গরুটা আমাদের কোন্ গরুর মতো দেখতে হবে ।’ এসবের জওয়াব দেয়া হলে তারা এ গরু সংগ্রহ করে যবাই করল, কিন্তু প্রকৃতপক্ষে কিছুতেই তারা যবাই করতে চাচ্ছিল না । এরপর তারা একটি ছুটির দিন চাইলো এবং সে দিনটিকে পবিত্র দিন হিসাবে মানতে থাকবে বলে জানালো, কিন্তু যখন শনিবারকে তাদের জন্য পবিত্র দিন বলে ঘোষণা করা হলো, তখন তারা সীমালংঘন করে সে দিনের পবিত্রতা নষ্ট করলো । যে এলাকায় তারা প্রবেশ করবে বলে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছিলেন তার সামনে তারা অসহায় অবস্থায় মুখ বাঁকা করে দাড়িয়ে অস্থিরভাবে কোরআনের ভাষায় মুসা (আ.)-কে বলছিল, এরশাদ হচ্ছে, ‘তারা বলল, ওখানে তো এক ভীষণ শক্তিশালী জাতি বাস করছে। ওখান থেকে তারা বেরিয়ে না যাওয়া পর্যন্ত কিছুতেই আমরা ওখানে প্রবেশ করবো না । তারা বেরিয়ে গেলে তবেই আমরা প্রবেশ করবো । এরপর তাদের বার বার সেই শহরে প্রবেশ করার জন্য উদ্বুদ্ধ ও উৎসাহিত করা হলে তারা সেখানে ঢুকতে অস্বীকার করে বসলো ও অহংকারভরে চিৎকার করে ওঠে বললো, ‘হে মূসা, শোনো যতদিন তারা ওখানে আছে ততদিন আমরা কিছুতেই (ওখানে) প্রবেশ করবো না । সুতরাং যাও তুমি ও তোমার প্রতিপালক, (তোমরা দুজনে) গিয়ে ওদের সাথে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকলাম ৷' এইভাবে তারা কষ্টদায়ক ব্যবহার করে নানা প্রকার প্রশ্ন করে, নাফরমানী করে ও অহংকার দেখিয়ে মূসা (আ.)-কে ক্লান্ত করে ফেলেছিলো এবং কোনো কোনো হাদীসে বলা হয়েছে, তারা মূসা (আ.)-কে ব্যক্তিগতভাবে মিথ্যা দোষারোপ করেছিলো, অর্থাৎ তার প্রতি নানা প্রকার মিথ্যা অপবাদ দিয়েছিলো এবং তারা দাবী করেছিলো যে, তাদের দুর্দশার জন্য মূলত মূসা (আঃ)-ই দায়ী । | ৬১ সুস্থা আস্ সাফ ০৮৯১) পারবা ২৮ মনখিল ৭ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।