সংঘবদ্ধভাবে দ্বীন ইসলাম কায়েম করার জন্য সংগ্রামী মোমেনের দলকেই আল্লাহ পাক ভালোবাসেন এবং আলোচ্য সূরাতে তাদের চলার পথ তিনি স্পষ্টভাবে চিহ্নিত করে দিয়েছেন। এ প্রসংগে তাদের গুরুদায়িত্ব সম্পর্কে আল কোরআন জানাচ্ছে, ‘(তারা লড়াই করে) সারিবদ্ধভাবে যেন তারা সিমেন্ট নির্মিত এক মযবুত ইমারত ৷’ এমন ইমারত যার ইটগুলো একে অপরকে সাহায্য করে, একটির সাথে অপরটি মিশে থাকে এবং একে অপরকে আকড়ে রাখে । প্রত্যেকটি ইটের মাঝের ফাকগুলো সিমেন্ট দ্বারা পূরণ করে দেয়ার ফলে গাথুনিগুলো শীশার মত মযবুত হয়ে যায়। এই ফাকগুলো সিমেন্ট দ্বারা বন্ধ না করলে যে ফাক হয়ে থাকে, অথবা কোন ইট যদি সরে যায় তাহলে তা তলাবিহীন গর্তের ওপরে অবস্থিত ইমারতের মত হয়ে যায় এবং আজ অথবা কাল তা ধ্বংসজত্ূপে পরিণত হতে বাধ্য । এখন এই ইট সামনে, পেছনে বা পাশে যেখান থেকেই সরে যাক না কেন, বিন্ডিংটি যে দুর্বল হবেই, তার মধ্যে কোন সন্দেহ নেই । এটা কোন বাহ্যিক সাদৃশ্য বা তুলনা নয়। মুসলিম জামায়াতের মধ্যে ফাটল ধরার কারণে যে অবস্থা সৃষ্টি হয় এই তুলনা দ্বারা তা ছবির মত স্পষ্ট হয়ে ওঠেছে, ফুটে ওঠেছে দলীয় জীবনের প্রকৃতি এবং দলের মধ্যে অবস্থিত ব্যক্তিবর্গের পারস্পরিক যে সম্পর্ক সৃষ্টি হয়, মুসলমানদের মধ্যে যে নিগূঢ় বন্ধন গড়ে ওঠে এবং একই লক্ষ্যে কাজ করার জন্য আদর্শবাদী এ দলের মধ্যে পারস্পরিক যে সহযোগিতা সৃষ্টি হয়, তা এ প্রসংগে মূর্ত হয়ে ওঠেছে! ইলুদী নাসারাদের স্বণ্য স্বভাবের কিছু নসুনা এরপর আল্লাহ পাকের এ আইনের উপলক্ষ এবং ইসলাম-পূর্ব যুগে যাদের রসূল হিসাবে পাঠানো হয়েছিল তাদের বর্ণনা এবং সেই সময়কার অবস্থার বিবরণ দেয়া হচ্ছে। এরশাদ হচ্ছে, স্বরণ করো সে সময়কার অবস্থা, যখন মূসা তার জাতিকে ডেকে বললো, হে আমার জাতি, কেন আমাকে কষ্ট দিচ্ছ, অথচ তোমরা জান যে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে রসূল হিসেবে প্রেরিত হয়েছি ......তার আগমনের সুসংবাদদানকারী ৷' মূসা (আ.)-এর প্রতি বনী ইসরাঈলের দুর্ব্যবহার ও কষ্টদানের অবস্থাও লক্ষণীয় । অথচ তিনি তো ছিলেন তাদের ফেরাউন ও তার আমলাদের দৌরাত্ম্য থেকে উদ্ধারকারী রসূল, নেতা ও শিক্ষক । তবু দীৰ্ঘ বহু বছর ধরে বিভিন্নভাবে তাকে তারা কষ্ট দিয়েছে। এই দীর্ঘ সময় ধরে নিরস্তরভাবে তারা বাকা পথে চলেছে। তাই আল কোরআন বনহুভাবে তাদের এই নিগ্রহের কাহিনী তুলে ধরেছে। তিনি যখন ফেরাউনের কবল থেকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সেই একই সময়ে তারা মূসাকে কষ্ট দেয়ার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করছিলো, তাকে বিপদগ্রস্ত করার চেষ্টা করছিলো এবং নানাভাবে তার ওপর চড়াও হয়ে চলেছিলো। তাকে অপমাণিত করে তারা নিজেরা নিরাপদ হতে চেয়েছিলো । তাই তারা তাঁকে দোষারোপ করার ও ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয়ার উদ্দেশ্যে বলত, তুমি আমাদের কাছে আগমন করার পূর্বেও যেমন আমাদের কষ্ট দেয়া হয়েছে, তোমার আগমনের পরেও তেমনি কষ্ট দেয়া হচ্ছে। ভাবখানা এই, তারা বলতে চাইছিল যে, রসূল আসায় তাদের আদৌ কোন উপকার হয়নি; বরং একেবারে শেষে যে কষ্টটা তারা পেল তার জন্যও সেই (মূসাই) দায়ী! অথচ তারা তো স্পষ্টভাবে দেখে নিয়েছিল, ফেরাউনের অপমান ও যুলুম থেকে তিনিই এক আল্লাহর নামে তাদের উদ্ধার করে মিসর থেকে নিয়ে গেলেন, আর আল্লাহ পাক তাদের চোখের সামনে ফেরাউনকে ডুবিয়ে মারলেন। এই উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার পরেও তারা ফেরাউন ও তার জাতির গোলামী করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলো । এরশাদ হচ্ছে, | ৩৬১ সুরা আস্ সাফ (১৮৮১) _________পান্থা ২৮ মনখিল ৭ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।