করে, অর্থাৎ আল্লাহর কথা সমুন্নত রাখার উদ্দেশ্যে যে যুদ্ধ করে, সে-ই প্রকৃতপক্ষে আল্লাহ্র পথে রয়েছে ।'(১) আর আল্লাহ্র ইচ্ছার বহির্্কাশই হচ্ছে আল্লাহ্র কথার বাস্তবায়ন, যেহেতু এ কথাগুলোর মাধ্যমে তার ইচ্ছা আমাদের কাছে প্রকাশ পায়। আমরা মানুষ, আল্লাহর একথাগুলোই আমাদেরকে সেই খবর দেয় যার ওপর সৃষ্টির সকল কিছু কাজ করে যাচ্ছে। এই সৃষ্টির প্রতিটি জিনিস আল্লাহ্ পাকের ইচ্ছা অনুযায়ী চলার মাধ্যমে তার প্রতিপালকের প্রশংসাগীতি গেয়ে চলেছে এবং ইসলামী জীবন পদ্ধতির সর্বশেষে আগত রূপই হচ্ছে আল্লাহর সেই বিধান, যা কায়েমের উদ্দেশ্যে যুগে যুগে ইসলামের আগমন ঘটেছে । এই বিধান কায়েমের উদ্দেশ্যেই সৃষ্টিমল্লিকার এই বিপুল সমারোহ, আর তার মধ্যে থেকেই মানুষ আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে শাস্তি পায়। নিজেদের মনগড়া কোন ব্যবস্থার মাধ্যমে শান্তি পাওয়া বা শান্তি দেয়া কস্মিনকালেও সম্ভব নয় ৷. ইসলাম প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাতিল শক্তির মোকাবেলা করা কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাজ নয়; বরং এ দায়িত্ব হচ্ছে বিভিন্ন রাষ্ট্র ও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত কর্তৃপক্ষের ৷ কারণ, বিরোধী রাষ্ট্রসমূহের মোকাবেলায় শুধুমাত্র ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে সর্বাত্মকভাবে ইসলামী কার্যক্রম চলতে পারে না। এখানে মনে রাখতে হবে, ইসলামের কিছু কিছু নিয়ম পদ্ধতি চালু করার জন্যই | ইসলামের আগমন ঘটেনি, আর এই ধরনের আংশিক কাজে সহায়তা করার জন্যও মুসলমানদের প্রতি জেহাদ ফরয করা হয়নি; বরং ইসলামের লক্ষ্য হচ্ছে, গোটা বিশ্বে আল্লাহ্ পাকের বিধান পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করা । এই কারণেই আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা তাদের পছন্দ করেছেন, যারা শীশাঢালা প্রাচীরের মত সারিবদ্ধভাবে আল্লাহ্ তায়ালার পথে যুদ্ধ করে। (২) কারণে পছন্দ করছেন, ‘(যুদ্ধ করছে তারা) শীশাঢালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে ৷’ যুদ্ধ করার একাজ দলীয়ভাবে করতে হয়। এমন এক দলের সদস্য হিসেবে এ কাজ করতে হয় যার মধ্যে রয়েছে পরিপূর্ণ নিয়ম-শৃঙ্খলা ৷ যারা ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বলে মনস্থ করেছে তাদের মধ্যে অবশ্যই এই দলীয় শৃঙ্খলা মেনে চলা সহজ । তারা সবাই মিলে এক সাথে একত্ৰিত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে সুতরাং বুঝা যাচ্ছে, ইসলামী বাহিনীকে শক্রুর বিরুদ্ধে অবশ্যই সারিবদ্ধভাবে পর্বতসম দৃঢ়তা নিয়ে রুখে দাড়াতে হবে (আর এটা নিশ্চিত, একই সময়ে |' সবাই একত্ৰিত না হলে এই সারিবদ্ধভাবে রুখে দাড়ানো সম্ভব নয়) ৷ এই সারি হবে সুশৃঙ্খল এবং একদম সোজা, সুদৃঢ়, অনমনীয় এবং লক্ষ্যে উপনীত হওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ । তাদের সংকল্প দ্বারা তারা প্রমাণ করবে যে, তারা দলীয় শৃঙ্খলা মানে এবং দলের নিয়ন্ত্রণকে উপেক্ষা করে না । এটাও তারা প্রমাণ করবে যে, তারা সুদৃঢ় দলের মধ্যে আবদ্ধ থেকে সুসমঞ্জস ও সুশৃঙ্খল জীবন যাপন করার জন্য দৃঢ় প্রত্যয়ী । সুতরাং সে ব্যক্তি যে একাকী থাকতে চায়, একাকীই আল্লাহর আনুগত্য করা পছন্দ করে, এককভাবেই যুদ্ধ-জেহাদ করায় বিশ্বাসী এবং একাকী নিরিবিলি জীবন যাপন করার পক্ষপাতী, সে প্রকৃতপক্ষে এই দ্বীনের মেযাজ ও জেহাদকালীন অবস্থার দাবী থেকে অনেক দূরে এবং ইসলামের নিশানবরদারদের যে নেতৃত্বের আসনে বসানোর জন্য আল্লাহর রসূল (স.) চেয়েছিলেন তার ধারে-কাছেও সে নেই । (১) সহীহ পাঁচটি হাদীসের কেতাবেই এ হাদীস উল্লিখিত হয়েছে। (২) দেখুন ‘আস-সালামুল আলামিয়্যে অল ইসলাম, অধ্যায় ৪ ‘সালামুল আলম’ । | ৬১ সুন্মা আস্ সাফ ৫১৮৭১) পারা ২৮ মনখিশল ৭ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।