হয়েছে। তবে এটাও সত্য, এই অদভুত মনোভাব সবার ছিলো না, সব সময় ছিলো না এবং এ আশ্চর্য মনোভাবের কারণে নিষ্ঠাপূর্ণ সাধারণ মুসলমানের মনে তেমন কোনো ভাবাস্তর দেখা দেয়নি, যেহেতু এর পেছনে স্থায়ী এক বুদ্ধিমত্তা সক্রিয় ছিলো, যার কারণে খীটি ঈমানদার ব্যক্তিরা কর্তব্যচ্যুত হয়নি । ইসলাম অবশ্যই যুদ্ধ-বিগ্হ পছন্দ করে না বা যুদ্ধ-বিগ্রহ কেউ ভালবাসুক তাও চায় না, তবু বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক সময় যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে যায় বলে কোন কোন সময়ে একে ইসলাম ফরয ঘোষণা করেছে। যেহেতু এর পেছনে যে লক্ষ্য রয়েছে তা অতি বৃহৎ । এ জন্য আল্লাহ্ তায়ালার আইন প্রতিষ্ঠার প্রয়োজনে ইসলাম সর্বশেষ অবস্থার কাজ, অর্থাৎ অবশ্যম্ভাবী যুদ্ধ পরিস্থিতির মোকাবেলা করে । যুদ্ধের এ আইন সম্পূর্ণ প্রকৃতিসংগত হওয়া সত্তেও এটা মানুষের জন্য কিছু কষ্টদায়ক, তবু তা সুমহান লক্ষ্যের কারণে অনেক সময়ে অনিবার্য হয়ে যায় । মানুষের মংগলার্থে ইসলামী ব্যবস্থা চালু হওয়া জরুরী হওয়া সত্তেও পৃথিবীর বহু শক্তি এর বাস্তবায়ন পছন্দ করে না। কারণ তাতে তাদের বিশেষ বিশেষ সুবিধা ভোগের পথ বন্ধ হয়ে যাবে বলে তারা মনে করে। তারা স্পষ্ট দেখতে পায়, ইসলাম প্রতিষ্ঠিত হলে তাদের বিলাসিতার দুয়ার বন্ধ হয়ে যাবে। এ জন্যই এ ব্যবস্থার বিরুদ্ধে তারা লড়াই করে এবং মানুষের জীবনে এর ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে দেখলে এর বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায় । এই শক্তিগুলো মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ঈমান ছিনিয়ে নিতে চায়, থামিয়ে দিতে চায় তাদের ইসলামের ভিত্তিতে গড়ে ওঠা কার্যক্রম, এমনকি তাদের অস্তিত্ব পর্যন্ত তারা বিলুপ্ত করে দিতে চায়। কোন কোন সময়ে তারা মানুষের বুদ্ধিহীনতার সুযোগ নেয় এবং এই আইনের বিরোধিতা করে বিভিন্ন পরিবারের অসহায় ওয়ারিসদের কাছ থেকে স্বার্থ বাগানোর উদ্দেশ্যে এ আইন প্রতিষ্ঠার পথে প্রবল বাধা হয়ে দাঁড়ায় । এই সীমাহীন অন্যায় সর্বত্র এবং সর্বযুগে বিরাজ করে । নির্লজ্জ মিথ্যার দাপটে পৃথিবীর বাসিন্দারা পেরেশান থাকে এবং শয়তান হচ্ছে তাদের সামনে মূর্তিমান ধোকা আর এই কারণে ঈমানের ওপর হামলাকারীকে প্রতিরাধ করা মোমেনের দায়িত্ব হিসাবে নির্ধারণ করা হয়েছে এবং অন্যায়কারী ও শয়তানের দোসরদের ওপর মোমেনদের বিজয়ী করার লক্ষ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠার পথ উন্ক্ত করাই তার প্রধান কাজ হিসাবে স্থির করা হয়েছে। এই লক্ষ্যেই মযবুত করা হয়েছে মোমেনদের চরিত্রকে এবং তাদের মুশমনদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের যোগ্য বানানো হয়েছে। মানব নির্মিত আইন পর্যুদস্ত করে নবীর মাধ্যমে আগত এই নতুন ব্যবস্থার দিকে দাওয়াত দানের পথ নিষ্কন্টক করার জন্য সঠিক আকীদার প্রচার প্রসারের আযাদীলাভ এবং ইসলামের বিধিমতে কর্মের স্বাধীনতা বহাল করা ও রাখার জন্য যুদ্ধ করাকে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। তবে মনে রাখতে হবে, উপরোক্ত উদ্দেশ্যে কাজ করার কারণে শক্রুপক্ষ থেকে যুদ্ধ যদি বাধানো হয়, তবেই যুদ্ধ করা যাবে। পার্থিব কোন স্বার্থের জন্য যুদ্ধ বাধানো বা কাউকে আক্রমণ করা যাবে না। তাই বলা হচ্ছে, ‘তারা যুদ্ধ করে আল্লাহর পথে (তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে)’, তাদের ব্যক্তিগত কোন স্বার্থ বা দেশ, বর্ণ, গোত্র, বংশ বা ঘর অথবা অন্য কোন আভিজাত্যবোধের কারণে যুদ্ধ করা যাবে না৷ একমাত্র আল্লাহ্র পথে, অর্থাৎ একমাত্র আল্লাহ তায়ালার বড়ত্ব. প্রভুত্ব ও কর্তৃত্ব তারই যমীনে কায়েমের উদ্দেশ্যে যুদ্ধ করার অনুমতি রয়েছে। এ বিষয়ে রসূলুল্লাহ (সঃ) এরশাদ করেন, ‘যে যুদ্ধ করে শুধুমাত্র এই জন্য যে, আল্লাহ্ তায়ালার কথাই বুলন্দ হবে, সে ব্যক্তিই আল্লাহ্র পথে যুদ্ধ | ৬১ সূক্সা আস্ সাফ €&৯৮৬১) পারা ২৮ মনখিল ৭ | www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।