প্রথমেই আমরা মানব জীবনের স্বাভাবিক দুর্বলতার দিকে একটু খেয়াল করবো । যে দুর্বলতা থেকে আল্লাহর সাহায্য ছাড়া এবং নিরন্তর তার উপদেশ স্মরণ করা ব্যতীত কিছুতেই রেহাই পাওয়া সম্ভব নয়। এজন্যে সার্বক্ষণিক খেয়াল এবং নিরন্তর প্রশিক্ষণ গ্রহণ প্রয়োজন । সুতরাং, কোনো কোনো রেওয়ায়াত বলা হয়েছে যে, ‘এই হচ্ছে সেই মুসলিম জামায়াত’- এ কথা দ্বারা ইংগিত করা হচ্ছে, মন্কা থেকে আগত সেই মুসলিম জামায়াতের দিকে, যারা অতি উৎসাহ ও স্বভাবের কারণে আকাংখা করছিলো যে, তাদের যুদ্ধ করার অনুমতি দেয়া হোক । অথচ তখন তাদের প্রতি যুদ্ধ থেকে হাত গুটিয়ে রাখার, নামায কায়েম করার এবং যাকাত আদায় করার নির্দেশ ছিলো । কিন্তু মাদানী যিন্দেগীতে আল্লাহর নির্ধারিত সঠিক সময়ে যখন তাদের প্রতি যুদ্ধ করার নির্দেশ প্রদান করা হলো, তখন তাদের মধ্য থেকে একটি দল মানুষকে এমনভাবে ভয় করতে শুরু করলো যেমন আল্লাহকে ভয় করা দরকার, বরং বলতে কি, তারা আল্লাহর থেকেও বেশী মানুষকে ভয় করতে শুরু করলো। তারা বলে ওঠলো, হে আমাদের রব, কেন আমাদের প্রতি যুদ্ধ ফরয করে দিলে। আমাদের নিকটবর্তী এক সময় পর্যন্ত বিলম্ব করার অবসর দিলে না কেন? অথবা এরা ছিলো মদীনার মুসলমানদের একটি দল, যারা বার বার জিজ্ঞেস করে জানতে চাচ্ছিলো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কোন্টি, যাতে করে তারা তা করতে পারে, কিন্তু এ সর্বাধিক প্রিয় কাজ ছিলো জেহাদ । এর নির্দেশ যখন তাদের দেয়া হলো, তখন মোটেই তাদের আর তা ভালো লাগলো না! জেহাদ সম্পর্কে এই স্বচ্ছ দৃষ্টিভংগির কারণে আমাদের বুঝা সহজ হবে এবং এ বিষয়ে আমাদের জ্ঞানের চোখ খুলে যাবে যে, মানুষে মানুষে হদ্যতা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলাই আমাদের আসল কাজ । আমাদের এই দৃষ্টিভংগি জোরদার করতে হবে, এর ওপর দৃঢ়তা অবলম্বন করতে হবে এবং এ বিষয়ে পুরোপুরি মনোনিবেশ করতে হবে, যদিও এটা কোনো সহজ কাজ নয়, এ পথে দৃঢ় থাকা ও এ পথে মযবুতীর সাথে চলতে পারাটা অবশ্যই অত্যন্ত কঠিন কাজ, এর জন্যে অনেক দুর্বল মুহূর্তকে জয় করতে হবে এবং দৃষ্টিকে সুদূর দিগন্ত পর্যন্ত প্রসারিত করতে হবে। আল্লাহর রহমতে এবং রসূল (স.)-এর শিক্ষার আলোকে আমরা যে জ্ঞান লাভ করেছি তাতে বুঝতে পেরেছি, যখন কোন কঠিন কাজের জন্য দায়িত্ব দেয়া না হয়, তখন সে কঠিন কাজ করতে চাওয়া বা তার জন্যে কোনো আকাংখা প্রকাশ করা আমাদের জন্য উচিত নয়। কিন্তু সে গুরুদায়িত্ব বহন করার জন্যে যখন আমাদের প্রতি নির্দেশ দেয়া হবে, তখন নিজের মত প্রকাশ করার অধিকার বা কোনো পরামর্শ দেয়ার অধিকার আমাদের থাকবে না। প্রথম যুগের মুসলমানদের মধ্য থেকে একটি দল এই দুর্বলতা দেখিয়েছিলো এবং এমন সব কথা বলেছিলো যা তারা নিজেরা পালন করেনি । শেষ পর্যন্ত আলোচ্য আয়াতের ভাষায় অত্যন্ত কঠোরভাবে আল্লাহ তায়ালা তাদের তিরস্কার করেছেন এবং যাদের কথা ও কাজে মিল নেই, তাদের জন্যে অত্যন্ত ভয়াবহভাবে আল্লাহ তায়ালা তার আক্রোশের কথা ব্যক্ত করেছেন। দ্বিতীয় পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর ঘোষণা, আল্লাহর পথে লড়াই করে।’ আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ তায়ালা কি কঠিনভাবে তীর পথে যুদ্ধ করার জন্যে উদ্বুদ্ধ করছেন। এই পর্যায়ে প্রথম যে জিনিসটি প্রকাশ পেয়েছে তা হচ্ছে, ময়দানে শত্রুর মুখোমুখি হওয়ার ব্যাপারে তাদের অনীহা প্রকাশ পেয়েছে, যুদ্ধের ডাকে সাড়া দিতে বিনা কারণে বিলম্ব করা হয়েছে, এর প্রয়োজন সম্পর্কে মতভেদ করা হয়েছে এবং যুদ্ধকে ঘৃণা করা | ৩১ সূরা আস্ সাফ (১৮৫০১) পারা ২৮ মনখিল ৭ www.boikitab.blogspot.com যিল্ণশালশ ২০তম ২৪
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।