ভালো কাজের নির্দেশ দাও, আর নিজেদের ভুলে যাও, অথচ তোমরাও তো (তোমাদের প্রতি অবতীর্ণ) কেতাব তেলাওয়াত করো, তোমরা কি কিছুই বুঝো না । ‘আবার মোনাফেকদের সম্বোধন করে বলা হয়েছে, ‘ওরা বলে (হা আমরা) ‘আনুগত্য’ (করছি) । তারপর তোমার কাছ থেকে সরে গিয়ে তোমার সম্পর্কে এমন কথা বানিয়ে বানিয়ে বলে যা তুমি বলোনি ৷’ এই কারণে তাদের সম্পর্কে আল্লাহ তায়ালা বলছেন, ‘আর মানুষের মধ্যে এমন কোনো কোনো ব্যক্তিকে দেখতে পাবে, দুনিয়ার জীবন সম্পর্কে তার কথা তোমাকে মুগ্ধ করে ফেলবে, কিন্তু তার অন্তরে যা কিছু আছে তা অবশ্যই আল্লাহ তায়ালা দেখছেন। তাই তিনি সাক্ষ্য দিচ্ছেন, সে নিকৃষ্টতম দুশমন । এহেন ব্যক্তি যখন তোমার থেকে মুখ ফিরিয়ে সরে যায়, তখন সে পৃথিবীর বুকে নানা প্রকার অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে এবং মানুষের ফসল ও জানমালের ক্ষয়ক্ষতিতে লিপ্ত হয়ে যায়, আর আল্লাহ তায়ালা অশাস্তি পছন্দ মোটেই করেন না । এ সম্পর্কে রসূলুল্লাহ (স.) এরশাদ করেছেন, মোনাফেকের লক্ষণ ৩টি, (১) কথা বলার সময় মিথ্যা কথা বলা, (২) কোনো ওয়াদা করলে তা খেলাফ করা, (৩) আর কখনও তার কাছে কোনো আমানত রাখলে তার খেয়ানত করা । (আবু হোরায়রা (রা.) থেকে বোখারী, মুসলিম, তিরমিযী ও নাসায়ীতে)। এই অর্থে আরও বহু হাদীস পাওয়া গেছে এবং এখন যে হাদীসটি আমরা উল্লেখ করবো, তা এ প্রসংগে বর্ণিত সব থেকে সূক্ষ্ম এবং অর্থবহ হাদীস বলে আমরা মনে করি, যেহেতু তা নবী জীবনের সব থেকে মহান দিক তুলে ধরেছে। ইমাম আহমাদ এবং আবু দাউদ আবদুল্লাহ (র.) থেকে বর্ণনা করেন. ‘একদিন নবী করীম (স.) আমাদের বাড়ীতে এলেন, তখন আমি ছোট বালক ৷ খেলতে বেরিয়ে যাচ্ছিলাম । আম্মা ডাক দিয়ে বললেন, আবদুল্লাহ, শোনো, আমি তোমাকে দিচ্ছি। তখন রসুলুল্লাহ (স.) তাকে বললেন, ওকে কি দিতে চাইলে? আম্মা বললেন, কিছু খেজুর ৷ তখন রসূলুল্লাহ (স.) বললেন, দেখো, যা দিতে চেয়েছো, তা যদি না দাও, তাহলে তোমার আমলনামায় কিন্তু একটি মিথ্যা বলার গুনাহ লিখিত হয়ে যাবে। সম্ভবত নবী (স.)-এর শিক্ষার এই ঝর্ণাধারা থেকে গভীরভাবে পান করতে পেরেছিলেন বলেই আহমাদ ইবনে হাম্বল (র.) সেই ব্যক্তি থেকে হাদীস গ্রহণ করেননি যে তার খচ্চরকে পাথরের পাত্র দেখিয়ে খাবারের লোভ দিয়ে কাছে ডেকেছিলো, কিন্তু তিনি লক্ষ্য করেছেন পাত্রটি শূন্য । এই অবস্থা দেখে এতো দূর থেকে হাদীস সংগ্রহের জন্যে তার কাছে পৌছেও তিনি তার থেকে কোনো হাদীস গ্রহণ করেননি, তিনি সেখান থেকে বেরিয়ে চলে এসেছেন, কারণ সে তার খচ্চরের সাথে প্রতারণা করেছে । এই ছিলো সেই সুক্ষ্ম ও স্বচ্ছ আখলাকী বুনিয়াদ, যা একজন মুসলমানের বিবেক ও ব্যক্তিত্ব গড়ে তোলার জন্যে সহায়ক হয়েছে এবং উপযোগী ভূমিকা পালন করেছে, যেহেতু পৃথিবীতে সে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে দায়িত্বশীল হিসেবে কাজ করছে। আর এই কথাই বক্ষ্যমাণ সূরাটি বলিষ্ঠভাবে তুলে ধরেছে। আর এই শিক্ষাই সেই সকল মৌলিক শিক্ষার অন্যতম, যা মুসলিম জামায়াতকে দুনিয়ার বুকে ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়িত করার উপযোগী বানিয়েছে। আল্লাহর পথে আুদ্ধ করা সর্বোচ্চ এব্বাদাত এখন আমরা সরাসরি সেই বিষয়টি আলোচনার দিকে অগ্রসর হচ্ছি, যার কথা কোরআন করীমের অবতরণকালের শুরুতেই প্রকাশ করা হয়েছিল। আর তা হচ্ছে, আল্লাহর রাজ্যে তার প্ৰভুত্ব কায়েম করার লক্ষ্যে চূড়ান্ত সংগ্রাম তথা জেহাদ ৷ সুতরাং আসুন হাদীসটির বর্ণিত বিভিন্ন বিষয়ের প্রতি আমরা একটু দৃষ্টিপাত করি এবং এর থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করি। [১১ সলআল্লাক চেও) লাক ছ৮ মলমিল এ] WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।