ব্যক্তিগত কাজ হিসাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, বা জীবনের বিশেষ কোনো অবস্থার সাথে এ ব্যবস্থাকে খাপ খাইয়ে নিতে হবে তাও নয়। অথবা এও সত্য নয় যে, জীবনের সকল স্বাভাবিক অবস্থা থেকে মানুষকে বিচ্ছিন্ন করে ফেলার জন্যে ইসলাম এসেছে; বরং ইসলাম এসেছে মানব জীবনকে পরিচ্ছন্ুভাবে পরিচালনা করতে এবং সকল দিক ও বিভাগে ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে তার যোগ্যতার স্ফুরণ ঘটাতে ৷ মানুষের জীবন একাকী অবস্থায় চলতে পারে না। আল্লাহ তায়ালা তাকে সৃষ্টিই করেছেন সামাজিক জীব হিসাবে, এজন্যে তারা সমাজবদ্ধভাবে বা জাতি হিসাবে একত্রে বাস করে। তাই এই সমাজের মধ্যে থেকে পরস্পরের প্রতি দায়িত্ব-কর্তব্য পালন. করে চলার শিক্ষাই ইসলাম মানুষকে দিয়েছে। এই প্রেক্ষাপটেই ইসলাম তাকে নিয়ন্ত্রণ করেছে আর এই কারণেই তার নিয়ম শৃংখলা, আইন কানুন এবং সাংগঠনিক ব্যবস্থা এ মূল লক্ষ্যের ভিত্তিতে রচিত হয়েছে। যখন কোনো ব্যক্তির কিরেঁকে এই বিষয়ের ওপর চিন্তা ভাবনা আসে, তখন সে নিজেকে একজন সামাজিক জীব হিসাবেই চিন্তা ভাবনা করে। তবে, মুসলমান হিসেবে ব্যক্তিগতভাবে ও সামাজিক জীবন যাপন করা কালে সর্বদাই সে আল্লাহমুখী হয়ে থাকে । মুসলমানরা ইসলামের মূলনীতির ভিত্তিতে তাদের জীবনের আইন কানুন গড়ে তোলে এবং অন্য মানুষকে পরিচালনা করে। ইসলামী দাওয়াতের সূচনা থেকেই ইসলামী সমাজ গড়ে ওঠেছে অথবা বলা যায় গড়ে ওঠেছে মুসলমানদের একটি এমন মযবুত দল, যার নেতৃত্ব দিয়েছেন খোদ রসূলুল্লাহ (স.)-এর অনুগত ব্যক্তিবর্গ । তারা এই দলের ব্যক্তিদের মধ্যে দলীয় জীবন যাপন করার বৈশিষ্ট্য বরাবর কায়েম করে রেখেছিলেন এবং এই দলের মধ্যে এমন ক্ষমতা ছিলো, যা তাকে আশেপাশের সকল দল থেকে বৈশিষ্ট্যমন্ডিত করে তুলেছিলো। এমন আদব শৃংখলা এ দলে বিরাজ করতো যা দলের সকল সদস্যের হৃদয়কে সদা সর্বদা আকর্ষণ করেছিলো । এই গুণাবলীর ওপর নির্ভর করে ইসলামী দলের স্থায়িত্ব । আর মুসলিম জামায়াতের মধ্যে এসব দলীয় বৈশিষ্ট্য মদীনায় মুসলমানদের রাষ্ট্র গড়ে ওঠার পূর্বেই সৃষ্টি হয়েছিলো, বরং সত্য বলতে কি, এই গুণাবলীর ওসীলাতেই মদীনায় ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিলো । এই তিনটি আয়াতের দিকে তাকাতেই আমরা দেখতে পাই, এর মধ্যে অতি চমৎকারভাবে দলীয় জীবনের বৈশিষ্ট্যের সাথে সাথে ব্যক্তিগত জীবনের চারিত্রিক বৈশিষ্ট্যের সমাবেশ ঘটেছে। আয়াতগুলোতে আরও ফুটে ওঠেছে যে, এসব গুণ লালিত হয়েছে দ্বীনী আকীদা বিশ্বাসের ছায়াতলে । এই আকীদার প্রকৃত দাবীই হচ্ছে, সারা জগতের সকল মানুষের মধ্যে সুশৃংখল ও ভারসাম্যপূর্ণ এক জীবন ব্যবস্থা গড়ে তোলা এবং এই জীবন ব্যবস্থা যাতে টিকে থাকে তার জন্যে এর প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং এর জন্যে সদা সর্বদা চেষ্টা চালিয়ে যেতে হবে । প্রথম দুটি আয়াতে সেই সকল মোমেনের প্রতি তিরঙ্কার ও ক্রোধ প্রকাশ করা হয়েছে, যারা এমন কথা বলে যা বাস্তবে তারা পালন করে না । প্রকারান্তরে এ আয়াত দুটিতে বলা হয়েছে, একজন মুসলিম ব্যক্তির চরিত্রে সত্যবাদিতা ও সত্য পথে দৃঢ়তা অবলম্বনের গুণ অবশ্যই থাকতে হবে, তাদের প্রকাশ্য ও গোপন এক হতে হবে এবং সকল কথায় কাজে মিল থাকতে হবে। আলোচ্য আয়াত তিনটির শেষোক্ত আয়াতে যুদ্ধ বিগ্রহ সম্পর্কিত কথা উচ্চারিত হয়েছে। প্রত্যেক মুসলিম ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে সংগ্রামের এই মনোভাব থাকতেই হবে যার উল্লেখ আল কোরআনের বিভিন্ন স্থানে দেখা যায় এবং এর গুরুত্ব সম্পর্কে হাদীসেও বহু জায়গায় এর বর্ণনা পাওয়া যায়। আল কোরআনে ইহুদী সম্পৃদায়কে ডেকে বলা হয়েছে, তোমরা কি মানুষকে [১১ ন আললক কত ন সলিল এ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।