যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

‘এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার বিষয় যে, তোমরা বলবে এমন কথা যা বাস্তবে করবে না।'’ যে ঘৃণার বিষয়টি আল্লাহর কাছে সব থেকে বড়, আসলেই তা সব থেকে বড় ঘৃণার বিষয় এবং যতো প্রকার অপ্রিয় জিনিস থাকতে পারে সেসব কিছু থেকে বেশী অপ্রিয় । এ বিষয় এবং মোমেনের জন্যে এই প্রতিক্রিয়া সৃষ্টি হয় যার ঈমানের সৌন্দর্যের কারণেই তার দিকে মানুষকে ডাকা হয় এবং যিনি ডাকছেন তিনি হচ্ছেন তার প্রতিপালক আল্লাহ তায়ালা, যার প্রতি সে নিজে ঈমান এনেছে। তৃতীয় আয়াতটিতে সরাসরি সেই বিষয়টির প্রতি ইংগিত করা হয়েছে যা তারা বলেছে, কিন্তু করেনি, অর্থাৎ তা হচ্ছে জেহাদ । আর এটা সাফ সাফ জানিয়ে দেয়া হয়েছে যে, এই জেহাদই আল্লাহ তায়ালা পছন্দ করেন এবং এই কাজেই তিনি সন্তুষ্ট হন। ‘অবশ্যই আল্লাহ তায়ালা তাদের পছন্দ করেন যারা তীর পথে সারিবদ্ধভাবে যুদ্ধ করে, যেন তারা শীশাঢালা এক প্রাচীর !' এতে বুঝা গেলো, এ কাজ শুধুমাত্র একটি যুদ্ধ নয়, বরং এটি আল্লাহর পথে যুদ্ধ এবং এ যুদ্ধ করার মধ্যে মুসলমানদের সাথে নিয়ে সারিবদ্ধভাবে দৃঢ়ভাবে যুদ্ধ করার কথা বলা হয়েছে, ‘এমন সারিবদ্ধভাবে যেন তারা শীশাঢালা এক প্রাচীর ৷' সুসন্গিম সমাজের সামষ্টিক বৈশিষ্ট্য আলোচ্য এই পারার মধ্যে বিভিন্ন প্রসংগে বার বার এ কথা বলা হয়েছে যে, কোরআনে করীম নাযিল হয়েছিলো এক বিশিষ্ট জাতি গড়ে তোলার লক্ষ্যে । পৃথিবীর বুকে আল্লাহ তায়ালা তার দ্বীন প্রতিষ্ঠার আমানত বহন করার জন্যেই এই জাতিকে গড়ে তুলেছিলেন। এ জাতির জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দেয়া এই জীবন ব্যবস্থা যেমন চালু করতে হবে, তেমনি গোটা মানবমন্ডলীর মধ্যে এ ব্যবস্থা চালু করার জন্যে নিরস্তুর চেষ্টা করে যেতে হবে, আর এই লক্ষ্যে প্রতিটি ব্যক্তিকে যেমন এ আমানত বহন করার উপযোগী করে গড়ে তুলতে হবে, তেমনি গঠন করতে হবে এমন একটি দল, যারা বাস্তব কর্মকান্ডের মাধ্যমে এর সৌন্দর্য ফুটিয়ে তুলবে । এসব কাজ একই সময়ে চলতে থাকবে । সুতরাং বুঝা যাচ্ছে, দলীয় জীবনের মধ্যে মানুষ হওয়া ব্যতীত একজন ব্যক্তিকে পরিপূর্ণ মুসলমানরূপে গড়ে তোলা সম্ভব নয় এবং একটি সুসংগঠিত দলের মধ্যে অবস্থিত ব্যক্তিবর্গের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ইসলামী জীবন ব্যবস্থা গড়ে তোলা ছাড়া অন্য কোনোভাবে এ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা কল্পনাই করা যায় না। এ জাতির গঠন পদ্ধতি হবে সুনির্দিষ্ট এবং সামষ্টিক জীবনের কল্যাণই হবে এর লক্ষ্য, কিন্তু সাথে সাথে প্রত্যেক ব্যক্তি যেন সে কল্যাণের অধিকারী হতে পারে সেদিকেও সুতীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। সর্বশক্তিমান আল্লাহর দেয়া এই জীবন বিধান যেমন হবে বিবেক বৃদ্ধির কাছে গ্রহণযোগ্য, তেমনি পৃথিবীর বুকে বাস্তব কর্মের মাধ্যমে তা প্রতিষ্ঠিত করতে হবে। অবশ্যই একথা সত্য যে, যে সমাজে মুসলমানরা বাস করবে, নড়াচড়া করবে ও কাজ করবে, সেই সমাজেই আল্লাহর বিধান অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করার কারণে ইসলামী জীবন ব্যবস্থার ফল পাওয়া যাবে। ইসলামী জীবন ব্যবস্থা প্রত্যেক ব্যক্তির বিবেকে তীব্রভাবে সাড়া জাগাবে এবং প্রত্যেক ব্যক্তি সাগ্রহে তা অনুসরণ করতে পারবে। এ ব্যবস্থা সমাজ বিচ্ছিন্ন ব্যক্তিদের কোনো আনুষ্ঠানিক উপাসনা নয় যে, তারা নিজ নিজ উপাসনালয়ে তা পালন করবে। কোনো মানুষের জীবনে | ৩৬১ সূক্া আস্‌ সাফ ___________€১৮২১) ________পাৰ্া ২৮ মনখিল ৭ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।