যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

ওপর ঈমান আনা এবং যারা একথা মানে না ও বিরোধিতা করে সেই অপরাধীদের বিরুদ্ধে জেহাদ করা নিসন্দেহে সব থেকে ভালো কাজ, কিন্তু যখন জেহাদের আয়াত নাযিল হলো, তখন মোমেনদের একটি দল তা আর পছন্দ করলো না, বরং এ নির্দেশ তাদের নিকট বড়ই কঠিন লাগলো কাজেই আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা তখন এরশাদ করলেন, ‘হে ঈমানদাররা, কেন বলছো তোমরা এমন কথা যা তোমরা পালন করো না? আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার বিষয় হবে (ওই আচরণ) যদি তোমরা বলো এমন কথা যা বাস্তবে পালন করোনা ৷’ ইবনে জারীর তার তাফসীরে এ কথাটি বিশেষ গুরুত্বের সাথে গ্রহণ করে এর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। ইবনে কাসীরও তার তাফসীরে বলেছেন, ‘ওলামায়ে কেরামের অধিকাংশ এ আয়াতটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, আয়াতটি তখনই নাযিল হয়েছে যখন তারা তাদের ওপর জেহাদ ফরয হওয়া কামনা করছিল, কিন্তু যখন জেহাদ তাদের ওপর ফরয করে দেয়া হলো, তখন তাদের কেউ কেউ এ হুকুম এড়িয়ে গেলো যেমন আল্লাহর এরশাদে জানা যায়, ‘তুমি কি দেখনি সেসব ব্যক্তির দিকে যাদের বলা হয়েছিলো, তোমাদের হাতকে যুদ্ধ থেকে থামিয়ে দাও, নামায কায়েম করো এবং যাকাত আদায় করো । কিন্তু পরবর্তীতে যখন তাদের জেহাদ করার জন্যে নির্দেশ দেয়া হলো, তখন তাদের মধ্য থেকে একটি দল মানুষকে এতো ভয় করতে লাগলো যেমন আল্লাহকে ভয় করা দরকার । অথবা আল্লাহ তায়ালা থেকে তারা সেসব বিরোধী মানুষকে বেশী ভয় করতে শুরু করলো এবং তারা বলতে লাগলো, ‘হে আমাদের রব, আমাদের ওপর কেন জেহাদ ফরয করে দিলেন? হায়, আমাদের নিকটবতী একটি সময় পর্যন্ত যদি জেহাদে যাওয়া থেকে রেহাই দিতেন তা হলে কতই না ভালো হতো! বলো (হে নবী), দুনিয়ার সুখ-সম্পদ অতি তুচ্ছ এবং আল্লাহকে যারা ভয় করে এবং অন্তরে আল্লাহর ভয় রেখে যারা জীবন যাপন করে, তাদের জন্যে আখেরাতই উত্তম (স্থান) এবং তাদের প্রতি একটি সুতা পরিমাণও যুলুম করা হবে না। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের স্পর্শ করবেই । যদি তোমরা অত্যন্ত মযবুত কেল্লার মধ্যেও লুকিয়ে থাকো, সেখানেই মৃত্যু তোমাদের পাকড়াও করবে। কাতাদা ও দাহ্‌হাক বলেন, এ আয়াতটি সেই জাতিকে ধমক দিতে গিয়ে নাযিল হয়েছে যারা বলে, আমরা হত্যা করেছি, মারপিট করেছি, নানা প্রকার দোষারোপ করেছি এবং আরও কত কি করেছি; কিন্তু কই তারা তো কিছুই করতে পারলো না । কিন্তু আয়াতগুলোর বর্ণনাভংগিতে এবং যুদ্ধ সম্পর্কে কথা থাকায় বুঝা যায়, নাযিল হওয়ার ংগ তাই যা ইবনে জারীর বলেছেন এবং অধিকাংশ ওলামায়ে কেরামও এই কথাই মনে করেন। তবে এটা মনে রাখতে হবে, কোরআন করীমের বর্ণনা কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে নাযিল হলেও আরও বহু বিষয়ের ওপর তা প্রযোজ্য, যে বিষয়টিকে কেন্দ্র করে তা নাযিল হয়েছে সেটি |' ছাড়াও আরও বহু অবস্থার ওপর তার থেকে দলীল গ্রহণ করা যায়। আর এ কারণেই আমরা এই ঘটনাগুলো সামনে রেখে এর থেকে আরও বহু বিষয়ের ওপর শিক্ষা গ্রহণ করি । সূরাটি একটি বিশেষ ঘটনা বা ঘটনাবলীকে কেন্দ্র করে তিরস্কার করতে গিয়ে নাযিল হয়েছে। ‘হে ঈমানদার ব্যক্তিরা, কেন তোমরা বলো এমন কথা যা তোমরা করো না?’ জিজ্ঞাসার সুরে এ কথা জিজ্ঞেস করে যে আচরণের ওপর কথাটি বলা হয়েছে তার ঘোরতর আপত্তিকর হওয়ার কথা জানানো হয়েছে। তাই বলা হয়েছে, [১১ সুনা আসা টে লাক ৮ সলিল ন www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।