এই স্পষ্ট লক্ষ্যের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে মুসলমানদের তাদের সৃষ্টি সম্পর্কে হচ্ছে। সুতরাং এমন কথা একজন মুসলমান বলবে না যা সে করে না, প্রকাশ্যে গোপনে, একাকিত্বে, সর্বসমক্ষে সর্বাবস্থায় একমাত্র আল্লাহর সস্তুষ্টি লাভের আশায় সে কথা বলবে, কথা বলবে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়ার উদ্দেশ্যে । তার কথা ও কাজের মধ্যে থাকবে স্বচ্ছতা, তার প্রতিটি পদক্ষেপে সে হবে দৃঢ়, সে তার ভাইদের সাথে মেলামেশার ব্যাপারে হবে আবেগময়, এইভাবে তাদের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠবে তা হবে শীশাঢালা প্রাচীরের মতোই মযবুত । কাসীর আয়াত ১-৯ ‘আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর প্রশংসায় রত এবং তিনি মহাশক্তিমান মহাজ্ঞানী ।' গোটা সৃষ্টির সব কিছু থেকে আল্লাহর এই প্রশংসা নিশিদিন উত্ধিত হয়ে চলেছে (নিরস্তুর আনুগত্য করার মাধ্যমে) ৷ তারা জানাচ্ছে যে, তিনি মহাশক্তিমান, মহাজ্ঞানী । সূরার শুরুতে মুসলমানদের জানানো হয়েছে যে, আল্লাহর দেয়া জীবন বিধানের মধ্যে তাদের কাছে আগত জীবন পদ্ধতিই হচ্ছে শেষ সংস্করণ । আল্লাহ তায়ালার একত্ব প্রতিষ্ঠায় তারাই শেষ দায়িত্বশীল ৷ তাদেরই দায়িত্ব, কাফের-মোশরেকদের কুফরী কাজ ও যাবতীয় শেরেক আচরণ প্রতিহত করা । তিনি (মহান আল্লাহ) তাদের জেহাদ করার জন্যে, তার সাহায্যের জন্যে আহবান জানিয়েছেন এবং আল্লাহ তায়ালা নিজেই নিশ্চিতভাবে স্থির করে দিয়েছেন যে, তিনি অন্যান্য জীবন ব্যবস্থার ওপর এই জীবন ব্যবস্থাকে বিজয়ী করে দেবেন, যদিও মোশরেকরা এটা পছন্দ করে না। আর যে বিশ্বাসের ভিত্তিতে তারা জেহাদ করবে সেই একই আকীদা আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে বিরাজ করছে। আর অন্যান্য জীবন প্রণালীর ওপর এই জীবন প্রণালীর বিজয় অবশ্যন্তাবী, যেহেতু এই জীবন ব্যবস্থাই সৃষ্টির সব কিছুর সাথে সংগতিপূর্ণ এবং সবাই সেই মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই কাজ করে চলেছে যিনি মহাশক্তিমান ও মহাজ্ঞানী । ক্রথায় কাজে অমিন্প আল্লাহ্র ত্রযোধ জ্ঞাপায়স আল্লাহ তায়ালা এখানে অত্যন্ত কঠোরভাবে ঈমানদারদেরকে তিরস্কার করছেন এমন একটি বিষয়ের ওপর, যা তাদের মধ্য থেকে একটি দলের দ্বারা সংঘটিত হয়েছিলো। বিষয়টি এমন কঠিন যা আল্লাহ তায়ালা ভীষণভাবে অপছন্দ করেন এবং তাকে সব থেকে বেশী ঘৃণা করেন। এমন আচরণ বিশেষ করে মোমেনদের জন্যে ভয়ানক অপরাধ বলে গণ্য । এরশাদ হচ্ছে, ‘হে ঈমানদার ব্যক্তিরা, কেন বলছো এমন কথা যা তোমরা করো না? আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার বিষয় হবে যদি এমন কথা বলো যা তোমরা পালন করো না । নিশ্চয়ই আল্তাহ তায়ালা প্রাচীর !' হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর বরাত দিয়ে আলী ইবনে তালহা বলেন, জেহাদ ফরয হওয়ার পূর্বে মোমেনদের একটি দল বলতো, আল্লাহর কাছে কোন্ কাজটি সব থেকে প্রিয় তা যদি তিনি আমাদের জানিয়ে দিতেন, তাহলে তা আমাদের কাছে কতই না ভালো লাগতো! তাহলে তা আমরা পালন করতাম । এরপর আল্লাহ তায়ালা তার নবীকে জানিয়ে দিলেন যে, তার [১ লা আসা টেগ) লাকা হত সলিল ন www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।