যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর আযফ্সাত ১-২৫ এবারে সূরাটির ব্যাখ্যায় মনোনিবেশ করছি। ‘আর রাহমান’ অর্থাৎ পরম দয়ালু । এই শব্দটির সুদূরপ্রসারী সুরে গোটা সৃষ্টিজগত ধ্বনিত-প্রতিধ্বনিত। গোটা আকাশ ও পৃথিবী আলোড়িত । প্রত্যেক প্রাণীর হৃদয় ও কান এতে ঝংকৃত ও উদ্দীপিত । আনবজ্জাতির শিক্ষার তউশহুস এরপর গোটা বিশ্বজগত যেন পরবর্তা বক্তব্য শোনার অধীর প্রতীক্ষায় হয়ে পড়ে নিঝুম নিস্তব্ধ । আর তখনি আসে প্রতীক্ষিত সেই বক্তব্য, যার জন্যে গোটা সৃষ্টির বিবেক ব্যাকুল, ‘তিনি শিক্ষা দিয়েছেন কোরআন ৷ সৃষ্টি করেছেন মানুষকে । তাকে শিখিয়েছেন বর্ণনা ও বিশ্লেষণ ৷ ... অতপর তোমরা তোমাদের প্রতিপালকের কোন্‌ নেয়ামতকে অস্বীকার করবে?’ এ হচ্ছে দয়াময় আল্লাহর নেয়ামতরাজির বিবরণ সম্বলিত সূরার প্রথম অংশ ৷ পূর্বোক্ত ঘোষণার পর এ হচ্ছে তার প্রথম বক্তব্য । ‘তিনি কোরআন শিক্ষা দিয়েছেন ।' মানব জাতির ওপর আল্লাহর সবচেয়ে বড় অবদান হচ্ছে কোরআন ৷ বিশ্বজগতের কাছে প্রেরিত আল্লাহর বাণীসমূহের পূর্ণাংগ ও সঠিক বাহন হচ্ছে কোরআন । কোরআন হচ্ছে পৃথিবীবাসীর জন্যে প্রদত্ত আল্লাহর সেই বিধান, যা পৃথিবীবাসীকে তার সৃষ্টির উদ্দেশ্যের সাথে সংযুক্ত করে এবং বিশ্বজগত যে অটল ভিত্তির ওপর প্রতিষ্ঠিত তার ওপর মানব জাতির আকীদা বিশ্বাস, চিন্তাধারা, মূল্যবোধ, জীবনপদ্ধতি ও জীবনাচারকে প্রতিষ্ঠিত করে, আর এর মাধ্যমে তাকে দেয় শান্তি, পরিতৃপ্তি এবং বিশ্ব প্রকৃতির সাথে গড়ে তোলে তার সমঝোতা ও সখ্যতা । যে কোরআন তাদের আবেগ অনুভূতিকে এই মনোরম বিশ্ব প্রকৃতির ওপর উন্ক্ত ও অবারিত করে দেয়, সেই কোরআন যেন এবারই সর্বপ্রথম তাদের প্রত্যক্ষ করছে এবং তার নিজের সত্ত্বার প্রতি ও তার পারিপার্শ্বিক সৃষ্টির প্রতি মানব জাতির অনুভুতি ও চেতনাকে সজাগ সতেজ করে তুলছে । শুধু তাই নয়, তার পারিপার্শ্বিক প্রতিটি বস্তুকে এমন সক্রিয় ও সজীব করে তুলছে যে, তা মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে ও সাড়া দেয় । ফলে মানুষ এই পৃথিবীতে অবস্থান করা ও চলাফেরার সময় নিজেকে অচেতন পদার্থসমূহের মধ্যে নয়; বরং জীবন্ত সাথী ও বন্ধুদের মধ্যে অবস্থানরত বলে অনুভব করে। এই কোরআনই তো মানুষের অস্তরে এই অনুভূতির সৃষ্টি করে যে, সে পৃথিবীতে আল্লাহর খলীফা বা প্রতিনিধি, আল্লাহর কাছে সম্মানিত এবং যে আমানত বহন করতে আকাশ, পৃথিবী ও পাহাড় পর্বত ভয় পেয়েছিলো, তারা সেই আমানতেরই বাহক । অতপর তাদের শিক্ষা দেয় কিভাবে তাদের মনুষ্যত্বের মান সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা যায়। কোরআন তাদের একমাত্র উপকরণ ঈমানকে কাজে লাগিয়ে তা উচ্চতম মানে উন্নীত করতে শেখায় । এই ঈমান তাদের আত্মায় আল্লাহর উজ্জীবনী শক্তি সঞ্চারিত করে এবং তার সর্ববৃহৎ নেয়ামতকে মানুষের জীবনে বাস্তবায়িত করে। এ জন্যেই মানব সৃষ্টির আগে কোরআন শিক্ষাদানের উল্লেখ করা হয়েছে। কেননা কোরআন শিক্ষালাভের পরই মানুষের জীবনে ও সত্বায় প্রকৃত মনুষ্যত্ব বাস্তবায়িত হয়। আল্লাহ তায়ালা বলেন, [ক সান নহলল_ টে বব লান্ম লন সলিল এ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।