তিনি কিছুতেই পছন্দ করেন না যে, মোমেনরা জেহাদ করার আখঙ্রহ প্রকাশ করবে এবং তারপর বাস্তব জেহাদ যখন হাযির হবে, তখন তারা পেছন দিকে ফিরে দাড়াবে, যেমনটি অতীতে ঘটেছিলো মুসলমানদের একটি দলের পক্ষ থেকে; যা বেশ কিছু রেওয়ায়াতের মাধ্যমে জানা যায় । আর এভাবেই সূরার শুরুতে সৃষ্টির সব কিছু যে আল্লাহর প্রশংসায় রত একথা ঘোষণার পর নাযিল হচ্ছে, ‘হে ঈমানদার ব্যক্তিরা, কেন বলছো এমন সব কথা যা তোমরা করো না? আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার বস্তু সেই কথা বলা যা তোমরা করো না । নিশ্চই আল্লাহ তায়ালা তাদের পছন্দ করেন যারা আল্লাহর পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে যেন তারা এক শীশাঢালা প্রাচীর ৷’ এরপর সূরাটির মধ্যভাগে দুনিয়া ও আখেরাতের মধ্যে সব থেকে লাভজনক ব্যবসার দিকে একটি ব্যবসার কথা যা তোমাদের বেদনাদায়ক আযাব থেকে বাচাবে? ...... আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয় ৷ সুতরাং সুসংবাদ দাও মোমেনদের ৷' তারপর মোমেনদের প্রতি শেষ আহবান রেখে সূরাটি শেষ করা হচ্ছে। যেন তারা সেইভাবে আল্লাহর সাহায্যকারী দলে পরিণত হয়ে যায়, যেমন ঈসা (আ.)-এর একদল সাহায্যকারী ছিলো, আল্লাহর দিকে এগিয়ে নেয়ার ব্যাপারে তাকে সাহায্য করত । বনী ইসরাঈল জাতির বিরোধিতা ও চরম শত্রুতার মুখোমুখি দাড়িয়ে এই দলটি তাকে সাহায্য করত । এরশাদ হচ্ছে, ‘হে ঈমানদাররা, তোমরা আল্তাহর সাহায্যকারী হয়ে যাও, যেমন করে তার ঘনিষ্ঠ বন্ধুদেরকে তিনি বলেছিলেন এ সূরার মধ্যে শেষের এ দুটি লাইন অত্যন্ত স্পষ্ট । এখানে আল্লাহর প্রায় সব কথাই এসে গেছে। শুধু শেষ রসূল (স.)-কে অস্বীকারকারীদের কঠোর সমালোচনার কথাটিই বাকি রয়ে গেছে। এই হচ্ছে সূরাটির কাহিনী ও বক্তব্যের লক্ষ্য এবং হঠকারী কাফেরদের সমালোচনার কথা এই মৌলিক আয়াত দুটির মধ্যে পরোক্ষভাবে অবশ্যই এসে গেছে, তা একটু খেয়াল করলে বুঝা যায়। রসূলুল্লাহ (স.)-এর সুসংবাদ দিতে গিয়ে ঈসা (আ.)-এর উক্তি আল্লাহর বাণীতে কি সুন্দরভাবে ফুটে ওঠেছে। ‘তারপর যখন তাদের কাছে স্পষ্ট দলীল প্রমাণ নিয়ে সে এসে গেলো, তখন তারা বলে ওঠলো, এটা তো স্পষ্ট জাদু.......... অথচ অবশ্যই আল্লাহ তায়ালা তার নূরকে পূর্ণত্ব দানকারী, যদিও কাফেররা এটা পছন্দ করে না। এখানে একজন মুসলিম ব্যক্তির অস্তরে একথা স্পষ্ট হয়ে ফুটে ওঠছে যে, আল্লাহ্ প্রদত্ত জীবন ব্যবস্থাই তার জন্যে গহণযোগ্য ব্যবস্থা, যা শেষ রসূলের আমলে সমাপ্ত হয়েছে এবং সমগ্র পৃথিবীর বুকে পরিচিত হয়েছে। গোটা মানব জাতির কাছে এ ব্যবস্থা পৌঁছে দেয়া তীর দায়িত্ব । তিনি জানেন, তাকে অবশ্যই আল্লাহর পথে জেহাদ করতে হবে (অর্থাৎ আল্লাহর দ্বীনকে বিজয়ী ব্যবস্থা হিসাবে চালু করার জন্যে মাল ও জানের কোরবানী নিয়ে চূড়ান্ত সংগ্রামে নামতে হবে) যেহেতু |' এটাই আল্লাহর পছন্দ । এভাবে এ চূড়ান্ত প্রচেষ্টার পদ্ধতি স্পষ্ট হয়ে গেছে। সুতরাং তার ধারণায় আর কোনো অস্পষ্টতা থাকার অবকাশ নেই, বা একাজ করতে গিয়ে তার জীবনে এমন কোনো ভয় ভীতি নেই যাতে তার স্বর বাষ্পরুচদ্ধ হয়ে যাবে, অথবা তিনি দুর্বিষহ দুঃখভারে শ্রান্ত-ক্লান্ত হয়ে পড়বেন। নেই তীর সংকল্পের মধ্যে দৃঢ়তার অভাব বা সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করার ব্যাপারে কোন জড়তা । আল্লাহ পাকের দেয়া জ্ঞান ও তার নির্ধারিত পরিণাম বিলম্বে হলেও যে আসবেই, এ বিষয়ে তার মনে কোনো দ্বিধা-দ্বন্দ্ নেই । | ৩৬১ সূন্সা আস্ সাফ ০১৭৯১) পারা ২৮ অনখিল ৭ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।