দিয়েছিলো এবং এর ফলে তারা গোমরাহ হয়েছিলো। অতপর তারা আর পৃথিবীর বুকে এই দ্বীনকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়নি । এরশাদ হচ্ছে, স্বরণ করো সেই সময়ের কথা, যখন মূসা (আ.) তার জাতিকে ডেকে বললো, হে আমার জাতি, কেন আমাকে কষ্ট দিচ্ছে, অথচ তোমরা তো জানো, আমি তোমাদের কাছে আল্লাহ্র পক্ষ থেকে রসূল হয়ে এসেছি । এরপর যখন তারা (সোজা পথ ছেড়ে দিয়ে) বাকা পথ ধরল, তখন আল্লাহ তায়ালাও তাদের অন্তরগুলোকে বাকা করে দিলেন এবং আল্লাহ তায়ালা এমন কোনো অপরাধী জাতিকে হেদায়াত করেন না (যারা উপৰযুঁপরি অপরাধ করে চলে এবং কখনো লজ্জিত ও অনুতপ্ত হয় না) । এরপর আল্লাহর যমীনে তার দ্বীন প্রতিষ্ঠার কাজে মূসা (আ.)-এর জাতির নেতৃত্বের অবসান হয়ে গেলো । তারপর তারা আর কখনও আল্লাহ্র অনুগত হতে পারেনি । যেহেতু তারা সঠিক পথ পরিত্যাগ করে বাকা পথ অবলম্বন করেছিলো। ফলে আল্লাহ তায়ালাও তাদের বাকা পথে চালিয়ে দিয়েছিলেন। ইচ্ছাকৃতভাবে তারা ভুল পথ বেছে নিয়েছিল । এজন্যে আল্লাহ তায়ালাও তাদের জন্যে ভুল পথে চলা সহজ করে দিয়েছিলেন। আর আল্লাহ তায়ালা অপরাধী জাতিকে হেদায়াত করেন না। | এরপর ঈসা (আ.)-এর রেসালতের কথা এজন্য উল্লেখ করা হয়েছে যেন একথা জানানো যায়, তিনি মূসা (আ.)-এর সাহায্যের জন্যেই প্রেরিত হয়েছিলেন, তিনি তার সামনে যে তাওরাত কেতাব বর্তমান ছিল তার সত্যতা প্রমাণ করার জন্যে এবং সর্বশেষ রসূল (স.)-এর পূর্বাভাস ও ংবাদ দান করার জন্যেও প্রেরিত হয়েছিলেন তার পূর্ববতী আহলে কেতাব এবং পরবর্তী আহলে কেতাব ব্যক্তিগণের মধ্যে সমন্বয় সাধন করার জন্যেও প্রেরিত হয়েছিলেন। এরশাদ হচ্ছে, স্মরণ কারো সে সময়ের কথা, যখন মারইয়াম পুত্র ঈসা বললো, হে বনী ইসরাঈল জাতি, অবশ্যই আমি তোমাদের কাছে আল্লাহ্র রসূলরূপে প্রেরিত হয়েছি। আমি সত্যায়নকারী তাওরাত কেতাবের, যা আমার সামনে রয়েছে এবং সুসংবাদদানকারী সেই (অনাগত) রসূলের, যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমাদ । তাহলে দেখা যাচ্ছে, মূসা (আ.)-এর পর আল্লাহর কাছ থেকে তিনি দ্বীন ইসলামের যে আমানত পেয়েছিলেন তাই তিনি পরবর্তী সেই রসূলের কাছে হস্তান্তর করতে এসেছিলেন যার সুসংবাদ তিনি দিচ্ছিলেন । আর আল্লাহর জ্ঞানভান্ডারে একথা মওজুদ ছিলো এবং স্থির করা ছিল যে, তার দ্বীনকে শেষ বারের মতো দৃঢ় ভিত্তির ওপর স্থাপন করা হবে এবং শেষ রসূলের হাতে আল্লাহ্র যমীনে এই দ্বীন প্রতিষ্ঠিত হবে, যদিও মোশরেকরা এটা পছন্দ করে না। এ সূরার মধ্যে আলোচিত প্রথম স্পষ্ট লক্ষ্যের ওপর স্থাপিত হয়েছে দ্বিতীয় লক্ষ্য । অতএব মুসলমানদের চেতনার মধ্যে একথা দৃঢ়তার সাথে স্থাপন করা হচ্ছে এবং তাদের ভালো করে বুঝিয়ে দেয়া হচ্ছে যে, যে আকীদা বিশ্বাস তারা মনে-প্রাণে গ্রহণ করেছে তারই ওপর ভিত্তি করে গড়ে ওঠবে তাদের জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থাকে পৃথিবীর বুকে চালু করাই তাদের আসল দায়িত্ব । এ দায়িত্ পালন করতে গিয়ে প্রয়োজন চূড়ান্ত সংগ্রামের এবং মানব নির্মিত সকল জীবন ব্যবস্থার ওপর ইসলামী জীবন ব্যবস্থাকে বিজয়ী করার উদ্দেশ্যেই পরিচালিত হবে তাদের এই জেহাদ । এই চূড়ান্ত প্ৰচেষ্টাই আল্লাহর কাম্য । তিনি চান মুসলমানদের কথা ও কাজের মধ্যে কোনো বৈপরীত না থাকুক । তিনি চান না এই ওয়াদা পালনে তারা কোনো দ্বিধা-দ্বন্দথ করুক । তিনি চান তারা ঈমান আনার দাবী করে যে ওয়াদায় আবদ্ধ হয়েছে এই জেহাদের মাধ্যমেই তা পূরণ করুক । নানা ওত লনমিল 3 www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।