| নির্দেশ, অর্থাৎ আল্লাহর আইনের বিপরীতে যে কোনো আইন অমান্য করাই তখন ফরয হবে। অতএব, এসব মূলনীতি মেনে নিয়ে যারা বায়য়াত করতে চাইবে, তাদের বায়য়াত করানো হবে এবং রসূলুল্লাহ (স.) আল্লাহর দরবারে তাদের পেছনের সমুদয় অপরাধের জন্যে ক্ষমাপ্রার্থী | হবেন । ‘অবশ্যই আল্লাহ পাক ক্ষমাশীল মেহেরবান ৷’ তিনি মাফ করে দেবেন এবং রহমও করবেন । তার সকল ক্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেবেন। | পরিশেষে আসছে সাধারণ নির্দেশ, যা সর্বসাধারণের জন্যেই সমভাবে প্রযোজ্য । ‘হে | ঈমানদাররা, সেই জাতির সাথে বন্ধুতু করো না যাদের প্রতি আল্লাহ তায়ালা গযব নাযিল করেছেন ওরা অবশ্যই পরকাল সম্পর্কে তেমনি করে হতাশ হয়ে গেছে যেমন করে কবরবাসীরা হতাশ হয়েছে। অর্থাৎ আল্লাহর আক্রোশ তাদের ওপর এমনভাবে নেমে এসেছে যে, আখেরাতে | মুক্তির আশা তারা একেবারেই ছেড়ে দিয়েছে, ঠিক যেমন করে অন্যায়কারী কবরবাসীদের মুক্তির ‘কোনো আশা থাকে না । লক্ষণীয়, এখানে ঈমানদার হওয়ার কারণেই ঈমান নামের দোহাই দিয়ে | মোমেনদের ডাকা হয়েছে। তাদের এমন গুণের কথা বলা হয়েছে যা অন্য সকল জাতি থেকে | তাদের পৃথক করে। এই গুণ তখনই উদ্ভাসিত হয়ে ওঠে যখন তারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন | করে এবং আল্লাহ্র দুশমনদের সাথে সমস্ত সম্পর্ক কেটে দেয়। এ প্রসংগে কোনো কোনো রেওয়ায়াতে বলা হয়েছে, গযবপ্রাপ্ত এ জাতি হচ্ছে ইহুদী । এর কারণ স্বরূপ বলা যায়, কোরআনের অনেক জায়গায় তাদের গযবপ্রাপ্ত হওয়ার কথা উল্লেখিত | হয়েছে, কিন্তু তাই বলে একমাত্র তারাই গযব প্রাপ্ত, আর কেউ নয়, এ কথা ঠিক নয়; বরং ইহুদী | মোশরেক যারাই আল্লাহর নাফরমানীতে অগ্রগামী হবে, তারাই এ আয়াতের লক্ষ্য হবে এবং | আলোচ্য সূরাতেও এই কথারই ইংগিত পাওয়া যায়। আল্লাহর সকল দুশমন এবং সেসব জাতি, | যাদের ওপর আল্লাহ্র আক্রোশ এসে পড়েছে, তারা সবাই এ আযাবের লক্ষ্য এবং তারা সবাই আখেরাতের জীবনে মুক্তির ব্যাপারে হতাশ ৷ অত্যধিক অন্যায় কাজে লিপ্ত থাকায় তারা নিজেরাই | আখেরাতে মুক্তি পাবে বলে মনে করে না এবং কবরস্থ মৃত কাফেরদের ন্যায় তাদের কাছ থেকে | কোনো সহজ হিসাব গ্রহণ করা হবে বলে তারা মনে করে না। যেহেতু তাদের অন্তরে বিশ্বাস জন্মে গেছে, তাদের কাজ ও ব্যবহার এমন চূড়ান্ত পর্যায়ে পৌছে গেছে যে, তাদের তাওবা করার বা | অন্যায় কাজ থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই বলে তাদের বিশ্বাস । অতএব, কোনো সহজ হিসাব আর-তাদের হতে পারে না। সূরার মধ্যে বর্ণিত সকল ঘটনা ও বর্ণনার পরিপ্রেক্ষিতে এই ঘোষণা । সুতরাং যেভাবে সূরাটির মধ্যে আলোচনার সূচনা করা হয়েছিলো সেই একইভাবে আলোচনা | শেষ করা হয়েছে যাতে করে অপরাধীরা বুঝতে পারে যে, শেষ অবস্থা তাই হবে যার আওয়ায অন্তরের মধ্যে সদা সর্বদা গুঞ্জরিত হয়ে চলেছে। ৭৫১ লাকা ৮ সলখিল এ ES hoikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।