‘হে নবী, যখন তোমার নিকট মোমেন মহিলারা এসব শর্তে বায়য়াত হতে আসে যে, তারা শেরেক করবে না, চুরি করবে না, যেনা করবে না, তাদের সন্তানদের হত্যা করবে না, কারও ওপরে নিজেদের ব্যভিচারের অপবাদ চাপিয়ে দেবে না এবং কোনো নেক কাজের নির্দেশ দিলে তা অমান্য করবে না, তখন তাদের বায়য়াত করাও এবং তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করো । নিশ্চয়ই আল্লাহ্ তায়ালা ক্ষমাশীল, মেহেরবান ৷” এইই হচ্ছে সেসব মূল কাজ, যা ইসলামী আকীদা গ্রহণ করার পর পালন করা জরুরী হয়ে যায় এবং যা নতুন এক সমাজ জীবন প্রতিষ্ঠায় সহায়ক হয়। এর মধ্যে সকল প্রকার শেরেক পরিত্যাগ করতে, যেসব অপরাধ করলে শাস্তি পাওয়া জরুরী হয়ে যায় তা পরিত্যাগ করতে এবং সন্তানাদি হত্যা করা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশ দ্বারা জাহেলী যুগে জ্যান্ত কন্যা পুঁতে ফেলার প্রথা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইভাবে অন্যান্য অপরাধের মধ্যে জ্রণ হত্যার প্রতিও নিষেধাজ্ঞা এসেছে কারণ এসব জ্রণ তো মায়ের পেটের মধ্যে আল্লাহর দেয়া ‘এবং কেউ কারও প্রতি নিজেদের ব্যভিচারের মিথ্যা দোষ যেন চাপিয়ে না দেয়।' এ বিষয়ে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, শেষের এ কথার অর্থ হচ্ছে, অবৈধভাবে ধারণ করা অন্যদের সন্তানদের নিজেদের স্বামীর সন্তান বলে দাবী করে মিথ্যা বলা । মোকাতেলও উক্ত কথার এই একই অর্থ বলেছেন। আর সম্ভবত বায়য়াত হওয়ার পর এসব অপরাধ থেকে পরহেয করার অংগীকার করার কথা বলা হয়েছে। জাহেলী যামানায় মহিলারা একাধিক পুরুষের কাছে নিজেদের সমর্পণ করতো । তারপর সস্তান জন্য নিলে (সেসব পুরুষকে হাযির করে) দেখত কে সে সন্তানের সাথে বেশী সাদৃশ্যপূর্ণ এবং এভাবে যার সাথে বেশী সাদৃশ্য হতো, তাকেই তারা সে সন্তান দিয়ে দিতো । এইভাবে তারা উক্ত সন্তানদের বাপদের চিনে নিতো। ' এই অবস্থার প্রতি সাধারণভাবে এখানে ইংগিত করা হয়েছে এবং এই রকম আরও অনেক মিথ্যা দাবী জাহেলী যুগে করা হতো, যার প্রতি এখানে ইংগিত করা হয়েছে। আর এ কারণেই সম্ভবত ইবনে আব্বাস (রা.) ও মোকাতেল সে সময়কার অবস্থা সামনে রেখে উক্ত অর্থ বুঝেছেন। মোহাজের মহিলাদের কাছ থেকে বায়য়াত গ্রহণকালে তাদের প্রতি শেষ যে শর্তটি আরোপ করা হতো তা হচ্ছে, ‘তারা কোনো নেক কাজে তোমার অবাধ্যতা করবে না৷’ একথা দ্বারা তাদের কাছ থেকে ওয়াদা নেয়া হয়েছে, তারা রসূলুল্লাহ (স.)-এর সকল নির্দেশ পালন করবে। আর নিশ্চিতভাবে একথা সত্য যে, রসুলুল্লাহ (স.) মানুষের জন্যে যা কিছু কল্যাণকর হতে পারে তারই নির্দেশ দিতেন । তবু ইসলামী সংবিধানে এ কথাটিকে অন্যতম শর্ত হিসাবে পেশ করা হয়েছে। এর কারণ হচ্ছে, এ কথা স্থির করে দেয়া যে, যে কোনো ব্যক্তির আনুগত্য করা হবে, চাই সে ইমাম হোক বা প্রশাসক হোক. তার ভালো ও কল্যাণকর কাজের জন্যে দেয়া সকল নির্দেশ পালন করতে হবে, কোনো মন্দ (জনহিতকর নয় এমন) কাজের জন্যে প্রদত্ত নির্দেশ পালন করা যাবে না, অর্থাৎ সে নির্দেশ আল্লাহর দেয়া জীবন বিধান ও শরীয়তের পরিপষ্থী না হলেই কেবল তা মানা যাবে। একথা দ্বারা প্রমাণিত হলো, বাছবিচার না করে নেতা বা শাসকের সকল নির্দেশ পালন করা যাবে না । এইই হচ্ছে আল্লাহর আইনের অধীনে থেকে আইন রচনার মূলনীতি । আল্লাহর বিধানের খেলাফ হলে সে বিষয়ে নির্দেশদাতা বা নির্দেশ পালনকারী উভয়ের জন্যে এ নিয়ম সমভাবে | প্রযোজ্য । অর্থাৎ যেমন নির্দেশদানকারীর নির্দেশ শরীয়াতসংগত হতে হবে, তেমনি শরীয়তসম্মত | কাজেই সে নির্দেশ মানা জরুরী হবে। উভয়ের মধ্যে কেউই শরীয়তের এ সীমা লংঘন করতে পারবে না। এ সীমার মধ্যে থেকে নির্দেশ দিলে তা পালন করা ফরয হবে এবং এর বাইরের ৩০ সনা আল নমোনতাহেনা টেন লামা হচ সনমিল এ WWW.boikitab. blogspot.com -
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।