যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

‘এইই হচ্ছে আল্লাহর নির্দেশ ও ফয়সালা, তিনিই সব কিছুর ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে থাকেন এবং আল্লাহ তায়ালা সব কিছু সম্পর্কে ওয়াকেফহাল, বিজ্ঞানময় ৷' আল্লাহর নির্দেশ মেনে চলার মনোভাবই হচ্ছে একমাত্র নিশ্চয়তা, যা মানুষকে অন্যায়ের কাছে নতিস্বীকার হতে রক্ষা করে, কোনো কিছুর চাপে ভেংগে পড়তে দেয় না এবং কোনো অজুহাত তালাশ করতেও বলে না । আল্লাহর হুকুম মানেই মহাজ্ঞানী ও চির বিজ্ঞানময় আল্লাহর হুকুম । এ হুকুম সকল অন্তরেই অনুভূত হয়। এ হুকুমই সকল শক্তির আধার এবং এই হুকুমই সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর হুকুম । এ হুকুমপ্রাপ্ত হওয়াই একজন মুসলমান ব্যক্তির পক্ষে সাড়া দেয়ার জন্যে যথেষ্ট । যখন কোনো ব্যক্তি গভীরভাবে বুঝতে পারে, এ হুকুম কোথেকে এসেছে, তখন সে এ হুকুম পালন করার ব্যাপারে দৃঢ়তা অবলম্বন করতে পারে এবং অপরকে এ হুকুম সম্পর্কে জানাতে পারে। আর তখনই সে স্থিরভাবে বিশ্বাস করতে পারে যে, শেষ পর্যন্ত তাকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। এমতাবস্থায় মোমেনদের খরচ করা কোনো সম্পদ কোনো ব্যক্তির কাফের হওয়ার কারণে যদি হারিয়ে যেতে চায়, তাহলে তা চেয়ে নিতে হবে অথবা কাফের স্ত্রীদের পরিবারের লোকেরা যদি মোমেন স্বামীর পাওনা বুঝিয়ে দিতে না চায়, যেমনটি কোনো কোনো অবস্থায় ঘটেছেও, সে অবস্থায় মুসলমানদের নেতার কর্তব্য হবে তার দাবী জানিয়ে আদায় করে লওয়া । আবার কোনো স্ত্রী মোমেনা হয়ে গেলে তার কাফের স্বামী তার পাওনা বুঝিয়ে দিতে হবে, যেহেতু তার স্ত্রী ইসলাম গ্রহণ করায় ও দারুল ইসলামে (ইসলামী রাষ্ট্রে) চলে আসায় আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অথবা তার সম্পদ গনীমতের মাল হিসাবে মুসলমানদের হস্তগত হয়ে যাওয়ার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এরশাদ হচ্ছে, “যদি তোমাদের মধ্যে কেউ কাফেরদের কাছে তোমাদের স্ত্রীদের থেকে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকো, সে অবস্থায় তোমাদের খরচকৃত অর্থ ফিরে পাওয়ার জন্যে চেষ্টা করো........ যার-প্রতি তোমরা ঈমান এনেছো ।' মোমেনদের অন্তরে এই আল্লাহৃভীতিই গভীরভাবে বিরাজ করে। এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্যে সর্বোত্তম পন্থা হিসাবে এসব নির্দেশ জারি করা হয়েছে এবং জীবনের মূল্যবোধ ও জীবনের বিভিন্ন সম্পর্ক ঠিক রাখার জন্যে ইসলামী চিন্তা চেতনাকে প্রাধান্য দেয়া হয়েছে। ইসলামী রীতিনীতির কথা জানিয়ে দিয়ে এটা যে অন্যান্য সকল রীতি নীতি থেকে ভালো, তার প্রমাণ পেশ করা হয়েছে। জানানো হয়েছে, গোটা জীবনের সৌধ রচিত হয়েছে আল্লাহর প্রতি ঈমানের ওপর এবং ঈমানকে কেন্দ্র করেই সকল বিশ্বাস আবর্তিত হয় । মানব জগতের সৃষ্টির মধ্যে শ্রেণী, রং, ভাষা, বংশ ও এলাকার ভিত্তিতে অবশ্যই কিছু পার্থক্য রয়েছে, কিন্তু এ সব পার্থক্যের ওপর তাদের মান-মর্যাদা নির্ভর করে না; বরং একটি মাত্র বৈশিষ্ট্য আছে, যা তাদের মর্যাদাবান বানায়, আর তা হচ্ছে আল্লাহভীতি, যার ভিত্তিতে কেউ হয় আল্লাহ্র দল, আর কেউ হয় শয়তানের দল । এভাবে কারও অগ্রগতি হয় আর কারো হয় অধোপতন । মোভহাজের নাক্সীদেকরস খেকে বায়াত গ্রহণেকস বীতি এরপর রসুলুল্লাহ (স.)-কে জানানো হয়েছে, হিজরতকারী মহিলাদের থেকে ঈমানের ভিত্তিতে কিভাবে বায়য়াত গ্রহণ করা হবে, তারা এবং অন্য যারা ইসলাম গ্রহণ করছে তাদের কোন্‌ জিনিসের ভিত্তিতে বায়য়াত করানো হবে। এরশাদ হচ্ছে, | ৬০ সুক্া আল সমোমতাহেনা (১৭৩) ___________ পাক্থা ২৮ মনখিল ৭ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।