যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

হয় না, যেহেতু মুসলমানের অন্তরের জীবন-পরিচালিকা শক্তিই হচ্ছে ঈমান, যার বিকল্প অন্য কোনো সম্পর্ক হতে পারে না। সুতরাং, সেই ঈমানের সম্পর্কই যদি নষ্ট হয়ে যায় আর অন্তর থেকে ঈমান রূপ রত্ন যদি হারিয়ে যায়, সে অবস্থায় মোমেনের অন্তর অন্য কোনো কিছুতে সাড়া দিতে পারে না । না তাকে সে ভালোবাসতে পারে। না তার প্রতি কোনো আকর্ষণ অনুভব করে, না তার সাথে বসবাস করতে পারে, আর না তার কাছ থেকে কোনো শান্তি পেতে পারে। আর বৈবাহিক সম্পৰ্কই হচ্ছে পারস্পরিক মহব্বত, দয়া-সহানুভূতি ও এক সাথে শান্তিতে বসবাস করার জীবন ৷ হিজরতের গোড়ার দিকে এ প্রসংগে সুনিদিষ্ট কোনো বিধান নাযিল না হওয়ার কারণে এ বিষয়টি পরিত্যক্তই ছিলো, অথবা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি, আর এজন্যে মোমেন ও কাফের স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদও ঘটানো হয়নি । মোমেন স্ত্রীকে কাফের স্বামী থেকে অথবা | মোমেন পুরুষকে কাফের স্ত্রী থেকে পৃথক করা হয়নি। কারণ তখনও ইসলামী সমাজের পূর্ণাংগ প্রতিষ্ঠা হয়নি এবং এ সম্পর্কে পূর্ণাংগ বিধানও নাযিল করা হয়নি । তারপর হোদায়বিয়ার সন্ধি অথবা অন্য বর্ণনায় হোদায়বিয়ার বিজয়ের পর পূর্ণাংগ ফয়সালা এসে গেলো এবং মোমেন পুরুষ ও স্ত্রীলোকদের বিবেকের মধ্যে একথা স্থিরভাবে প্রতিষ্ঠিত করে দেয়া হলো, যা সত্যিকারে ইতিমধ্যেই জানাজানি হওয়া (সম্ভবত) দরকার ছিলো । স্পষ্ট করে জানিয়ে দেয়া হলো যে, ঈমানের সম্পর্কই আসল সম্পর্ক, আকীদার বন্ধনই আসল বন্ধন এবং আল্লাহর সাথে সম্পর্কের খাতিরেই অন্যান্য সম্পর্ক গড়ে ওঠে । ইনসাফ ও সমান সমান ব্যবহারের দাবী হচ্ছে, যখন বিচ্ছেদ ঘটানোর নীতি চালু করা হবে, তখন উভয় পক্ষে একই নীতি চালু করা হবে। এর ফলে কাফের স্বামী মোমেন স্ত্রীর জন্যে যা কিছু মোহর বাবদ খরচ করেছে তা পরিত্যাগ করার কারণে যে কষ্ট দেয়া হবে তার ক্ষতিপূরণ স্বরূপ উক্ত অর্থ ফিরিয়ে দিতে হবে। একইভাবে মোমেন পুরুষ কাফের স্ত্রীর জন্যে যা কিছু মোহর বাবদ খরচ করেছে, বিচ্ছেদজনিত কষ্টের ক্ষতিপূরণ হিসেবে তাকে তাও ফেরত দিতে হবে। এভাবে লেনদেন সমাপ্তির মাধ্যমে যখন বিচ্ছেদ কার্যকর হবে, তখনই মোমেনদের জন্যে সেসব মোহাজের মহিলাকে মোহর দান করে বিয়ে করা হালাল হবে। অবশ্য গর্ভবতী মহিলাদের গর্ভপাত বা বাচ্চা না হওয়া পর্যন্ত কোনো ইদ্দত পালন করতে হবে কিনা, অথবা তিন তুহ্র (তিন মাস)-এর ইদ্দত পালন করা লাগবে কিনা, অথবা জরায়ু পরিষ্কার পাওয়ার জন্যে একবার হায়েয হয়ে যাওয়া পর্যন্ত ইদ্দত পালন করা কি যথেষ্ট হবে এসব প্রশ্নে একটি ব্যাপারে বুঝার তারতম্যের কারণে কিছু মতভেদ আছে! (এ বিষয়টি যেহেতু অতীত হয়ে গেছে এবং এ ধরনের ঘটনা খুবই সীমিত আকারে ঘটেছে এবং ভবিষ্যতে এসব সমস্যা আর আসার মতো নেই, এজন্যে সুনির্দিষ্ট কোনো কথা এ সম্পর্কে আসেনি) পরবর্তীতে এরশাদ হচ্ছে, ‘দাও তাদেরকে (মহিলাদের) যা তারা (পূর্বের স্বামীরা) খরচ করেছে (এবং যে মোহর ওই মহিলারা ফেরত দিতে বাধ্য হয়েছে), তাদের মোহর বাবদ পাওনা যখন তোমরা দান করবে তখন তাদের বিয়ে করায় তোমাদের কোনো অসুবিধা নাই । তোমরাও কাফের স্ত্রীদের তোমাদের বিবাহ বন্ধনে আটকিয়ে রেখো না। যা তোমরা খরচ করেছো তোমরা তা চেয়ে নাও । কাফের স্বামীরাও তালাক দেয়ার সময় তাদের পাওনা চেয়ে নিক (যা তারা স্ত্রীর জন্যে খরচ করেছে) । তারপর মোমেন ব্যক্তির বিবেকের মধ্যে অত্যন্ত গুরুত্বের সাথে আল্লাহর হুকুম পালন করার প্রয়োজনীয়তা অনুভব করানো হচ্ছে, তাকে নিশ্চয়তা দেয়া হচ্ছে যে, অবশ্যই সর্বশক্তিমান আল্লাহ তায়ালা সব কিছু তদারকী করছেন। সূতরাং তাকে সকল অবস্থায় ভয় করে চলতে হ্বে। এরশাদ হচ্ছে, | ৬০ সুক্থা আল সমোমতাহেনলা (১৭২) পারা ২৮ মনখিল্স ৭ | www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।