অবশ্যই তাকে ফেরত দিতে হবে!’ এ চুক্তি সম্পাদনের পর পরই যখন মোহাম্মদ (সঃ) ও তার মোমেন মহিলা মকন্ধা থেকে হিজরত করে এসে তাদের কাছে হাযির হলেন এবং ইসলামী রাষ্ট্র মদীনায় যাওয়ার জন্যে আশ্রয়প্রার্থী হলেন সংগে সংগে কোরায়শের লোকজন হাযির হয়ে সন্ধির শর্ত উল্লেখ করে তাদের ফেরত দেয়ার দাবী জানান। প্রকাশ থাকে যে, সন্ধি-শর্তের মধ্যে মহিলাদের সম্পর্কে কোনো চূড়ান্ত কথা ছিলো না, যার কারণে উপরোক্ত আয়াত দুটি নাযিল হওয়া নিষেধ করা হলো এবং প্ৰকৃতিগতভাবে তারা কিছু দুর্বল বিধায় তাদের হিজরতের প্রকৃত কারণ | এ প্রসংগে কিছু রাষ্ট্রীয় আইন-কানুনও নাযিল হলো। এসব আইনের মধ্যে সকল প্রকার কার্যকলাপ সর্বাধিক সুবিচারপূর্ণ নীতির ওপর নির্ধারণ করা হলো, তাতে প্রতিপক্ষ কি মনে করবে বা বাড়াবাড়ি অথবা যুলুম করতে পারে, এসব কিছুর কোনো তোয়াক্কাই করা হলো না। আভ্যন্তরীণ ও বৈদেশিক সকল প্রকার আদান-প্রদানে ইসলামের সুদৃঢ় নীতি অবলম্বন করা হলো । হোদায়বিয়ার সন্ধি-শর্ত পালনে প্রথম পরীক্ষা এসে গেলো, কিছু সংখ্যক মুসলিম মোহাজের | ‘মহিলাকে ফিরিয়ে দেয়ার প্রশ্ব সামনে এলো । এ ব্যাপারে কারো বিবাহ-বন্ধনে জোর করে ধরে রাখার জন্যে, বা ব্যক্তিগত সুবিধার্থে তলব করা অথবা ইসলামী রাষ্ট্রের মধ্যে থেকে ব্যক্তিগত | করা হয়েছে, ‘আল্লাহর কসম খেয়ে বলো, স্বামীর প্রতি ঘৃণার কারণে হিজরত করেছো? এক দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে হিজরত করেছো? দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার উদ্দেশ্যে হিজরত করেছো, না কি একমাত্র আল্লাহ তায়ালা ও তীর রসুলের মহব্বতে হিজরত করেছে?’ ইকরামা (রা.) বলেন, তাকে (উক্ত মহিলাকে) বলা হবে, আল্লাহ-রসূলের মহব্বতে হিজরত করেছো, না কোনো ব্যক্তির প্রেমে পড়ে হিজরত করেছো, না তোমার স্বামীর হাত থেকে রেহাই পাওয়ার জন্যে হিজরত করেছো? এইভাবে পরীক্ষা করার কথা বলা হয়েছে। তাদের বাহ্যিক অবস্থাদৃষ্টে এবং আল্লাহর কসম ' খেয়ে তাদের নিজের স্বীকারোক্তির ওপর নির্ভর করে ফয়সালা দেয়া হয়েছে। অন্তরে কিছু গোপন | করা হলে তা আল্লাহ পাকই বুঝবেন, মানুষের সে বিষয়ে কোনো হাত নেই । তাই এরশাদ হচ্ছে, মহব্বতেই হিজরত করে এসেছে বলে তাদের স্বীকারোক্তিতে জানা যায়, সে অবস্থায় কাফেরদের নিকট তাদের আর ফিরিয়ে দিয়ো না৷’ ‘এ স্ত্রীলোকরা ওদের (কাফের স্বামীদের) জন্যে হালাল নয়, অথবা এ পুরুষরাও ওদের জন্যে হালাল নয় ৷' আলোচ্য ত্রায়াতে আকীদাকেই প্রথম গুরুত্ব দেয়া হয়েছে- যেহেতু মুসলমানদের প্রথম সম্পর্ক গড়ে ওঠে আকীদার ভিত্তিতে । অন্য সম্পর্ক সেখানে গৌণ বিধায় সেটার কোনো মূল্যই এ প্রসংগে দেয়া হয়নি। অন্য সম্পর্ক যে কৌনো সময় কেটে যেতে পারে। বৈবাহিক সম্পর্ক হচ্ছে পারস্পরিক মিলন, একে অপরের ঘনিষ্ঠ হওয়া এবং স্থায়ীভাবে মিলেমিশে জীবন যাপন করা । _মুসলমানের প্রথম (ঈমানের) সম্পর্কই যদি কেটে যায়, তাহলে পারস্পরিক সহ-অবস্থান আর সম্ভব | ৬০ সন্থা আল্স মোমতাহেনা (১৭১) ______________পাৰ্বা ২৮ মনযিল ৭ wWww.bolkitab.b 0ZSpot. com
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।