এ সূরার পর সূরা তাওবা নাযিল হয়েছে৷ যাতে বলা হয়েছে, ‘আল্লাহ তায়ালা ও তার রসূলের পক্ষ থেকে সকল দায়িত্বমুক্তির কথা ঘোষণা করা হলো সেই সকল মোশরেকের জন্যে যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো....... ৷" এ আয়াত দ্বারা ইতিপূর্বে মুসলমান ও মোশরেকদের মধ্যে গড়ে ওঠা সকল চুক্তি পুরোপুরিভাবে বাতিল ঘোষণা করা হয়েছিলো। যে সকল লোকের সাথে মুসলমানরা অনির্দিষ্ট কালের জন্যে আক্রমণ চুক্তিতে আবদ্ধ হয়েছিলো তাদের | জানানো হলো, যেন চার মাসের মধ্যে তারা তাদের সকল কর্মপন্থা নির্ধারণ করে নেয়। চার মাস. পার হওয়ার পরই অনাক্রমণ চুক্তি বাতিল বলে ঘোষিত হওয়ার সাথে সাথে যে কোনো পক্ষ অপর পক্ষের ওপর আক্রমণ করাটা কোনো নীতিবিরোধী কাজ হবে না৷ এ ঘোষণা দ্বারা তাদের সাথেও কৃত চুক্তি বাতিল বলে ঘোষণা করা হলো যাদের সাথে নির্দিষ্ট সময়ের জন্যে চুক্তি করা হয়েছিলো । এই বাতিল ঘোষণা করার কারণ অতীতের অনেক অভিজ্ঞতা থেকে এটা জানা গিয়েছিলো যে, মোশরেকরা মুসলমানদের সাথে কৃত কোনো চুক্তির পরওয়া করে না । তারা লাভবান হওয়ার জন্যেই চুক্তিতে আবদ্ধ হতো এবং যখন দেখতো চুক্তি তাদের স্বার্থের অনুকূল থাকছে না, তখনই তারা তা ভংগ করতো । এজন্যে তাদের ব্যবহার উপযোগী দ্বিতীয় নিয়ম চালু করে দেয়া হলো । ‘যখনই তোমরা কোনো জাতি বা দল থেকে চুক্তিভংগের আশংকা অনুভব করবে, তখনই (তাদের চুক্তি বাতিল ঘোষণার পূর্বে) তোমরা চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে দেবে, কারণ আল্লাহ তায়ালা আমানতের খেয়ানত করা (চুক্তি বাতিলের ঘোষণা না দিয়ে আক্রমণ করা) পছন্দ করেন না।’ ইসলামী নিয়ম ঠিক রাখার জন্যে এই চুক্তি বাতিল ঘোষণার প্রয়োজন ছিলো। এ সময়ে গোটা আরব উপদ্বীপের মোশরেক ও আহলে কেতাবদের মধ্যে সহ-অবস্থানকালে এভাবে চুক্তি রদ করার নিয়ম চালু ছিলো। অবশ্য তারা বাতিল ঘোষণা না করেই অতীতে বার বার (চুক্তি বিরোধী কার্যকলাপ করে) বিশ্বাসঘাতকতা করেছে। অর্থাৎ চুক্তির শর্তের বিরোধী কাজ তারা বার বার করেছে। এই ভাবে তারা বার বার সীমালংঘন করেছে এবং কোনো প্রকার নিয়ম কানুন মেনে চলার প্রয়োজনবোধ করেনি । বিশেষ করে তৎকালীন পৃথিবীর দুটি বৃহৎ সাম্রাজ্যবাদী শক্তি ইসলামকে নিশ্চিহ্ন করার জন্যে নানা প্রকার জল্পনা কল্পনা ও প্রস্তুতি নিতে শুরু করেছিলো । এ উদ্দেশ্যে তারা আরব উপদ্বীপের সেই আমীরদের সাথে যোগাযোগ করতে শুরু করেছিলো, যারা ছিলো রোম ও পারস্য সাম্রাজ্যের প্রতি অনুগত । সর্বনাশা এক মহাযুদ্ধ আসন্ন হয়ে ওঠেছিলো' ৷ যুদ্ধ ছাড়া শক্তিদপীঁ এ সাম্রাজ্যবাদীদের দমন করার আর কোনো উপায় ছিলো না৷ নমোভহাজেকর নারীদের ব্যাপারে হইসন্লামের নীতি এ পর্যন্ত আলোচনার পর আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ের দিকে ফিরে যাই, যার থেকে কিছুক্ষণের জন্যে আমরা অন্য প্রসংগে চলে গিয়েছিলাম । আমাদের প্রসংগ ছিলো মোমেন স্ত্রীলোক যারা মক্কা থেকে হিজরত করে অন্যত্র চলে গিয়েছিলেন তাদের সম্পর্কে ইসলাম কি বিধান দিয়েছে সে সম্পর্কিত? এরশাদ হচ্ছে, ‘হে ঈমানদার ব্যক্তিরা, যখন মোমেন স্্রীলোকরা তোমাদের নিকট হিজরত করে চলে আসে, তখন তাদের (হিজরত করার মূল কারণ) পরখ করে নিশ্চিতভাবে জেনে নাও ... এবং ভয় করো আল্লাহকে যার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করেছো ।’ (৭-১১ আয়াত) মোহাজের মহিলাদের সম্পর্কে এ বিধান নাযিল হয়েছিলো হোদায়বিয়ার সন্ধির পর । সেখানে বলা হয়েছে, ‘(সন্ধির শর্তের মধ্যে এটা থাকতে হবে যে,) তোমাদের দ্বীন-এর ওপর আস্থা স্থাপনকারী কোনো মুসলমান ব্যক্তি যদি আমাদের মধ্য থেকে তোমাদের কাছে চলে যায়, তাহলে | ৬০ সূত্মা আল মোমতাহেনা (১৭০১) পারা ২৮ মনযিল ৭ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।