যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

তাদের আছে কিনা । আল্লাহর এই নেয়ামতসমূহ চ্যালেঞ্জের আওতায় শুধু যে গোটা সৃষ্টিজগত অন্তর্ভুক্ত হয়েছে তা নয়; বরং আখেরাতও অন্তর্ভুক্ত হয়েছে । সূরার গোটা কাঠামোতে, এর তাৎপর্যময় বিরতিতে এবং উচ্চতর ও সুদূরপ্রসারী ধনাত্মক বিস্তৃতিতে উক্ত ঘোষণার সুর ঝংকৃত ৷ ঘোষণা ও পরিচিতি দানের সুর মূর্তমান হয়ে ওঠেছে সূরাটির আলোড়ন সৃষ্টিকারী সূচনাতেও। একটি মাত্র শব্দ ‘আর রাহমান’ দিয়ে এমন ভংগিতে সূরাটির সূচনা করা হয়েছে যে, শ্রোতা এর পরবর্তী বক্তব্য শোনার জন্যে ব্যাকুলভাবে অপেক্ষা করতে থাকে । ‘আর রাহমান' একটি মাত্র শব্দ, যার অর্থের মধ্যে রয়েছে দয়া, কৃপা ও করুণা, আর যার ধ্বনিতে রয়েছে ঘোষণার সুর । এই সূচনার পরেই সমগ্র সূরা জুড়ে বিস্তৃত রয়েছে আল্লাহর দয়া ও কৃপার বিবরণ এবং দয়াময়ের নেয়ামত ও অবদানসমূহের উপস্থাপনা । আল্লাহর এই নেয়ামতসমূহের বিবরণ শুরু হয়েছে কোরআন শিক্ষাদানের উল্লেখের মধ্য দিয়ে । এভাবে কোরআন শিক্ষাদানকে মানব জাতির ওপর আল্লাহর সবচেয়ে বড় দান হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এমনকি এটিকে স্বয়ং মানুষের সৃষ্টি এবং তাকে বাকশক্তি ও বিশ্লেষণ শক্তি প্রদানেরও আগে উল্লেখ করা হয়েছে। কোরআনের শিক্ষাদানজনিত অবদানের পরই উল্লেখ করা হয়েছে মানব সৃষ্টি ও মানুষকে সবচেয়ে বড় মানবীয় গুণ বাকশক্তি ও বিশ্রেষণ শক্তি প্রদানের বিষয়টি । এরপর একে একে এসেছে সূর্য, চন্দ্র, নক্ষত্র, তরুলতা, সুউচ্চ আকাশ, সুপ্রতিষ্ঠিত দাড়িপাল্লা, পৃথিবী ও তার পৃষ্ঠে উৎপন্ন ফল, ফুল, খেজুর ও ফসলাদি, জিবন, মানুষ, দুই উদয়াচল, দুই অস্তাচল, দুই সমুদ্র, যার মাঝখানে অলংঘনীয় ব্যবধান রয়েছে, সমুদ্রের মধ্য থেকে নির্গত মূল্যবান রত্বরাজি এবং তার ওপর দিয়ে চলাচলকারী নৌযানসমূহের বিবরণ । এ সব প্রধান প্রধান নিদর্শনের উল্লেখের পর উপস্থাপিত হয়েছে এই গোটা সৃষ্টির সার্বিক ধ্বংস ও বিণ্চিহন হয়ে যাওয়ার দৃশ্য । আর গোটা সৃষ্টির ধ্বংসের পর চিরঞ্জীব ও চিরস্থায়ী মহান নষ্টা আল্লাহর অন্নান অক্ষয় সত্ব্বাকে দেখানো হয়েছে তারই স্বাধীন সার্বভৌম ইচ্ছার কাছে গোটা সৃষ্টি বিনয়াবনত ও আত্মসমৰ্পিত । সমগ্র সৃষ্টিজগতের চূড়ান্ত ধ্বংস ও সৃষ্টার চিরঞ্জীব চির অক্ষয় থাকার বিবরণ দেয়ার পর জ্বিন ও মানব জাতিকে লক্ষ্য করে উচ্চারিত হয়েছে ভীতিপ্রদ হুমকি ও মহাজাগতিক চ্যালেঞ্জ । ‘ওহে দুই জাতি (ভ্বিন ও মানব), অচিরেই আমি তোমাদের জন্যে একাগ্রচিত্ত হয়ে যাবো, aD হে ভিন ও মানব জাতি, তোমরা যদি আকাশ ও পৃথিবীর সীমারেখা অতিক্রম করতে সক্ষম হয়ে থাকো, তবে অতিক্রম করো । বিশেষ ক্ষমতা ব্যতীত কখনো অতিক্রম করতে পারবেনা ৷' এরপর থেকে দেখানো হয়েছে সৃষ্টিজগতের ধ্বংস তথা কেয়ামতের দৃশ্য । একটি প্রাকৃতিক | দৃশ্যের আকারে তা দেখানো হয়েছে। আকাশের দৃশ্যকে একটি লাল তরল পদার্থের আকারে তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে অপরাধীদের আযাবের দৃশ্য এবং অপেক্ষাকৃত বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে আল্লাহভীরুদের উত্তম প্রতিদানের । অবশেষে এই বলে নেয়ামতের বিবরণের উপসংহার টানা হয়েছে, ‘তোমার মহামহিম ও মহাপরাক্রমশালী প্রভুর নাম কল্যাণময় হোক ৷” গোটা সূরাই যে বিশাল সৃষ্টির উন্ুক্ত প্রান্তরে আল্লাহর নেয়ামতসমূহের বিবরণ ও ঘোষণা স্বরূপ, তা আগেই বলেছি মহান আল্লাহর সুউচ্চ দরবার থেকেই এ ঘোষণা এসেছে। এ ঘোষণায় গোটা সৃষ্টিজগত প্ৰতিধ্বনিত হয় এবং সৃষ্টিজগতের সকল প্রাণী ও বস্তু তা প্রত্যক্ষ করে থাকে। চি ২০তম ৩ Pw. borkitab. blogspot.com

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।