যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

উদ্দেশ্য ও দৃষ্টিভংগির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যশীল । আরও সত্য কথা হচ্ছে, এ ফয়সালা সমগ্র মানব জাতির মংগলের জন্যে, বরং পরম ও চরম বাস্তব সত্য হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে গোটা সৃষ্টির কল্যাণের জন্যেই এ চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হয়েছে এবং তা তার তরফ থেকেই ঘোষণা করা হয়েছে এর উদ্দেশ্য মানুষকে নিরংকুশভাবে আল্লাহমুখী বানানো । আল্লাহর এ বিধান চালু করার ব্যাপারে তার নিজের কুদরত ও সাহায্য অবশ্যই রয়েছে এবং এ বিধান তিনি চালু করবেনই, এটা তীর চিরন্তন সিদ্ধান্ত । তাতে যে কোনো ব্যক্তি যতো প্রকার মতভেদ করুক না কেন। (১) এটাই হচ্ছে রাষ্ট্রীয় আইনের মূলকথা, যা তার ও সকল মানুষের মধ্যে আত্মসমর্পণের অবস্থা গড়ে তুলতে শেখায় এবং এই আত্মসমর্পণের অবস্থাই হচ্ছে স্থিতিশীল অবস্থা আনয়নকারী । একমাত্র শান্তি, ভালবাসা, কল্যাণই মানুষের মধ্যে ইনসাফ আনয়ন করতে পারে। নিরীহ শ্লোক দের ব্যাপারে হুসন্বামের নীতি তারপর বলা যায়, এ হচ্ছে এমন একটি নিয়ম যা ইসলামের মূল চেতনার সাথে পরিপূর্ণভাবে সামঞ্জস্যশীল এবং এ সমস্যাটি মোমেনরা ও তাদের বিরোধীদের মধ্যে বিরাজমান সমস্যা সম্পর্কিত এবং বিষয়টা ঈমানের সাথে সংশ্লিষ্ট । অর্থাৎ এ বিষয়টির সঠিক ব্যবহারের ওপর ঈমানদার থাকা না থাকা নির্ভর করে। এরই ওপর নির্ভর করে একজন মোমেনের কোনো কিছু মূল্যায়ন করা । এই আকীদার অভাবের কারণেই সে কারও সাথে যুদ্ধ করে। মোমেনদের ও অন্যদের মধ্যে যুদ্ধবিখহ বাধার একটিই মাত্র কারণ, আর তা হচ্ছে, মোমেনরা তাদের আকীদা বিশ্বাস অটুট রাখতে চায় এবং অপরকেও সেই আকীদার দিকে আহ্বান জানানোর স্বাধীনতা দাবী করে, আর আল্লাহর রাজ্যে তারই আইন চালু করার মাধ্যমে তীর শ্রেষ্ঠত্ব কায়েম করতে চায় । আলোচ্য সূরাটির সকল কথার মধ্যেই এই আকীদা বিশ্বাসের গুরুত্্‌ বিবৃত হয়েছে এবং একমাত্র সেই পতাকা সমুন্নত করার প্রেরণা দান করা হয়েছে যার নীচে সামগ্রিকভাবে গোটা মুসলিম জাতি একত্রিত হতে পারে। সুতরাং সেই পতাকার ছায়াতলে যারা আশ্রয় নেবে, তারাই হবে মুসলিম জামায়াতের লোক, আর যারা তাদের সাথে বিরোধ বা লড়াই করবে, তারা হবে তাদের দুশমন । যে কোনো ব্যক্তি তাদের (মুসলমানদের) নিরাপত্তা দেবে, তাদেরকে তাদের আকীদা বিশ্বাস অনুযায়ী কাজ করতে দেবে এবং তাদের দাওয়াত অপরের কাছে পেশ করায় কোনো বাধা দেবে না, মানুষকে ইসলামের দিকে এগিয়ে আসতেও মানা করবে না, আগ্রহী কোনো ব্যক্তি ও মুসলমানদের সাথে (শয়তানের পাল্লায় পড়ে) মেলামেশায়ও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, তাদের কথা শুনতেও কোনো বাধা দেবে না, মোমেনদের কোনো প্রকার বিপদগ্রস্ত করবে না, সে অবশ্যই নিরাপদ থাকবে এবং তার প্রতি সদ্ব্যবহার ও সুবিচার করতে ইসলাম কখনই মানা করে না। মুসলমানরা পৃথিবীতে তাদের স্বাতন্ত্য বজায় রেখে বাস করতে পারে একমাত্র তার মৌলিক আকীদা বিশ্বাসের ভিত্তিতেই ৷ নিজেদের সকল কাজ তারা সম্পাদন করে এই আকীদা ঠিক রেখে এবং তার আশেপাশের জনগণের সাথে এই বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলে কারও সাথে বিবাদ বিসম্বাদ করা, আত্ম-প্রতিষ্ঠা বা গোত্রীয় শ্রেষ্ঠত্ব অর্জনের জন্যে মুসলমানরা সংগ্রাম বা যুদ্ধ করে না। এখন এই শ্রেষ্ঠত্‌ অৰ্জন বলতে কি বুঝায়? শ্ৰেণীগত আভিজাত্য, এলাকাভিত্তিক জাতীয়তাবাদ অথবা পরিবার ও বংশগত অভিজাত্য কায়েমের জন্যে ইসলামের জেহাদ? না তা নয় । ইসলামের জেহাদ হচ্ছে একমাত্র আল্লাহর কাজ ও কথা সমুন্নত করার উদ্দেশ্যে এবং তার এই আকীদার ভিত্তিতেই মুসলমান রচনা করতে চায় জীবনের সমস্ত আইন কানুন । (১) দেখুন আস্‌ সালামুল আলামী অল্‌ ইসলাম, অধ্যায়ঃ তাবীয়াতুল ইসলাম ফিল ইসলাম [৩০ সুনা আল সোমতাহেলা চৈ লাকা ৮ সলিল এ TEE www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।