যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

শান্তি প্রতিষ্ঠার কাজে বাধাদানে যারা বিরত থাকবে এবং তাদের নিরাপত্তা দেবে, কিছুতেই ইসলাম তাদের সাথে বিরোধিতা বা তাদের সাথে বিবাদ বাধাতে চায় না। এমনকি ঝগড়া বিবাদের সময়ে বা যুদ্ধকালেও সুন্দর ব্যবহার ও লেনদেনের পরিচ্ছন্নতার মাধ্যমে যে কোনো ব্যক্তির অন্তরের মধ্যে মহব্বত গড়ে তোলার কারণগুলো অক্ষুণ্ন রাখতে চায়। মুসলমানরা সেই সুন্দর সুবাসিত দিনের অপেক্ষায় রয়েছে, যখন মানুষের মধ্যে ঝগড়া বিবাদের মনোভাব দূর হয়ে যাবে এবং মহান ইসলামী পতাকার ছায়াতলে সমবেত হয়ে সবার জন্যে কল্যাণকামিতার জ্যোতি উদ্ভাসিত করে দেবে গোটা পরিবেশকে ৷ সেদিন যে এক সময়ে আসবেই সে বিষয়ে ইসলাম মোটেই হতাশ নয় । সে দিন অবশ্যই মানুষ সত্যাশ্রয়ী হবে এবং সরল সঠিক পথ মানুষ মনে-প্রাণে গ্রহণ করবে। এই অধ্যায়ের প্রথম আয়াতে এমন এক আশাবাদ ব্যক্ত হয়েছে যে, নৈরাশ্য সেখানে বিজয়ী হবে আশা করা যায় না । অবশ্য কিছু সংখ্যক মোহাজেরের মনে ভীতির সঞ্চার হওয়ায়, যুদ্ধ-বিগ্রহ ও দূরত্বের কারণে আত্মীয়স্বজন এবং পরিবার পরিজনের সাথে বিচ্ছেদ ব্যথায় তারা ক্লান্ত হয়ে পড়েছিলো । এই অবস্থাটা তুলে ধরে আল্লাহ তায়ালা এরশাদ করছেন, ‘হয় তো শীঘ্রই সে সকল ব্যক্তি যাদের সাথে তোমাদের শক্রুতা বিরাজ করছে তাদের সাথে মহব্বত পয়দা করে দেবেন ৷' এ আশাবাদ আল্লাহর পক্ষ থেকে ব্যক্ত করা হয়েছে। এর অর্থ খুবই স্পষ্ট । মোমেনদের মধ্যে যারাই এই আশাব্যঞ্জক কথাটি শুনেছে তারা দৃঢ়ভাবে এ কথা বিশ্বাস করেছে। আর এর অল্প কিছুদিন পরেই মক্কা বিজয়ের মাধ্যমে এই আশা বাস্তবায়িত হলো । কোরায়শরা সবাই (একই সময়ে) ইসলাম খহণ করলো । একই পতাকাতলে সমবেত হয়ে গেলো সকল মক্কাবাসী, পরস্পর কলহ বিবাদ এবং একে অপরকে পদানত করার চেষ্টার অবসান হলো, পরস্পর সবাই গভীর মহব্বতের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ হয়ে গেলো। ‘একমাত্র আল্লাহ তায়ালাই এ সব কিছু করতে সক্ষম ৷' তিনি যা চান তাইই করেন, এতে তার কাছে কৈফিয়ত তলব করার কেউ নেই । ‘এবং আল্লাহ তায়ালা ক্ষমাশীল মেহেরবান ৷’ শেরেক ও অন্যান্য যেসব অপরাধ ইতিপূর্বে হয়েছে তা তিনি মাফ করে দেবেন। রাজা (আশা) শব্দটি আল্লাহর যে ওয়াদা পূরণ করার দাবী জানায় তা পূরণ করার জন্যে যারা দ্বীন-ইসলাম কায়েমের প্রশ্বে তাদের সাথে যুদ্ধ করেনি এবং তাদের বাড়ীঘর থেকে বের করে দেয়নি তাদের ক্ষমা করার জন্যে আল্লাহ তায়ালা মুসলমানদের এখতিয়ার দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তাদের সাথে সৎ ও সৌজন্যপূর্ণ ব্যবহার করায় কোনো অসুবিধা নেই ৷ মুসলমানদের তাগিদ দেয়া হয়েছে যে, লেনদেনের ক্ষেত্রে যেন তাদের সাথে সদ্ব্যবহার করা হয় এবং তাদের ন্যায্য পাওনা থেকে কখনো কোনোভাবে যেন তাদের বঞ্চিত করা না হয়, কিন্তু যে সকল লোক দ্বীন ইসলাম প্রতিষ্ঠার প্রশ্রে তাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের তাদের বাড়ী ঘর থেকে বের করে দিয়েছে অথবা বহিষ্কারে সহায়তা করেছে, তাদের সাথে কোনো প্রকার মহব্বতের সম্পর্ক স্থাপন করতে আল্লাহ তায়ালা অত্যন্ত কঠোরভাবে নিষেধ করেছেন এবং যারাই তাদের সাথে কোনো হদ্যতা গড়ে তুলেছে তাদের সম্পর্কে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন যে, তারা যালেম, আর আল্লাহ পাকের কথা অনুসারে যুলুমের এক অর্থ হচ্ছে শেরেক, যেমন- এরশাদ হয়েছে, ‘অবশ্যই শেরেক হচ্ছে মহা যুলুম ৷' এ হচ্ছে ভয়ানক তিরস্কার, যা জানার সাথে সাথে যে কোনো মোমেনের হৃদয় ভীষণভাবে কেঁপে ওঠে এবং সে ইসলামের দুশমনদের সাথে সম্পর্ক রাখার ভয়ানক কঠিন পরিণাম থেকে বাঁচার জন্যে সচেষ্ট হয়। অমুসলমানদের সাথে সম্পর্ক স্থাপন করার ব্যাপারে এ হচ্ছে সব থেকে সুবিচারপূর্ণ বিধান, যা এই দ্বীন (ইসলাম)-এর প্রকৃতির সাথে পুরোপুরি সংগতিপূর্ণ । মানুষের জীবনে সুখ শান্তি আনয়নের | ৬০ সুক্না আশ্ল মোমতাহেলা (১৬৮১) _______ পার্বা ২৮ মনখিল ৭ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।