যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

প্রার্থনা করছেন যা অনুসরণের জন্যে মোমেনদের মধ্যে এক নতুন প্রেরণা সৃষ্টি হয়েছে। তাই আল্লাহ পাক সে মহান ব্যক্তিদের কথা বলতে গিয়ে এরশাদ করছেন, ‘অবশ্যই তোমাদের জন্যে রয়েছে সে ব্যক্তিদের মধ্যে উৎকৃষ্ট আদর্শ । আদর্শ তাদের জন্যে যারা আল্লাহকে পেতে চায় ও আখেরাতের সাফল্য আশা করে। আর যে ব্যক্তি এ আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জেনে রাখা দরকার, আল্লাহ তায়ালা চির অভাবমুক্ত এবং চির প্রশংসিত । তাহলে বুঝা গেলো, ইবরাহীম (আ.) ও তীর সংগী সাথীদের জীবন তাদের জন্যেই আদর্শ, যারা আল্লাহকে পেতে চায় ও আখেরাতের শাস্তিময় জীবন লাভ করার জন্যে লালায়িত থাকে । এরাই হচ্ছেন সেসব মহান ব্যক্তি, যারা সকল প্রকার পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তার সুফলও লাভ করেন। এই পরীক্ষার মধ্যেই তারা অনুসরণযোগ্য আদর্শ লাভ করেন এবং সঠিক পথে চলার ব্যাপারে অগ্রগামী হয়। অতএব, যে কোনো ব্যক্তি আল্লাহকে পেতে চাইবে ও আখেরাতের যিন্দেগীতে শান্তিতে থাকার কামনা করবে সে যেন এ মহান ব্যক্তিদের আদর্শ অনুসরণ করে। আজকের যুগের মোমেনদের জন্যে অবশ্যই এটা একটা সুসংবাদ ।.. সুতরাং যে ব্যক্তি এ পথ পরিহার করবে, ইসলামের এই কাফেলার বাইরে যে যেতে চাইবে এবং এই ঈমানী সম্পর্ক ছিন্ন করে যে ইসলাম থেকে দূরে সরে যাবে, মহান আল্লাহর কোনো প্রয়োজন নেই তাকে জোর করে কাছে টেনে আনার । ‘কারণ আল্লাহ তায়ালা যাবতীয় অভাব-অভিযোগের উর্ধ্বে এবং চির প্রশংসিত ৷' ইসলামের প্রথম যুগ যখন সমাপ্তি পর্যায়ে এসে গেলো এবং ইতিহাসের শুরুতে মোমেনরা তাদের সুদূরপ্রসারী উন্নতি লাভ করলো, দিকে দিকে ছড়িয়ে পড়লো তাদের সুনাম । তাদের ওপর আগত পরীক্ষা-নিরীক্ষা এবং সেগুলো বলিষ্ঠভাবে অতিক্রম করার ইতিহাস পৃথিবীর জাতিসমূহের কাছে সংরক্ষিত হলো এবং এসব পরীক্ষা শেষে তাদের সুমহান মর্যাদার আসনে সমাসীন হতে দেখা গেলো । যারা কোনো দিন মানুষকে সাফল্যের পথে কিছুমাত্র দিকদর্শন দিতে দেখেনি, তাদের প্রতি দ্বিধাহীন আনুগত্য প্রদর্শন করা হতে লাগলো । কোরআনুল করীম তাদের সম্পর্কে এই গুরুত্বের ধারণা দিয়ে বার বার তাদের আনুগত্য করার জন্যে নির্দেশ দিয়েছে এবং তাদের সাথে গভীরভাবে সম্পর্ক স্থাপন করার কথা বলেছে । সুতরাং পরিচালকের আসনে সমাসীন এই জাতি যেন মানুষের কাছে আগস্তুক অথবা যে কোনো দিক দিয়ে ভয়ংকর বলে বিবেচিত না হয়, যদিও পৃথিবীতে তারা বিচ্ছিন্ন একক জাতি হিসেবে থাকে । তাদের কার্যকলাপ ও ব্যবহার যেন এমন হয় যে, তাদের জীবনের সর্বক্ষেত্রে অনুকরণ করতে কাউকে কোনো প্রকার কষ্ট পেতে না হয়। ১৩ লা আল লাগত তৰত লন ভ সলিল ন www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।