যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

এভাবে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা হয়েছে। ইবরাহীম (আ.)-এর মধ্যে এইভাবে ঈমানের দিকটি দেদীপ্যমান হয়ে ফুটে ওঠেছে যেন তীর উত্তরসুরী মুসলমানদের মধ্যে ঈমানের দিকটিই যথাযথভাবে গুরুত্ব লাভ করে। প্রশিক্ষণদান ও মানুষের মন মগযকে আল্লাহর দিকে ফেরানোর জন্যে এ ঘটনা তুলে ধরা এক বিশেষ পদ্ধতি হিসাবে কাজ করে। এ বিষয়ে পাকড়াও করারও দৃষ্টান্ত রয়েছে যাতে করে বিষয়টি ইবরাহীম (আ.) যথাযথভাবে অনুধাবন করতে পারেন এবং আল কোরআনের দৃষ্টিভংগি তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে । ১) এরপরই ইবরাহীম (আ.)-এর প্রার্থনার অপর অংশ আসছে, যার মধ্যে তিনি অত্যন্ত বিনয়ের সাথে বলছেন, ‘হে আমাদের রব, কাফেরদের জন্যে আমাদের পরীক্ষার বস্তু বানাবেন না (তাদের কাছে আমরা খেলার বস্তুতে পরিণত না হই)’ । ওদের আমাদের ওপর জয়যুক্ত করো না, তাহলেই তাদের এ বিজয়ী অবস্থা আমাদের জন্যে একটা পরীক্ষার বিষয় হয়ে যাবে, আর তখন তারা বলতে শুরু করবে, ঈমান যদি তাদের সহায়তা করে থাকে, তাহলে আমরা তাদের ওপর বিজয়ী হই কেমন করে এবং তাদের প্রতি জবরদস্তিপূর্ণ ব্যবহার করি কেমন করে! তাদের সামনে আমরা হেয় হয়ে গেলে অন্তরের মধ্যে নানা প্রকার সন্দেহের সৃষ্টি হয়। সাময়িকভাবে সত্যের ওপর মিথ্যার বিজয়ী হওয়া এবং অহংকারী ও আল্লাহর প্রতি বিদ্রোহি পোষণকারী ব্যক্তিদের ঈমানদারদের ওপর শক্তিমান হওয়া- এর মধ্যে রয়েছে এমন এক রহস্য যা আল্লাহ তায়ালাই ভালো জানেন । মোমেন যে কোনো আপদ বিপদে অবশ্যই সবর করবে, তার অর্থ এ নয় যে, বিপদ মুক্তির জন্যে আল্লাহর কাছে প্রার্থনা জানাবে না । যেসব কারণে মনের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি হয়ে মনকে দুর্বল করতে পারে তার থেকে বাচার জন্যে অবশ্যই সে আল্লাহর কাছে সাহায্য চাইবে দোয়ার অবশিষ্ট অংশ হচ্ছে, ‘এবং আমাদের মাফ করে দাও ।' কথাগুলো উচ্চারণ করছেন মহাদয়াময় প্রভুর বন্ধু ইবরাহীম (আ.)। এই দোয়া করার সময় তিনি অবশ্যই অনুভব করছেন যে, তিনি সেভাবে আল্লাহর আনুগত্য করে চলেছেন যা তার পাওনা ৷ আল্লাহ পাকের নেয়ামত ও রহমত লাভ করার জন্যে যোগ্যতা হিসাবে মানুষের পক্ষে যে বিনয় প্রকাশ করা প্রয়োজন এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণায় যে ব্যবহার আশা করা যেতে পারে তা সবই ইবরাহীম (আ.)-এর মধ্যে বর্তমান ছিলো, যার কারণে তিনি তার রবের কাছে বড় আশা নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন । তার এই প্রার্থনার ভাষা ও ভংগি এমন মধুর যা বড়ই হৃদয়স্পর্শী এবং যা অপর যে কোনে ব্যক্তির জন্যে অনুকরণীয় । এরপর ইবরাহীম (আ.) তীর দোয়া শেষ করতে গিয়ে আল্লাহর সেই গুণাবলী তুলে ধরছেন যা দোয়া কবুলের জন্যে বড়ই উপযোগী । ‘হে আমাদের রব, অবশ্যই তুমি মহাশক্তিমান এবং যাবতীয় জ্ঞানের অধিকারী ৷’ ‘আল্‌ আযীয’ শব্দটির অর্থ হচ্ছে, তিনি যে কোনো কাজ করতে সক্ষম এবং ‘আল-হাকীম' বলতে বুঝায়, চিন্তা ভাবনা করে কর্ম সম্পাদনকারী । ইবরাহীম (আ.) ও তার সংগীরা তাদের নিজ নিজ অবস্থানে থেকে অবশেষে অত্যন্ত বিনয় নত্রতার সাথে এবং পুরোপুরিভাবে নিজেদের আল্লাহর কাছে সোপর্দ করে এমন হৃদয়াবেগ নিয়ে (১) ‘আত্তাসবীরুল ফারু ফিল কোরআন’, অধ্যায়ঃ 'আল কেস্সাতু ফিল কোরআনে ফী কেতাৰ ৷' ১৩ আলা আল লাগল তত) লন হত মল্ল এ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।