যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

ব্যবস্থার সুবিস্তীর্ণ শাখা প্রশাখা ছেয়ে যায় গোটা পরিবেশের ওপর ও এর সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার জন্যে সকল দিক থেকে এগিয়ে আসে শ্রান্ত ক্লান্ত যাযাবরের দল । আর এই মহান মহীরুহের বীজ বপন করে গেছেন প্রথম যুগের মুসলমানরা, যারা ছিলেন মহানবী ইবরাহীম (আ.)-এর যথার্থ অনুসারী । ইবরাহীম (আ.) ও তার সংগী-সাথীরা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে চলে গেছেন, রেখে গেছেন মোহাজেরদের জন্যে উজ্জ্বলতম পথের দিশা । আর রয়েছে প্রথম যুগের সেসব মুসলমানের মধ্যে আজকের শতধাবিভক্ত মুসলমানদের জন্যে উৎকৃষ্ট আদর্শ ৷ এরশাদ হচ্ছে, স্মরণ করে দেখো সেই জনপদের কথা, যারা তাদের জাতিকে ডেকে বলেছিলো, অবশ্যই আমরা তোমাদের থেকে এবং তোমরা অন্ধভাবে যেসব অপশক্তির বা জড় পদার্থের পূজা করো সেসব কিছু থেকে সম্পর্কমুক্ত। আজ তোমাদের এবং তোমাদের সকল শক্তিকে আমরা অস্বীকার করার ঘোষণা দিলাম । জেনে নাও, আজ থেকে শুরু হয়ে গেলো তোমাদের এবং আমাদের মাঝে ঘোরতর বিদ্বেষ ও শত্রুতার সম্পর্ক, ততো দিন এই তিক্ততা চলতে থাকবে যতো দিন না তোমরা এক আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করবে ।' বাতিলপস্থা জাতি ও তাদের মনগড়া অলীক মাবুদের সাথে সম্পর্কচ্ছেদের এই-ই ছিলো স্পষ্ট ঘোষণা ৷ ক্ষমতাগৰ্বী, মিথ্যার ধ্বজাধারী ও তাদের শক্তিকে চূড়ান্তভাবে অস্বীকার করা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের কথা জানানোই ছিলো এ ঘোষণার উদ্দেশ্য । এক আল্লাহর ওপর ঈমান না আনা পর্যন্ত এই শত্ৰুতা, বিদ্বেষ ও সম্পর্কচ্ছেদ সদা-সর্বদা বিরাজ করতে থাকবে । এ হচ্ছে সেই চূড়ান্ত সম্পর্কচ্ছেদ, যা ঈমান আকীদার পার্থক্যের কারণে গড়ে উঠে এবং যার কারণে পারিবারিক বন্ধন ও আত্মীয়তা বা বন্ধুত্বের যাবতীয় সম্পর্ক কেটে যায়, আর এই কারণে প্রত্যেক যুগে মোমেনদের এই অভিজ্ঞতার আলোকে পৃথক পৃথকভাবে সম্বোধন করা হয়েছে এবং ইতিহাস সাক্ষী যে, ইবরাহীম (আ.) ও তার অনুসারীরা কেয়ামত পর্যন্ত সকল মুসলমানের জন্যে সুন্দরতম আদর্শ হয়ে থাকবেন। কোনো কোনো মুসলমানের মনে একথা জাগে যে, ইবরাহীম (আ.) তীর মোশরেক বাপের জন্যে ক্ষমাপ্রার্থী হওয়ার ওয়াদা কেমন করে করলেন! এর দ্বারা তো মোশরেক আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক রাখা ও তাদের জন্যে দরদ-সহানুভূতি দেখানোর একটি সুযোগ রয়েছে বলে মনে হয়। এজন্যে ইবরাহীম (আ.)-এর উচ্চারিত বাক্য, ‘অবশ্যই আপনার জন্যে আমি ক্ষমাপ্রার্থী হবো’ কথাটির পেছনে কি দৃষ্টিভংগি ছিলো তার ব্যাখ্যা দিতে গিয়ে আল কোরআন বলছে, ইবরাহীম (আ.) উক্ত কথা তখন বলেছিলেন যখন তার পিতা আযরের শেরেকের ওপর যিদ ধরে টিকে থাকাটা নিশ্চিতভাবে তিনি বুঝতে পারেননি । যখন কথাটি তিনি বলেছিলেন, তখন চাচ্ছিলেন, পিতা ঈমান আনুক এবং এ ব্যাপারে তিনি আশাবাদী ছিলেন। ‘তারপর যখন তার কাছে পরিষ্কার হয়ে গেলো যে, প্ৰকৃতপক্ষেই সে আল্লাহর দুশমন, তখন এ ব্যাপারে তিনি সম্পূর্ণ দায়িত্বমুক্ত হয়ে গেলেন ৷' এই বিবরণটি অন্য আর একটি সূরায়ও এসেছে । এখানে বিষয়টি প্রমাণ হয়ে গেলো যে, ইবরাহীম (আ.) বিষয়টি পুরোপুরিভাবে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন, তার ওপরই পরিপূর্ণভাবে ভরসা করেছিলেন এবং সর্বাবস্থায় তার দিকে রুজু করেছিলেন। ‘না, আপনাকে আল্লাহর আযাব থেকে বাচানোর মতো কোনো ক্ষমতা আমার নেই । হে আমাদের রব, তোমার ওপর আমরা ভরসা করেছি, তোমারই দিকে আমরা রুজু করেছি এবং তোমার দিকেই আমাদের ফিরে যেতে হবে ।' | ৩০ সুক্া আল মোমতাহেনা (১৬২১) পারা ২৮ মনখিল ৭ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।