যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

‘আর যা কিছু তোমরা করছো আল্লাহ তায়ালা তা সবই দেখছেন তিনি মানুষের বাহ্যিক কাজ সম্পর্কে যেমন ওয়াকেফহাল, তেমনি তার অন্তরের গভীরে যে গোপন ইচ্ছা এরাদা বিরাজ করে, তাও তিনি পুরোপুরিভাবে অবগত !' হুয়র্ত হবর্লাহীম (আ.)-এর হসন্লাম বিবর্জিতে ব্যবস্থা অস্বীকার করা এরপর শুরু হচ্ছে আলোচনার তৃতীয় পর্যায় । এখানে সেই সকল প্রথম পর্যায়ের মুসলমানের মর্যাদার কথা পেশ করা হয়েছে, যারা ‘তাওহীদে'র ধারক বাহক হিসাবে ছিলেন প্রথম কাতারে। এরা ছিলেন ঈমান আকীদার আলোকবাহী প্রথম কাফেলা, যারা সকল যামানার সকল মানুষের আল্লাহর মহব্বতে ঈমানের দিকে এগিয়ে এসেছিলেন। এই ছিলো সেই জাতি, যাদের নিগূঢ় সম্পর্ক বিস্তৃত ছিলো তাদের মহান পিতা, সত্যের ধারক ইবরাহীম (আ.) পর্যন্ত । শুধু আকীদা বিশ্বাসের দিক দিয়েই প্রথম দিকের এই সাহাবারা ইবরাহীম (আ.)-এর উত্তরসূরী ছিলেন না; বরং চরিত্র বৈশিষ্ট্যের দিক থেকেও তারা ছিলেন প্রথম সত্যাশ্রয়ী, ইবরাহীম (আ.)-এর সঠিক অনুসারী । ইবরাহীম (আ.)-এর প্রতি আসা বিভিন্ন পরীক্ষার মতোই চূড়ান্ত বিপদ আপদ সহ্য করে তারা তাদের পূর্বপুরুষের পরিত্যক্ত আদর্শকে সমাপ্তি পর্যায়ে পৌঁছে দেয়ার জন্যে ছিলেন বদ্ধপরিকর । দ্বীনের খাতিরে তারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দৃষ্টান্ত পর্যন্ত স্থাপন করেছেন। তারপর একমাত্র তাদের সাথে পরিপূর্ণ নিষ্ঠা সহকারে সম্পর্ক জুড়েছেন, যারা তাদের সাথে ঈমান গ্রহণ করেছেন এবং নিজেদের ঈমান আকীদা বিশ্বাস টিকিয়ে রাখার জন্যে অন্য সকল বন্ধন ছিন্ন করেছেন। তাদের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, ‘অবশ্যই তোমাদের জন্যে রয়েছে চমৎকার আদর্শ ইবরাহীম ও তার সংগীদের মধ্যে, সেই কঠিন দুঃসময়ে যখন তারা জাতিকে বলেছিলো, আমরা তোমাদের ও তাদের থেকে সম্পর্কমুক্ত হলাম আল্লাহর পরিবর্তে তোমরা যাদের গোলামী করো.......যে, আল্লাহর দিকে পরিপূর্ণ নিষ্ঠার সাথে যে রুজু করে নিশ্চয়ই তার জন্যে আল্লাহ তায়ালা বড়ই উদার, তিনি চির প্রশংসিত । এরপর যখন মুসলমানরা তাদের পূর্ববর্তী ব্যক্তিদের দিকে তাকায় যেন অবাক বিস্ময়ে তারা দেখতে পায় যে, অতীত মুসলমানরা গভীর এক সন্বন্ধ সূত্রে আবদ্ধ, রয়েছে তাদের দীর্ঘ এতিহ্য, | রয়েছে তাদের যুগ যুগ ধরে গড়ে ওঠা সুবিস্তীর্ণ আদর্শ, যা ইবরাহীম (আ.) পর্যন্ত পৌছেছে। এ আদর্শ শুধু বিশ্বাস স্থাপন করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বাস্তব কার্যক্রমের মধ্যে একইভাবে এ আদর্শের ছোয়াচ পাওয়া যায়, আর তখন মানুষ অনুভব করে, ব্যক্তিগত জীবনে প্রতিফলিত ইসলামের এ আদর্শ যতোটুকু ফলপ্রসূ তার থেকে অনেক বেশী সুফলদায়ক হয় সামাজিক জীবনে, যেখানে সবার সাথে মিলে মিশে মানুষ বাস করে। আল্লাহর পতাকাতলে সমবেত থাকার ফলে আজও ইসলামী সমাজ বিভিন্ন যুগের ভ্রকুটি উপেক্ষা করে আল্লাহর দ্বীনের ওপর টিকে রয়েছে। ভবিষ্যতে যত প্রকার প্রতিকূলতা আসতে পারে তার সকল ভয়াবহতাই এ পর্যন্ত আঘাত হেনেছে এবং ইসলামী কাফেলা সকল বাধা-বিঘ্ন অতিক্রম করে অগ্রসর হয়ে চলেছে। নতুন কোনো পরিস্থিতির উদ্ভব হওয়া এবং নতুন এমন কোনো সংকট আর আসার মতো নেই যার অভিজ্ঞতা পেছনে হয়নি । মোমেনদের জীবনের ওপর অভূতপূর্ব আর কোনো সমস্যার উদ্ভব হবে না যা তাদের ধরাপৃষ্ঠ থেকে মুছে দিতে পারে। এ জাতির সামনে রয়েছে ঈমান আকীদার ওপর টিকে থাকার সংগ্রাম সংঘাতের এক দীর্ঘ ইতিহাস । যখনই ইসলামের দুশমনদের সাথে ইসলামী বিশ্বাসের মোকাবেলা হয়, তখনই ইসলামের বিজয় ডংকা বেজে ওঠে এবং এই মহান জীবন | ৬০ সূন্মা আল মোমতাহেনা (১৬১১) ____________ সপান্থা ২৮ মনখিল ৭ খিলাল ২০৬ ss, hoikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।