ও চিন্তা-চেতনায় নিজেকে মোমেন হিসেবে পরিচিত করে এবং যে এ পথে দৃঢ়তা অবলম্বনে শান্তি লাভ করেছে, প্রশান্তিতে তার অস্তর-প্রাণ ভরে গেছে, সে এই ঈমানী যিন্দেগী পরিত্যাগ করে পুনরায় কুফরী জীবনের দিকে ফিরে যেতে তেমনি অপছন্দ করবে, যেমন কেউ আগুনে নিক্ষিপ্ত হওয়া অপছন্দ করে। অথবা এর থেকে আরও বেশী অপছন্দ করবে। সুতরাং একথা অতীব সত্য, যে আল্লাহর দুশমন তার সব চাওয়ার বড় চাওয়া হচ্ছে, একজন মোমেন ঈমান-রূপী জান্নাত থেকে বেরিয়ে এসে কুফরী-রূপী জাহান্নামের দিকে এগিয়ে যাক এবং আল্লাহর নেয়ামতে ভরপুর ঈমানী যিন্দেগী ত্যাগ করে এগিয়ে যাক কুফরীর খোকলা জীবনের দিকে । এভাবেই আল কোরআন ধীরে ধীরে কাফেরদের বিরুদ্ধে মোমেনদের উদুদ্ধ করে এবং তাদের আন্দোলনমুখী বানিয়ে অবশেষে চূড়ান্ত বাসনা সম্পর্কে জানিয়ে দেয়। কোরআন বলছে, ‘আর ওরা বড় হৃদয়াবেগ নিয়ে কামনা করে, হায়, তোমরা যদি কাফের হয়ে যেতে!’ যে ধ্বংসের দিকে কাফেররা এগিয়ে যাচ্ছে সেই দিকেই ঈমানদারদের টেনে নেয়ার জন্যে তারা বিভিন্ন কায়দায় নিরন্তর যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার প্রথম বিবরণ এখানে পেশ করা হলো! এরপর আসছে, প্রকৃতিগতভাবে মানুষের মধ্যে আত্মীয়তার বন্ধন ঠিক রাখার যে প্রবণতা বিরাজ করে, যার আকর্ষণ ক্রমান্বয়ে তাকে কর্তব্য থেকে গাফেল করে দেয়, অবশেষে তাকে তার ঈমান আকীদার পরিপন্থী কাজ করতে উদ্বুদ্ধ করে- তার বিবরণ । এই পর্যায়ে সতর্ক করতে দিয়ে ঈমানদারদের প্রতি যে কথাগুলো এসেছে তা হচ্ছে, ‘না, কিছুতেই তোমাদের আত্মীয়-স্বজন এবং সনম্তানাদি কোনো কাজে আসবে না। কেয়ামতের দিন তোমাদের একে অপর থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে এবং (আজ) তোমরা যা কিছু করছো আল্লাহ তায়ালা তা সবই দেখছেন!’ একজন মোমেনের কাজ হচ্ছে, সে যে কাজই করুক না কেন, তার ফল সে এখানে যতোটা পাবে বলে আশা করে, তার থেকে বেশী আখেরাতে পাওয়ার আশা রাখে । সে এখানে চাষাবাদ করে, কিন্তু কার্যত তার জমির ফসল সে চায় আখেরাতে । সুতরাং যে সম্পর্ক রাখতে গিয়ে তার আকীদা বিশ্বাসের ক্ষতি হওয়ার আশংকা থাকে তার থেকে অবশ্যই সে বিরত থাকে । দুনিয়ার এই স্বল্পস্থায়ী জীবনের সম্পর্কের খাতিরে বা আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখার উদ্দেশ্যে সে কিছুতেই তার আকীদা ক্ষতিগ্রস্ত করতে চায় না; বরং সেই স্থায়ী সম্পর্কই সে গড়ে তুলতে চায় যার বন্ধন দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই টিকে থাকবে। এ কারণে সে এমন কোনো সম্পর্ক রাখবে না যার ফলে আখেরাত বরবাদ হয়ে যাবে। এই জন্যেই তাদের সম্বোধন করে আল্লাহ তায়ালা বলছেন, ‘তোমাদের আত্মীয়স্বজন ও সন্তানাদি (আখেরাতে) কোনো কাজেই লাগবে না । অথচ এদের দিকেই সর্বদা তোমরা ঝুঁকে থাক এবং এদেরই জন্যে তোমাদের অন্তর ব্যাকুল হয়ে থাকে, আর এদেরই নিরাপত্তার জন্যে তোমরা আল্লাহর দুশমন ও তোমাদের দুশমনদের সাথে মহব্বত দেখানোর জন্যে অস্থির হয়ে যাও! হাতেব ইবনে আবী বালতায়ার ঘটনাও তার সন্তান সম্পত্তির নিরাপত্তার লক্ষ্যেই সংঘটিত হয়েছিলো এবং হিজরত করে আসা এলাকায় তার আত্মীয়স্বজন সম্পদ সম্পত্তির ও অপর ব্যক্তিদের নিরাপত্তার কথা বেমালুম তিনি ভুলে গিয়েছিলেন। অথচ, প্রকৃত সত্য হচ্ছে ভবিষ্যতে এসব আত্মীয়স্বজন ও সন্তানসসন্ততি (ইসলাম থেকে দূরে থাকার কারণে তোমাদের) কোনোই কাজে আসবে না। ‘কেয়ামতের দিনে আল্লাহ তায়ালা তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেবেন। এর কারণ হচ্ছে, সেদিন যে সম্পর্কের কারণে তাদের প্রতি আকর্ষণ ছিলো সেই সম্পর্কই ভেংগে যাবে। আল্লাহ্র কাছে সেদিন আজকের এই সম্পর্কের কোনোই মূল্য থাকবে না। ৩৩ নলা আল ললাসগহেলা ৩৩ লাকা =৮ সলিল এ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।