যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

তখনই তাদের তিনি উপদেশ দিচ্ছেন যে, আল্লাহর সস্তূষটিপ্রাপ্তি ও তার পথে জেহাদের জন্যে ঘর-বাড়ী জীবনের মতো ত্যাগ করে বেরিয়ে তাদের পক্ষে পেছনের দিকে তাকানো ও মোশরেকদের সাথে কোনো প্রকার মহব্বতের সম্পর্ক গড়ে তোলার আর কোনো সুযোগ নেই । এমতাবস্থায় কোন্‌ এমন জিনিস থাকতে পারে যা আল্লাহ্র পথে জেহাদের উদ্দেশ্যে হিজরত করা হৃদয়ের মধ্যে এ ব্যক্তির জন্যে এতটুকু মহব্বত পয়দা করবে, যে একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে তাদের দেশ ছাড়তে বাধ্য করেছে। সে তো আল্লাহ তায়ালা ও রসূল উভয়ের দুশমন! এরপর মনের গোপন কন্দরে যে কথা গোপন করে রাখা হয়েছিলো তার জন্যে মৃদুভাবে ও গোপনে তিরস্কার করা হচ্ছে, এ জন্যেও তিরস্কার করা হচ্ছে যে, তাদের নিজেদের দুশমন, আল্লাহর দুশমন ও রসূলুল্লাহ (স.)-এর দুশমনের কাছ থেকে অনুকম্পা লাভ করার জন্যে মনে আকাংখা পোষণ করা হয়েছে। অথচ আল্লাহর কাছে অন্তরের গোপন ও প্রকাশ্য বিষয় সব কিছু সমানভাবেই জানা রয়েছে। তাই এরশাদ হচ্ছে, ‘অনুকম্পা লাভের উদ্দেশ্যে গোপনে ওদের সাথে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করছো? অথচ আমি তো তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা সবই জানি!” এরপর এমন ভয়ংকরভাবে আল্লাহ তায়ালা তাদের ধমক দিচ্ছেন যে, যে কোনো মোমেন ব্যক্তির অস্তরই এতে ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে । বলা হচ্ছে, ‘যে এ কাজ করবে সে সরল সঠিক পথ থেকে বহু দূরে সরে যাবে৷’ হেদায়াতপ্রাপ্তি ও আল্লাহর নৈকট্য লাভ করার পর সে পথ থেকে দূরে সরে যাওয়ার ভয় থেকে বড় ভয় কি আর কিছু হতে পারে! আর এই ধমক এবং হুশিয়ারী সংকেত তাদের শত্রুদের প্রকৃতি বুঝার জন্যে এক প্রকৃষ্ট ওসীলা হিসেবে কাজ করেছে। আয়াতটি নিখুঁতভাবে জানিয়ে দিচ্ছে, দুশমনেরা তাদের বিরুদ্ধে গোপনে কি ধরনের ধ্বংস ও বিপর্যয়ের জাল বিছিয়ে রেখেছিলো । অবশেষে আরও কিছু কথা আসছে । এরশাদ হচ্ছে, ‘ওরা তোমাদের ওপর বিজয়ী হয়ে তোমাদের চরম শত্রুতে পরিণত হয়ে যাবে এবং তোমাদের বিভিন্নভাবে কষ্ট দেয়ার জন্যে তাদের হাত ও জিহ্বা ব্যবহার করবে (অর্থাৎ কাজ ও কথা দিয়ে তোমাদের কষ্ট দেবে)। তখন একেবারে জাত শত্রুর মতো ব্যবহার করা ব্যতীত অন্য কোনো ব্যবহার তাদের পক্ষে আর সম্ভব হবে না এবং কাজ, কথা, ব্যবহার ও সর্ব উপায়ে, সকল অজুহাতে তোমাদের যথাসম্ভব কষ্ট দেবে, আর এসব থেকে আরও ধ্বংসাত্মক আরও কঠিন যে আচরণ তারা করবে তা হচ্ছে, সর্বতোভাবে তারা চাইবে যে, তোমরা (ঈমানের মহামূল্যবান রত্ুুটুকু হারিয়ে) কাফের হয়ে যাও ।' এরশাদ হচ্ছে, ‘ওরা অত্যন্ত ব্যাকুলভাবে চায়, হায় যদি তোমরা (ওদের মতো) কাফের হয়ে যেতে ৷' আর একজন মোমেনের জন্যে এ অবস্থা হচ্ছে সকল দুঃখ-কষ্ট থেকে বড় কষ্ট । হাত ও কথার কষ্ট থেকেও এ কষ্ট অনেক কুঠিন। সুতরাং যে ব্যক্তি তার এই প্রিয় ধন কেড়ে নিতে চাইবে এবং চাইবে সে মোরতাদ (দ্বীন ইসলাম পরিত্যাগ করে পুনরায় কাফের) হয়ে যাক, সে ওই সকল শক্রু থেকে বড় শত্রু, যারা হাত ও কথা দ্বারা কষ্ট দেয়! আর যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার ফলে কুফরী অবস্থা থেকে ঈমানী যিন্দেগীর স্বাদ পেয়েছে 'এবং ভুল পথ পরিত্যাগ করে সত্য পথের দিকে এগিয়ে আসার সৌভাগ্য অর্জন করেছে, সব চাইতে বড় কথা, একজন মোমেনের জীবন যাপন করতে পেরে ধন্য হয়েছে, কথা, কাজ, ব্যবহার ১৩ লা আল ললালতাহেল কত লাক আত সলিল ন www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।