যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

স্মরণ করাচ্ছেন সে সকল দুশমনের কাধের ওপর ভর করে কোনো সফলতা পাওয়ার মনোবৃত্তি ছুড়ে ফেলতে ৷ প্রকৃতপক্ষে এখানে যে মহাগুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে তা হচ্ছে, মোমেনদের আল্লাহ তায়ালা আহবান জানাচ্ছেন যেন তার দুশমনকে ওরা দুশমন মনে করে এবং ওদের দুশমনকে তার দুশমন মনে করে। তাই এরশাদ হচ্ছে, ‘আমার ও তোমাদের দুশমনকে তোমরা দোস্ত বলে গ্রহণ করো না, তোমরা কি তাদের দিকে বন্ধুত্বের হাত প্রসারিত করতে চাওঃ?' এরপর মোমেনদের একথা বুঝাতে আহ্বান জানানো হচ্ছে যে, তারা আল্লাহর কাছ থেকেই এসেছে এবং তার কাছেই ফিরে যাবে। যে তার সাথে শত্রুতা করছে সে তাদের সাথেও শত্রুতা করবে, কিন্তু তারা তো সেসব ব্যক্তি যারা আল্লাহর পছন্দমতো গুণাবলী ও ধাচে নিজেকে গড়ে তুলেছে এবং পৃথিবীতে তার খলীফা হওয়ার দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছে এবং তারাই আল্লাহ রব্বুল আলামীনের প্রিয়পাত্র ও বন্ধু । সুতরাং তাদের জন্যে আল্লাহর দুশমন ও তাদের নিজেদের দুশমনদের দিকে মহব্বতের হাত প্রসারিত করা কোনো অবস্থাতেই সমীচীন নয়। আল্লাহ তায়ালা তাদেরকে তাদের পাপ সম্পর্কে স্মরণ করাচ্ছেন এবং তাদের আরও জানাচ্ছেন যে, তারা তো সেসব ব্যক্তি যারা তাদের নিজেদের দুশমন, তাদের দ্বীনের দুশমন এবং তাদের রসূলের দুশমন, আর তাদের পক্ষ থেকে রসূলকে পাগল খেতাব দেয়া ও তাঁর ওপর অকথ্য অত্যাচারের মাধ্যমে এই দুশমনী প্রকাশ পেয়েছে। তাই এরশাদ হচ্ছে, ‘এবং অবশ্যই তারা তাদের কাছে সত্য সমাগত হওয়ার পর কুফরী করেছে। তারা রসূলকে (তার দেশ থেকে) বের করে দিয়েছে এবং তোমাদেরও বের করে দিয়েছে। এসব কিছুর পেছনে অপরাধ শুধু একটিই, আর তা হচ্ছে সেই আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করেছো যিনি তোমাদের রব- প্রতিপালক ৷’ আত্মীয়তা ও বন্ধুত্বের সকল সম্পর্ক ছিন্ন করে এই নির্যাতন ও পাপপূর্ণ আচরণ এবং হিংস্র ব্যবহারের পর তাদের মধ্যে মানবতার আর কি অবশিষ্ট থাকতে পারে? তারা তো জেনে বুঝে সত্য অস্বীকার করেছে এবং রসূল ও মোমেনদের দেশ থেকে বের করে দিয়েছে, কিন্তু এই বের করার পেছনে কারণ তো এ ছাড়া আর কিছুই নয় যে, তারা তাদের রব আল্লাহর ওপর ঈমান এনেছে আল্লাহ তায়ালা এ সূরার মাধ্যমে মোমেনদের অন্তরের মধ্যে একটি আন্দোলন গড়ে দিয়েছেন যা তাদের ঈমান ও আকীদার সাথে একান্তভাবে জড়িত ৷ একমাত্র এই কারণেই এ মোশরেকরা তার বিরুদ্ধে যুদ্ধ করেছে, দ্বিতীয় অন্য কোনো কারণে নয়। আর যে কারণে মতভেদ, ঝগড়া ও যুদ্ধ বেধেছে তা একমাত্র আকীদার বিভিন্নতার কারণেই বেধেছে। সত্য-সঠিক বিষয় প্রতিষ্ঠার প্রশ্রে ঝগড়া বেধেছে এবং আল্লাহর রসূলকে তারা দেশ থেকে বের করে দিয়েছে, আর তারা ঈমান আকড়ে ধরার কারণেই ওরা তাদের দেশছাড়া করেছে। বিবাদ শুধু এই কারণেই সৃষ্টি হয়েছে এবং এ বিবাদ যখন চরম আকার ধারণ করেছে তখনই তাদের স্মরণ করানো হয়েছে যে, তাদের ও মোশরেকদের মধ্যে কোনো ভালবাসার সম্পর্ক আর গড়ে ওঠতে পারে না- যদি প্রকৃতপক্ষেই তারা তাদের বাড়ী-ঘর-দুয়ার ছেড়ে একমাত্র আল্লাহর সন্তোষপ্রাপ্তি ও তার পথে জেহাদ করার উদ্দেশ্যে বের হয়ে এসে থাকে । তাই এরশাদ হচ্ছে, “যদি তোমরা আমার পথে ও আমার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে বেরিয়ে এসে থাকো ৷' সুতরাং এমন একটি হৃদয়ের মধ্যে একথা একত্রিত হতে পারে না যে, সে আল্লাহর সাথে সম্পর্কের কথা জানাবে আবার সাহায্যের জন্যে মানুষের ওপর নির্ভর করবে। আর নিছক আল্লাহ্‌র জন্যে যারা সব কিছু ত্যাগ করেছে এবং তাদের সকল কাজ ও ব্যবহারে তা প্রকাশিত হয়ে গেছে, | ৬০ সুস্লা আশ্ল মোমতাহেসা (১৫৮) পান্না ২৮ মনখিল ৭ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।