যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

আর এ যেন আল্লাহরই সাহায্যে তৈরী সৃষ্টি মল্লিকার মধ্যে থিত সর্বপ্রকার পত্রপল্পবের এক বিপুল সমারোহ, যার মাধ্যমে তিনি মানুষকে তাদের মৌলিক সত্য সম্পর্কে জানাতে এবং তার সৃষ্টি ও জীবন লক্ষ্য সম্পর্কে যথাযথভাবে অবহিত করতে চেয়েছেন। এ ঘটনার মাধ্যমে তিনি তাদের | চেয়েছেন, আর স্পষ্টভাবে তাদের বলে দিতে চেয়েছেন, তারা তো তারই মানুষ, তারই দল এবং তাদের দ্বারা তিনি বিশেষ একটি কাজ নিতে চান এবং তাদের দ্বারা জীবনের একটি মহান মূল্যবোধ রচনা করতে চান। এভাবেই বিশ্ব-মানবতার দরবারে মুসলিম জাতি এক বিশেষ স্থান অধিকার করেছে, এক অতুলনীয় জীবনের রূপরেখা পেশ করেছে এবং অতি সুন্দর এক জীবনধারার আলোকেই তারা বিশ্বের দরবারে আপন পরিচিতি তুলে ধরেছে, আর এভাবে দুনিয়া ও আখেরাতে তারা সফলকাম হয়েছে। অতএব সকল মুসলমানকে নিজেদের আদর্শ ও নবী (স.)-এর শিক্ষা পরিপূর্ণভাবে আকড়ে ধরার ব্যাপারে নিষ্ঠাবান হতে হবে, নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষতিকর সকল সম্পর্ক ছিন্ন করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া চিন্তা চেতনা ও ব্যবহারের দিক দিয়ে অন্য সকল সম্বন্ধ থেকে নিজেদের মুক্ত করতে হবে। এ উদ্দেশ্যেই সম্পূর্ণ সূরাটি নাযিল হয়েছে, এমনকি সূরার একেবারে শেষের দিকে বর্ণিত শরীয়ত ও সংগঠন সম্পর্কিত আয়াতগুলো মোমেন মোহাজের মহিলাদের সম্পর্কে নাযিল হয়েছে, যারা ইসলাম গ্রহণ করার পর নিজেদের রসূল (স.)-এর মাধ্যমে আল্লাহর হাতে বিক্রি করে দিয়েছিলো এবং এ কারণে তাদের ও তাদের কাফের স্বামীদের মধ্যে বিচ্ছেদ ঘটে গিয়েছিলো । বিচ্ছেদ ঘটেছিলো সে সকল মোমেন স্বামী ও তাদের কাফের স্ত্রীদের মধ্যে, যারা ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলো। সুতরাং আলোচ্য বিষয়ের সবটুকু এ একই উদ্দেশ্যকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। সূরাটির পরিসমাপ্তিতে আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন ও আল্লাহর কাছ থেকে আগত ইসলামী জীবন ব্যবস্থার বিরোধীদের সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেয়া হয়েছে এবং নতুন করে যে কোনো সম্পর্ক স্থাপন করতে নিষেধ করা হয়েছে যা আল্লাহর আক্রোশ ডেকে আনতে পারে। তা এ সব ব্যক্তি মোশরেক, ইহুদী, নাসারা যেই হোক না কেন। এ সম্পর্ক ছিন্ন করা দ্বারা একথা প্রমাণ করাই উদ্দেশ্য যে, কোনো মোমেন ব্যক্তি আল্লাহ ও তার রসূলের প্রতি বিশ্বাস ও ঈমান আকীদার সম্পর্ক ব্যতীত অন্য কারো সাথে সম্পর্ক রাখতে পারেনা । তাফসীর আয়াত ১৯-৬ ‘হে ঈমানদাররা, আমার দুশমন ও তোমাদের দুশমনদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না .... ওরা তো চায় তোমরা (যে ঈমানী যিন্দেগী গহণ করেছো তা তোমরা অস্বীকার করে) কুফরীর দিকে ফিরে যাও ।' (আয়াত ১-২) হসন্লামবিকরোধীদের সাখ্যে সর্বাত্মক অসভহুযোশিতার নির্দেশ সূরাটি শুরু হয়েছে অত্যন্ত আবেগ ও মহব্বতপূর্ণ এক আহবান দ্বারা ‘হে ঈমানদাররা', এ ডাক সেই পাক পরওয়ারদেগারের পক্ষ থেকে, যার ওপর তারা বিশ্বাস স্থাপন করেছে । যে ঈমান তার সাথে সংশ্লিষ্ট সেই ঈমান গ্রহণ করার নামেই ডাকা হচ্ছে । তিনি তাদের নিজেদের অবস্থানের যথার্থতা সম্পর্কে চিন্তা করার জন্যে আহ্বান জানাচ্ছেন এবং তাদের দুশমনদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য সহানুভূতির আশা পোষণ থেকে সতর্ক করছেন। আল্লাহ তায়ালা তাদের আরো www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।