যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

পেয়েছে এ কথায় যখন তিনি বলেছেন, ‘আমি শুধু মাত্র চেয়েছিলাম সে (কোরায়শ) জাতির প্রতি আমার এহ্‌সান দেখাতে, যার ওসীলায় আল্লাহ তায়ালা আমার পরিবার ও ধন-সম্পদ হেফাযত করবেন’ তার কথায় এ কথা অত্যন্ত স্পষ্ট ছিলো যে, সহায় সম্পদ ও পরিবার হেফাযত করার মালিক একমাত্র আল্লাহ তায়ালা । এই এহ্‌সানই নিজে কোনো হেফাযতকারী নয়, এর ওসীলায় আল্লাহ তায়ালা হেফাযত করবেন তার পরবর্তী কথায় এ বিশ্বাসের প্রতিফলন জোরদারভাবে ঘটেছে যখন তিনি বলেছেন, ‘আপনার সাহাবীদের যারাই সেখানে আছে তাদের সবারই আত্মীয়স্বজন সেখানে রয়েছে, যাদের ওসীলায় আল্লাহ তায়ালা তাদের ও তাদের সম্পদ রৃক্ষা করবেন ।' একথায়, তার ধ্যান ধারণায় আল্লাহর চেতনা স্পষ্টভাবে ফুটে ওঠেছে তিনিই যে পরিবারের একমাত্র রক্ষাকারী, আত্মীয়স্বজন রক্ষাকারী নয়, বরং তারা হচ্ছে ওসীলা, তার অন্তরের এ বিশ্বাস পরিষ্কার বুঝা যায়। আর সম্ভবত এই কারণেই রসূল (স.)-এর তীব্র অনুভূতি একথা বুঝতে সক্ষম হয়েছিলো যে, তিনি (হাতেব) কোনো মিথ্যা বা বানাওটি কথা বলেননি, এটিই হচ্ছে রসূল (স.)-এর এই বলার কারণ, ‘সে সত্য বলেছে, তাকে ভালো ছাড়া মন্দ কিছু বলো না।' '_ কোনো ঘটনার মধ্যে আল্লাহর নির্ধারিত ফয়সালাই চূড়ান্তভাবে কাজ করে- তাকদীরের এ বিধান কেউ লংঘন করতে পারে না। হাতেব ইবনে আবী বালতায়া তার নিজ সংকটের কারণেই মন্কা আক্রমণের খবর পূর্বে জানিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিলো না এ খবর মন্ধাবাসীর কাছে পৌছে যাক যার জন্যে তিনিই এ পাচারের সংবাদ মুসলমানদের স্বার্থে রসূল (স.)-কে জানানোর ব্যবস্থা করলেন । এটাই তাকদীর, যা আল্লাহর ইচ্ছাতেই নিয়প্রিত হয় এবং সে ইচ্ছার কাছে অন্য সবার ইচ্ছা ব্যর্থ হয়ে যায়। তাই দেখা যায়, আল্লাহ তায়ালা এ খবর পাচার শুধু বন্ধই করলেন না; বরং এ সম্পর্কে কানাকানি জানাজানিও বন্ধ করে দিলেন। এভাবে এ ঘটনা থেকে এই শিক্ষাই পাওয়া যায় যে, কাউকে কোনো তথ্য গোপন রাখার দায়িত্ব দিলে সে যদি খেয়ানতও করে, তবু তার প্রতি একমাত্র ধারণার ভিত্তিতে কোনো কঠিন পদক্ষেপ নেয়া উচিত হবে না । বিশেষ করে মুসলমানদের নেতৃবৃন্দের জন্যে এ বিষয়টি অত্যধিক গুরুত্ব বহন করে। নেতৃবৃন্দ যেন' তার ভাইদের ক্রটি বিচ্যুতির ব্যাপারে সতর্ক থাকে। এ ঘটনাটি মোতাওয়াতের হাদীস দ্বারা প্রমাণিত (অর্থাৎ, এতো অধিক সংখ্যক লোক এ হাদীসটি বর্ণনা করেছে যে, তারা সবাই একযোগে একটি ভুল কথা প্রচার করতে পারে তা মানুষের কল্পনাতেও আসে না)। এ বিষয়টির ওপর কোরআনের আয়াত নাখিল হয়েছে, তাও বোখারী শরীফের একটি রেওয়ায়াত থেকে জানা যায়। এ রেওয়ায়াতের সত্যতাকে আমরা দূরে নিক্ষেপ করতে পারি না; বরং আমরা তো বলেছি, কোরআনের আয়াতের ভাষা সন্দেহ দূর করার ব্যাপারে সব থেকে বেশী সহায়ক এবং হাতেবের যে ঘটনাটি সম্পর্কে মোতাওয়াতের বর্ণনাধারা এসেছে তা সে ঘটনার সত্যতা সেভাবে প্রমাণ করে যেভাবে কোরআনের আয়াত প্রমাণ করে। এ ঘটনাটি পারিবারিক জীবনের জটিলতা এবং পরিবারের নিকটস্থ লোকদের জন্যে মানুষের দুর্বলতা যে কত বেশী তা তুলে ধরেছে এবং সে ক্ষেত্রে তাদের প্রতি কতটা রেয়ায়াত করা যেতে পারে তাও তুলে ধরা হয়েছে, যাতে করে বিশ্ব মুসলিমের জীবনকে সংকট সমস্যা থেকে রক্ষা করা সম্ভব হয় ৷ হাদীসটি এসব পরিবারের কর্তাদের এক নতুন চিত্র তুলে ধরেছে, নতুনভাবে তাদের মূল্যায়ন করেছে, নতুনভাবে তাদের পরিমাপ করেছে। গোটা সৃষ্টির জীবন ও মানবতা সম্পর্কে নতুন এক চিন্তাধারা পেশ করেছে ৷ পেশ করেছে পৃথিবীতে মোমেনরা কি দায়িত্ব পালন করবে সে সম্পর্কে এবং মানব জাতির মূল লক্ষ্য সম্পর্কে । | ৬০ সূস্থা আল মোমতাহেনা (১৫৬১ পারা ২৮ মনখিল ৭ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।