যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

আর একটি কথা বেশী এসেছে, এরপর আল্লাহ তায়ালা এ সূরাটি নাযিল করলেন, ‘হে মোমেনরা, আমার দুশমন ও তোমাদের দুশমনদের বন্ধুরূপে গ্রহণ করতে গিয়ে তাদের দিকে বন্ধুত্বের হাত প্রসারিত করো না।’ আর এক রেওয়ায়াতে বলা হয়েছে, যাদের (ওরা স্ত্রীলোকটির সন্ধানে ) পাঠানো হয়েছিলো, তারা ছিলেন আলী, যোবায়র ও মেকদাদ । এই ঘটনার সামনে দাড়িয়ে একটু থামুন এবং দেখুন, এ. ঘটনা থেকে আল্লাহ তায়ালা কি শিক্ষা দিতে চেয়েছেন, যা এ কেতাব ‘ফী যিলালিল কোরআনে’ পাওয়া সম্ভব নয়। এ শিক্ষা একমাত্র কোরআনে বর্ণিত অভূতপূর্ব প্রশিক্ষণ ধারা, এর মধ্যে বর্ণিত ঘটনাবলী, ব্যাখ্যা এবং রসূলুল্লাহ (স.) থেকে প্রাপ্ত ধরপাকড়ের কাজ এই নিয়ম থেকে গ্রহণ করতে পারি, যেহেতু তিনিই আমাদের সবার একমাত্র নেতা, মহাপরিচালক ও মুরব্বী । এ প্রশিক্ষণ পদ্ধতির মধ্যে মানুষ প্রথম যে অবস্থা দেখতে পায় তা হচ্ছে ‘হাতেব’-এর আচরণ । তিনি ছিলেন একজন মোহাজের মুসলমান এবং সেই গুটিকয়েক ব্যক্তির একজন যাদের নিকট রসূলুল্লাহ (স.) মকন্কাভিযানের বিষয় প্রকাশ করেছিলেন। এ অবস্থায় মানুষের-যে সকল অড়ুত মানসিক অবস্থার প্রকাশ ঘটে, যে দুর্বলতা প্রকাশ পায় এবং তার মধ্যে যে পূর্ণত্‌ব ও শক্তির স্ষুরণ দেখা দিতে পারে তা সবই এখানে ফুটে ওঠেছে। এ কথা অবশ্যই সত্য, এমন সব দুর্বলতার মুহূর্তে ক্ষতিকর যে কোনো পদক্ষেপ বা কোনো ধ্বংসাত্মক পরিণতি থেকে একমাত্র আল্লাহ তায়ালাই বাঁচাতে পারেন এবং প্রকৃতপক্ষে তিনিই এসব কঠিন অবস্থায় সাহায্য করেন। এরপর রসূল (স.)-এর মহ্‌ত্বের সামনে মানুষ থমকে দাড়ায় । সে দেখতে পায়, রসূলুল্লাহ (স.) জিজ্ঞেস না করে, আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে ব্যস্ত হয়ে হঠাৎ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না। বলছেন, কোন জিনিস তোমাকে এহেন কাজ করতে উদ্বুদ্ধ করলো! রসূলুল্লাহ (স.)-এর হৃদয়ে তীর সাহাবীর হৃদয়াবেগের প্রতি কী মধুর দরদ, কী চমৎকার সহানুভূতি । এ দরদ ও সহানুভূতি দ্বারা তিনি তীর সংগীকে, তার অন্তরে লুকায়িত সত্য ফুটিয়ে তোলার সুযোগ করে দিচ্ছেন এবং তার কথা.সত্য বলে গ্রহণ করছেন। আরও লক্ষণীয়, অন্যদের শক্ত কথা বলা থেকে থামাতে গিয়ে রসূল (স.) বলছেন, ‘হা, সে সত্য কথাই বলেছে, তাকে ভালো ছাড়া মন্দ কিছু বলো না।’ এই ভুলের কারণে তিনি (হাতেব) অনুতাপের যে আগুনে দদ্ধীভূত হচ্ছিলেন তা রসূল (স.) সঠিকভাবে বুঝতে পেরেই তো সেই কষ্ট থেকে বাচানোর জন্যে এই কথাগুলো বললেন, আর এ জন্যে নিজে তো কোনো তিরস্কার করলেনই না, অন্য কাউকেও তিরস্কার করতে দিলেন না। অপরদিকে; হযরত ওমর (আ.)-এর সে কঠিন কথাতে তার ব্যক্তিগত কোনো ক্রোধের প্রকাশ ঘটেনি; বরং সে রাগ ছিলো তাঁর দৃঢ় ঈমান ও অকাট্য যুক্তিপূর্ণ কাজের প্রতি নিষ্ঠার বহিপ্রকাশ। ‘অবশ্যই এই আচরণ দ্বারা সে আল্লাহ, রসূল ও মুসলমানদের সাথে বে-ঈমানী করেছে, অতএব আমাকে অনুমতি দিন তাকে আমি কতল করে দেবো ।' একথা বলার কারণ, ওমর (রা.)-এর নযরে হাতেবের এই পদস্থলন প্রকটভাবে ধরা পড়াতেই তীর অনুভূতি টনটন করে ওঠেছে এবং তীর বলিষ্ঠ ঈমানে তীব্রভাবে সাড়া জেগেছে। অপরদিকে রসূল (স.) অত্যন্ত প্রশস্ত হৃদয় নিয়ে সকল দিক বিচার বিবেচনা করে অবস্থা বিশ্লেষণ করেছেন এবং মানুষের স্বভাব-প্রকৃতির সঠিক মূল্যায়ন করে দরদ সহানুভূতির সাথে চিন্তা করেছেন এবং কী প্রেরণাদায়ক কথা বলেছেন, যার ফলে প্রকৃত সত্য কথা বেরিয়ে আসা সম্ভব হচ্ছে। এই ছিলো সেই মহান ও মুরব্বী নেতার ভূমিকা, যিনি সমস্যার গভীরে তাকিয়ে সকল সত্য বুঝতে সক্ষম হয়েছিলেন। এরপর যখন মানুষ ‘হাতেব’-এর কথাগুলো সামনে রাখে, তখন বুঝতে পারে, এক দুর্বল মুহুর্তে তার দ্বারা এ ভুল সংঘটিত হয়েছে, কিন্তু আল্লাহ পাকের প্রতি তার নিষ্ঠা এবং তার নির্দেশ পালনের ব্যাপারে তার একাখ্রতার মধ্যে কোনো ক্রটি বা কমতি নেই, আর এই নিষ্ঠাই প্রকাশ | ৬০ সুন্না আল্ল মোমতাহেলা (১৫৫১) পান্না ২৮ মনখিল ৭ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।