যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

(স.)-এর মক্কা বিজয়ের পরিকল্পনা সম্বলিত একটি চিঠি মক্কাবাসীদের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন, যাতে করে মক্কাবাসীদের প্রতি তার এহসান প্রদর্শনের একটি প্রমাণ থাকে । এ মহিলাটি নাচ-গান করে তার জীবিকা নির্বাহ করতো এবং এই উদ্দেশ্যেই সে মদীনায় এসেছিলো । রসূল (স.) আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন তার মক্কা বিজয়ের পরিকল্পনার কথা গোপন থাকে আল্লাহ তায়ালা এ দোয়া কবুল করেছিলেন এবং চেয়েছিলেন যেন মক্কা বিজিত হয়, তাই তিনি রসূল (স.)-কে এ খবর পাচারের ঘটনা জানিয়ে দিলেন । ফলে রসূল (স.) সে মহিলাটিকে ধরার জন্যে সংগে সংগে লোক পাঠালেন এবং তার থেকে পত্র উদ্ধারও করা হলো । বোখারী শরীফে কেতাবুল মাগাযীতে (যুদ্ধ সম্পর্কিত অধ্যায়) এ ঘটনা বর্ণিত হয়েছে ইমাম (রা.) থেকে এ হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রসুলুল্লাহ (স.) আমাকে, আবূ মারসাদ এবং যোবায়ের ইবনুল আওয়ামকে (একটি চিঠি উদ্ধারের জন্যে) পাঠালেন। আমরা সবাই ঘোড়-সওয়ার ছিলাম । আমাদের তিনি বলে দিলেন, ‘তোমরা সে মহিলাটিকে ধরার জন্যে ‘রওদাতুল খাক’ নামক স্থানে যাবে। সেখানে তোমরা মোশরেক এই মহিলাকে পাবে। তার কাছে মোশরেকদের হাতেব ইবনে আবী বালতায়ার পক্ষ থেকে লিখিত একটি চিঠি পাবে’ আলী (রা.) বলেন, আমরা উক্ত মহিলাকে তার উটের ওপর সওয়ার অবস্থায় সেই স্থানে পেলাম, যেখানে পাবো বলে রসূল (স.) বলেছিলেন। আমরা বললাম, চিঠিটি কই? সে বললো, আমার কাছে কোনো চিঠি নেই । এরপর আমরা উটটিকে বসিয়ে দিয়ে চিঠিটি খোজ করলাম, কিন্তু চিঠি পেলাম না। তখন আমরা বললাম, এটা নিশ্চিত, রসূল (স.) মিথ্যা বলেননি, অবশ্যই তোমার চিঠি বের করে দিতে হবে, নচেত আমরা তোমাকে উলংগ করে চিঠি অনুসন্ধান করবো । আমাদের এই দৃঢ়তা দেখে সে নতি স্বীকার করলো এবং কাপড় দিয়ে বাধা তার চুলের বেণীর মধ্য থেকে চিঠিটি বের করে দিলো । আমরা চিঠিখানা নিয়ে রসূল (স.)-এর কাছে পৌছে দিলাম । এ অবস্থা দেখে ওমর (রা.) বললেন, ‘ইয়া রসূলাল্লাহ, এ ব্যক্তি (হাতেব) আল্লাহ তায়ালা, তার রসূল ও মোমেনদের সাথে গাদ্দারী করেছে। আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান মেরে দেই ।' তখন নবী (স.) সে ব্যক্তি (হাতেব)-কে জিজ্ঞেস করলেন, কোন্‌ জিনিস তোমাকে এ কাজে উদ্বৃদ্ধ করলো?’ হাতেব বললেন, আল্লাহর কসম, আমি আল্লাহ তায়ালা ও তার রসূলের প্রতি বিশ্বাসী ব্যতীত অন্য কিছু অবশ্যই নই ৷ ইয়া রসূলাল্লাহ, আমি চেয়েছিলাম উক্ত (কোরায়শ) জাতির প্রতি আমার কিছু এহ্‌সান থাকুক, যার ওসীলায় আল্লাহ তায়ালা মক্কায় অবস্থিত আমার পরিবার ও ধন সম্পদ রক্ষা করবেন । আপনার অন্য সাহাবাদের সবারই মক্কাতে আত্মীয়স্বজন আছে, যারা (মক্কা বিজয়কালে) তাদের পরিবার ও ধনসম্পদ রক্ষা করতে পারবে একথা শুনে রসূলুল্লাহ (স.) বললেন, হা, সে সত্য কথাই বলেছে, তাকে ভালো কথা ছাড়া অন্য কিছু বলো না’ তখন ওমর (রা.) বললেন (না, ইয়া রসূলাল্লাহ), সে অবশ্যই আল্লাহ্‌, রসূল ও মোমেনদের সাথে খেয়ানত (বিশ্বাস ভংগ) করেছে। আমাকে ছাড়ুন, তাকে আমি কতল করে দেই । তখন রসূলুল্লাহ (স.) বললেন, ‘সে কি বদরী সাহাবী নয়?’ আরও বললেন, সম্ভবত আল্লাহ বদরী সাহাবীদের (তাদের মর্যাদা সম্পর্কে) জানাতে গিয়ে বলেছেন, “যা খুশী তাই করো, অবশ্যই তোমাদের জন্যে জান্নাত ওয়াজেব হয়ে গেছে, অথবা (এভাবে বলা হয়েছে), অবশ্যই আমি তোমাদের মাফ করে দিয়েছি । বদরী সাহাবীদের এ মর্যাদার কথা শুনে হযরত ওমর (রা.)-এর চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে গেলো এবং তিনি বললেন, আল্লাহ ও তার রসূলই ভালো জানেন। বোখারী শরীফে কেতাবুল মাগাযীতে | ৬৩০ সূক্পা আল মোমতাহেলা (১৫৪) পারা ২৮ অমলখিল ৭ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।