যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

পৃথিবীর বুকে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে গিয়ে ইসলামী দলের মধ্যে বিরাজমান উপরোক্ত সর্বপ্রকার অবস্থা কার্যত সামাল দিয়েই পূর্ণাংগ ইসলামী ব্যবস্থা বাস্তবায়িত করা হয়েছে। আলোচ্য সূরাতে সামাজিক এসব সমস্যার মধ্যে একটি বিশেষ সমস্যার আলোকে সমাধান এসেছে । যে সকল মোহাজের মুসলমান তাদের ঈমান আকীদা টিকিয়ে রাখার উদ্দেশ্যে নিজেদের দেশ ও সহায় সম্পদ পরিত্যাগ করে মদীনার পথে পাড়ি জমিয়েছিলেন, তাদের অনেকেরই অন্তর প্রাণ মন্ধাবাসীদের পক্ষ থেকে তাদের প্রতি অমানুষিক নির্যাতন, নিষ্ঠুরতা ও অপমান সহ্য করা সত্তেও তারা আশা করতেন যে, তাদের ও মঙ্ধাবাসীদের মধ্যে সুসম্পর্ক ও ভালবাসা স্থাপনের কোনো দুয়ার যদি খুলে যেতো, পরিসমাপ্ত হতো যদি এই ঝগড়া বিবাদ ও নিষ্ঠুরতার, যার কারণে তাদের ও তাদের আত্মীয়স্বজনদের মধ্যে ভয়ানক যুদ্ধ-বিগ্রহের দাবানল জ্বলে ওঠেছিলো এবং তাদের সকল আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে গিয়েছিলো । আল্লাহ রাববুল আলামীন এই লোকদেরকে সকল দিক দিয়ে পরিশুদ্ধ করতে চেয়েছিলেন। চেয়েছিলেন তাদের এ সমস্ত ক্রটি বিচ্যুতি থেকে মুক্ত করতে, যার কারণে তাদের পারস্পরিক সম্পর্ক তিক্ত হয়ে যায়। ইসলামী জীবন ব্যবস্থার পরিপূর্ণ বিকাশ, এ ব্যবস্থার প্রতি অবিচল আস্থা এবং এর কল্যাণকর দিকগুলো তিনি পুরোপুরিভাবে তুলে ধরতে চেয়েছিলেন। অবশ্যই আল্লাহ তায়ালা মানুষের স্বভাব প্রকৃতির মধ্যে নিহিত দুর্বলতাগুলো ভালো করেই জানেন । জানেন জাহেলী যামানায় গড়ে ওঠা তাদের নানা প্রকার সংকীৰ্ণতা সম্পর্কেও ৷ বিশেষ করে আরবদের মধ্যে বংশীয় ও গোত্রীয় আভিজাত্যবোধ অত্যন্ত তীব্রভাবে বিরাজ করতো । ঘরে ঘরে ছিলো এসব সংকীর্ণ মনোবৃত্তি। তাই আল্লাহ পাক ধীরে ধীরে এক এক করে সেই সকল মানসিক ব্যাধি দূর করার উদ্দেশ্যে বিভিন্ন ঘটনা উপস্থাপনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করেছেন, যাতে করে এ কঠিন ব্যাধিগুলো দূর করা তাদের জন্যে সহজ হয়ে যায়। এ সূরার মধ্যে যে ঘটনাটিকে কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে, সে সম্পর্কে বিভিন্ন হাদীস থেকে জানা যায়, প্রকৃতপক্ষেই সে ঘটনা সংঘটিত হয়েছিলো, কিন্তু সরাসরি ওই ঘটনা সম্পর্কে আয়াত নাযিল হলেও উক্ত আয়াতের বক্তব্য বিষয় অত্যন্ত সুদূরপ্রসারী, শুধুমাত্র সে ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয়। সে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তায়ালা স্থায়ীভাবে একটি শিক্ষা দান করেছেন, যা মানুষের জন্যে চিরদিনের তরে এক দিকনির্দেশনা হয়ে থাকবে। উক্ত ঘটনা সম্পর্কে ষা জানা যায় তা হচ্ছে এই, হাতেব ইবনে আবী বালতায়'’ (রা.) মক্কা থেকে মদীনায় হিজরতকারী ব্যক্তিদের অন্যতম (মোহাজের) এবং বদর যুদ্ধে যোগদানকারী সাহাবীদের মধ্যেও একজন ছিলেন। মঙ্কা শরীফে তার সন্তনাদি ও সহায় সম্পদ ছিলো। অথচ তিনি কোরায়শ গোত্র উদ্ভূত ছিলেন না; বরং তিনি ছিলেন হযরত ওসমানের মিত্র ও তার সাথে চুক্তিবদ্ধ একজন বিদেশী মানুষ । এ সময় মন্ধাবাসীরা হোদায়বিয়ার সন্ধি চুক্তি ভংগ করায় রসূল (স.) মন্কা অভিযানের মনস্থ করলেন এবং মুসলমানদের যুদ্ধাভিযানের প্রস্তুতি গ্রহণের জন্যে নির্দেশ দিলেন ও বললেন, ‘ওদের থেকে খবরটি গোপন রেখো’ (এই এ জন্যে, যেন প্রস্তুতি সম্পর্কে কোরায়শরা জানতে না পারে) ৷ কিন্তু রসূলুল্লাহ (স.) তার যুদ্ধাভিযানের প্রস্তুতির কথা মুসলমানদের মধ্য থেকে যাদের জানালেন, তাদের মধ্যে হাতেব ইবন আবী বালতায় ছিলেন অন্যতম । অতপর হাতেব মক্কা নগরী থেকে আগত মোযায়না গোত্রোভতূত এক মহিলার হাতে রসূল | ৬০ সুক্থা আল মোমতাহেনা (১৫৩) ____________পান্থা ২৮ মনখিল ৭ www.bolkitab.bloospot.com খিশ্সান্শ ২০তম ২০ SSP 1.co

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।